SM Shafayet

SM Shafayet আমি একজন অতি ক্ষুদ্র কলম শ্রমিক

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’—এ ধরনের প্রচারণ...
12/08/2026

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’—এ ধরনের প্রচারণার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস, মাসকাট।

দূতাবাস জানিয়েছে, ওমান সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত বা ব্যাপকভাবে ভিসা দেওয়ার কোনো ঘোষণা দেওয়া হয়নি। আল খাধিরাহ অঞ্চলের কৃষি শ্রমিকের চাহিদা বিবেচনায় প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি প্রচার করা হলেও, কর্মী নিয়োগ বা শ্রমবাজার উন্মুক্তের কোনো ঘোষণা দেওয়া হয়নি।

তাই এসব প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

ওমানে কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত তথ্য জানতে বাংলাদেশ দূতাবাস, মাসকাট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি এবং ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিশিয়াল সূত্র যাচাই করুন।

🚫 গুজব নয়, অফিসিয়াল তথ্যের ওপর আস্থা রাখুন।

#প্রবাসী_বাংলাদেশি #ওমান

11/08/2026

হোয়াটসঅ্যাপে ভিডিও কলে হানি ট্র্যাপের ফাঁদ!

#হানিট্র্যাপ #সাইবারক্রাইম #সতর্কতা #প্রবাসীসচেতনতা

ভিসা ক্যানসেল হওয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটবাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত ২,৫০০টি ইমেইল যাচাই...
04/08/2026

ভিসা ক্যানসেল হওয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত ২,৫০০টি ইমেইল যাচাই-বাছাই করে ৯৮৫ জনের তথ্য সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে তথ্য সংগ্রহের কার্যক্রম এখনও চলমান। এরআগে ১,৫০০টি ইমেইল যাচাই-বাছাই করে ৬২৬ জনের ভিসা বাতিলের তথ্য নিশ্চিত করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

গুরুত্বপূর্ণ তথ্য:
• সব তথ্য ও ডকুমেন্ট একটি ইমেইলেই পাঠান।
• একই তথ্য বারবার পাঠাবেন না।
• WhatsApp বা Messenger-এ পাঠানো তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
• দূতাবাসে তথ্য পাঠানো ভিসা পুনরায় অ্যাক্টিভ হওয়ার নিশ্চয়তা নয়। চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র আরব আমিরাত সরকারের।

#বাংলাদেশ_দূতাবাস #প্রবাসী াংলাদেশ

আরব আমিরাত প্রবাসীদের ভিসা অটো ক্যানসিল নিয়ে অ্যাম্বাসিতে মেইল করেছেন যারা, তাদের জন্য দ্রুতই আপডেট আসছে।
04/08/2026

আরব আমিরাত প্রবাসীদের ভিসা অটো ক্যানসিল নিয়ে অ্যাম্বাসিতে মেইল করেছেন যারা, তাদের জন্য দ্রুতই আপডেট আসছে।

🇦🇪🇧🇩  সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে প্রবাসী গণমাধ্যমকর্মী/সাংবাদিক ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের অংশ...
03/08/2026

🇦🇪🇧🇩 সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে প্রবাসী গণমাধ্যমকর্মী/সাংবাদিক ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে দারুণ ফলপ্রসূ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আরব আমিরাতের আইনকানুন মেনে চলা, নিয়মবহির্ভূত অ%বৈধ কাজ বর্জন এবং কমিউনিটির সার্বিক উন্নয়নে চমৎকার সব আলোচনা হয়। এই সুন্দর ও সময়োপযোগী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সঙ্গে এমন আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানাই।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সাম্প্রতিক সময়ে ভিসা বাতিলে ক্ষতিগ্রস্তদের তথ্য গ্রহণ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি...
31/07/2026

সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সাম্প্রতিক সময়ে ভিসা বাতিলে ক্ষতিগ্রস্তদের তথ্য গ্রহণ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি। নিম্নোক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী তথ্য প্রেরণ করা যাবে। সেই সঙ্গে দুবাই কনস্যুলেট ও আবুধাবিদূতাবাসে দু'টি হটলাইন নম্বর চালু করা হয়েছে।

30/07/2026

বাংলাদেশ সরকার দ্রুত দুটি হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে। একটি আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে অন্যটি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে। এই হটলাইনের মাধ্যমে যারা দেশে গিয়ে ভিসা জটিলতায় পড়েছেন, অর্থাৎ যাদের অটোমেটিক ভিসা বাতিল হয়েছে তাদের সবার তথ্য সংগ্রহ করবে৷
সুতরাং অপেক্ষা করুন, সমাধান হবে, ইনশাআল্লাহ।

30/07/2026

মন্টিনেগ্রো অন অ্যারাইভাল ভিসা আপডেট। বাংলাদেশীদের জন্য কী সুযোগ আছে? জানুন বিস্তারিত-

পরিশোধিত মূলধন সংরক্ষণ করতে না পারায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্য...
30/07/2026

পরিশোধিত মূলধন সংরক্ষণ করতে না পারায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের ইউএই শাখাগুলোর কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে।

গত ১৫ জুলাই ইউএই কেন্দ্রীয় ব্যাংক থেকে জনতা ব্যাংকের ইউএই শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

Address

Dubai

Telephone

+8801792224085

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Shafayet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM Shafayet:

Shortcuts

Share