It's me মানুষ বেচে থাকে তার কর্মের মধ্যে, দুই দিনের এই দুনিয়ায় আপনি আমি আমরা সবাই মুসাফির....। ❣️❣️❣️

25/09/2024

জরুরি সাহায্য প্রয়োজন—“আমি আর পারছিনা..... সারাদিন কারো হেল্প পেলাম না। বাবুর জ্বর অনেক ২ মাস বয়স। আমার স্ত্রী না খেয়ে আ...
23/08/2024

জরুরি সাহায্য প্রয়োজন—

“আমি আর পারছিনা..... সারাদিন কারো হেল্প পেলাম না। বাবুর জ্বর অনেক ২ মাস বয়স। আমার স্ত্রী না খেয়ে আর পারছে না। অনেক চেষ্টা করেও লাখ টাকা দিবে বলেও একটা নৌকা পাওয়া যায় নি। আর কী করব এত দূর থেকে কিছুই করতে পারছি না। আমার বড় ভাই খাবার নিয়ে জীবনের রিস্ক নিয়ে যদ্দুর যাওয়া যায় গিয়েছে কাউকে মেনেজ করতে পারেনি। আমাদের চেষ্টার পথগুলো সংকীর্ণ হয়ে আসছে। ইয়া আল্লাহ। আমি কি করব বুঝতেসি না। আমার বুক ফেটে যাচ্ছে...
আমার উমার!”

- মাহতাব হোসেন সায়েম

22/08/2024

আপনারা কি ভাবে দেখতেছেন জানিনা

আমি চোখের সামনে একটা দেশকে বদলে যাইতে দেখতেছি!

আমি কোনদিন ভাবতেও পারিনাই বাংলাদেশে

ম্যাট্রিকে ফেইল করা / কোন রকমে পাশ করা , চাকরি বাকরি নিয়ে মাথা না ঘামানো,
একটা অদ্ভুত সাহসী মেয়ে পুলিশের গুলির সামনে মাথা উচু করে দাড়ায়া বলবে কোটায় আমার কিছু যায় আসেনা, কোটা দিয়ে আমি কি করমু,
কিন্তু ওরা আমার ভাইরে মারলো কেন এই জবাব দিতে হবে!

কোনদিন ভাবিনাই কোন একদিন এই দেশে

পুরা শহরের সবাই মিলে হৈ রৈ করে
রাত জেগে ডাকাত ধরতে বইসা থাকবে!

কারো বাসায় ডাকাত পরলে সবাই মিলে এইভাবে ছুইটা যাবে!

ফেনীর বন্যার কথা শুনে
ক্লাস ফাইভের বাচ্চাটাও তার জমানো টাকা বের করে দিবে সাহায্য করার জন্য!

যার যা আছে, তা নিয়েই দৌড়ে যাবে বন্যা আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য!

আমি বাংলাদেশকে কোনদিন
এইরকম শক্ত, ত্যাগী,
যে কোন প্রয়োজনে মানুষের পাশে দাড়ানোর জন্য প্রস্তুত এইরকম ভয়ংকর ইউনাইটেড দেখিনাই!

কোথায় যেন একটা ভয় কেটে গেছে মানুষের।
সত্য ইমোশন প্রকাশ করবার একটা স্বাধীনতা যেন এসেছে মনে!

সবকিছু দেখে মনে হচ্ছে,
বহুদূর যাবে বলে প্রস্তুত হচ্ছে একটা দেশ।।

লেখা : Imran kais

22/08/2024

ভারতীয় বাঁধের পানি আরো ব্যপকভাবে বাংলাদেশে প্রবেশ করার আশংকা করছেন অনেকে।

বাংলাদেশ সেনাবাহিনীসহ যারা উদ্ধার-কাজে ইতোমধ্যে তৎপর আছেন, আশা করি তাদের তৎপরতা সর্বোচ্চ জোরদার করবেন।

সেই সাথে নিরাপদে থাকা স্থানীয়দেরকেও যার যার মতো উদ্ধার কাজে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।

স্মরণকালে বাংলাদেশে এমন বিপর্যয় আর আসেনি। এটি বাইশ এর সিলেটের বন্যার চেয়েও ভয়াবহ।

যারা বিল্ডিংয়ে আছেন, কাঁচাঘরের প্রতিবেশীকে আপনার ঘরে ঠাঁই দিন। উঁচুনিচুর ভেদাভেদ ভুলে আজ সবার এক হওয়ার সময়। ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে একে অপরের সাহায্যে এগিয়ে আসুন।

মানবিক সংকটের মুহুর্তে ছোট ছোট সেক্রিফাইসগুলো হতে পারে মহান রবের সন্তোষ ও জান্নাত লাভের মাধ্যম।

মহান আল্লাহ খুব দ্রুত আমাদের এই দুর্যোগ কাটিয়ে ওঠার তাওফীক দিন।

~ Ahmadullah

22/08/2024

সর্বশেষ ভাল খবর::
মনুর উজান কৈলাশহরে পানি আর বাড়ছে না, কমতে শুরু করেছে। ধীরগতিতে কমছে তাই আমাদের কমপক্ষে একদিন পরিস্থিতি ধৈর্য্যের সাথে মোকাবেলা করতে হবে।

Date 22/08/2024 W R Sub Div-ll Kailashahar
1.Warning level - 22.10m
2.Critical level -23.50m
3.Danger level -24.00m
4.Extreme danger level -24.50m
Present water level of the river of Manu (Kailashahar) at 10. 00 AM is 24.92m

সবাই নিজ অবস্থান থেকে নিরাপদ থাকি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

তথ্য - ওমর ফারুক নাইম ( সাংবাদিক)

07/04/2024

*০৬-০৪-২০০৭*
এই দিনটাতে আব্বাকে হারিয়েছিলাম😭। তখন বয়সটা অনেক কম হওয়াতে বুঝতে পারিনি সেই দিনটাতে আমি কি হারিয়েছি কিন্তু তার পর থেকে যতটা বয়স বাড়ছে নিজের উপর দায়িত্বের চাপটা একটু একটু করে বাড়ছে বুঝতে পারি বাবা বিহীন পৃথিবীটা কতটা কঠিন😭। বাবা শুধু দুই অক্ষরের একটা শব্দ কিন্তু এই শব্দের মধ্যে যে কি বিশালতা আর মাধুর্য আছে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবেনা। বাবা যেমনই হোক না কেনো বাবা তো বাবা ই হয় যাদের বাবা আছে তারা হয়তো অনেকে এখন বুঝতে পারবে না যাদের বাবা নাই আশপাশে এমন কেউ থাকলে তার দীর্ঘশ্বাস টা একবার উপলব্ধি করতে পারলে বুঝতে পারবেন।সত্যি বলতে আমরা আমাদের জীবনে অনেক কিছু থাকতে মুল্য দেই না কিন্তু হারিয়ে গেলে বুঝতে পারি। বিশ্বাস করুন আমি আমার নিজের কথা বলছি আজ আমার আমার যা কিছু তা নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। কিন্তু বাবা-র কথাটা যখন মনে পড়ে তখন মনে হয় আমার জীবনে অনেক বড় একটা অভাব আছে সেটা হলো মন ভরে আব্বা ডাকতে পারিনা আজ সতেরোটা বছর। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেনো আমার আব্বার জীবনের সকল গুনাহ গুলো মাফ করে জান্নাতবাসী করেন (আমিন)। দীর্ঘ তিন বছরের বেশী সময় থেকে প্রবাসে থাকায় বাবার কবরটার পাশেও দাড়ানো হয়না। দোয়া করি আল্লাহ যেনো এই রমজানের উসিলায় প্রত্যেক কবর বাসীদের মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন।
`` #রাব্বির_হাম_হুমা_কামা_কামা_রাব্বা_ইয়ানি_সাগিরা,,..

সব সময় সবার কথার জবাব না দেওয়াই ভালো কিছুর কথার জবাবটা না হয় সময় আর পরিস্থিতির উপর ছেড়ে দিলাম। কথার জবাব কথা দিয়ে দিলে হ...
28/09/2023

সব সময় সবার কথার জবাব না দেওয়াই ভালো কিছুর কথার জবাবটা না হয় সময় আর পরিস্থিতির উপর ছেড়ে দিলাম। কথার জবাব কথা দিয়ে দিলে হয়তো অল্পতেই বিষয়টা শেষ কিন্তু সময় আর পরিস্থিতির মাধ্যমে যখন জবাবটা পাবে তখন তুমি নিজেই তোমার কথার আঘাতে আর তীব্র যন্ত্রণায় পুড়বে।

 #শোক_বার্তা 😭ইন্না_লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কুরআনেরপাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী...
14/08/2023

#শোক_বার্তা
😭ইন্না_লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন
কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কুরআনের
পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী
আল্লাহর জিম্মায় চলে গেছেন। 😭

টুথপেষ্ট শেষ হয়ে যাবার দিনগুলোতে এক অদ্ভুত সময়ের ভেতর দিয়ে পার হই। ব্রাশ করতে গেলেই মনে পড়ে; টুথপেষ্ট তো শেষ! আজই নিয়ে আ...
11/05/2023

টুথপেষ্ট শেষ হয়ে যাবার দিনগুলোতে এক অদ্ভুত সময়ের ভেতর দিয়ে পার হই। ব্রাশ করতে গেলেই মনে পড়ে; টুথপেষ্ট তো শেষ! আজই নিয়ে আসবো। তারপর সর্বশক্তি ব্যয়ে কিঞ্চিৎ পেষ্ট বের করে তা দিয়ে ব্রাশ করে চলে আসি। তারপর অন্য কাজ। অন্য ব্যস্ততা। ভুলেই যাই–নতুন টুথপেষ্ট আনবার কথা! পরদিন ব্রাশ করতে গিয়ে ফের পুরোনো বিড়ম্বনা! ফের প্রতিজ্ঞা করি–আজই টুথপেষ্ট আনবো। তারপর কাছে কোথাও কোনো রেললাইনের উপর শৈশবে কয়েন রাখার মতো টুথপেষ্টটাকে রেখে ট্রেনের জন্য অপেক্ষা করি। কারণ ততদিনে গায়ের শক্তিতে আর পেষ্ট বের করা সম্ভব হয়ে ওঠে না। টুথপেষ্টের উপর দিয়ে একটা ট্রেন চলে গেলে কিঞ্চিৎ পেষ্ট বের হয়। সেই সঞ্চিত পেষ্টে ব্রাশ করে চলে আসি। তারপর অন্য কাজ। অন্য ব্যস্ততা। সেদিনও ভুলে যাই নতুন টুথপেষ্টের কথা। শুধু ব্রাশ করার সময় মনে পড়ে। প্রতিজ্ঞাবদ্ধ হই। তারপর ভুলে যাই।

আমাদের জীবনেও কিছু কিছু মানুষ আছে– যারা শুধু প্রয়োজনের সময়ই আমাদেরকে মনে করে, কাছে আসে, হাসে, ভালোবাসে। মনে রাখবার আশ্বাস দেয়। তারপর ব্রাশ হয়ে গেলেই ভুলে যাওয়া টুথপেষ্টের মতো তাদের জীবনে আমাদের প্রয়োজনীয়তার কথা ভুলে যায়। অকারণ দূরত্ব বাড়ায়। হঠাৎ আবার কখনো প্রয়োজনের পুনরাবৃত্তি হলে ফের আন্তরিকতার অভিনয় করে। তারপর– ভুলে যায়।

©️সালমান হাবীব -

বাংলাদেশে এমন করা যায় না? ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন -একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টা...
14/04/2023

বাংলাদেশে এমন করা যায় না?

ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন -

একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন ৫ টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি পাঁচটি কফির বিল মেটালেন আর চার কাপ কফি নিয়ে চলে গেলেন।
কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন দুটো লাঞ্চ প্যাক করুন আর দুটো সাসপেনশন রাখুন। উনি চারটে লাঞ্চের বিল মেটালেন আর দুটো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন।
তার কিছুক্ষণ পর আরো একজন এলেন। অর্ডার করলেন দশটা কফি ছটা সাসপেনশন। উনি দশটা কফির পেমেন্ট করলেন আর চারটে কফি নিয়ে গেলেন।
এভাবেই একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ব্যক্তি জর্জর অবস্থায় কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন কোনো সাসপেনশন কফি আছে ?
কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং এক কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো।
তারও অল্প কিছুক্ষণ পরে এক দাড়িওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে ? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল জল দেওয়া হলো।
এই ব্যাপারটা সারাদিন চলছে তো চলছেই। কিছু মানুষ নিজেদের পকেট থেকে নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন আর কিছু গরীব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন। দিনভর চলছে এই কান্ড।

অথচ কেউ জানেনা কারোরই পরিচয়। না দাতা জানে গ্রহীতার পরিচয় না গ্রহীতা জানে দাতার পরিচয়।

প্রয়োজন নেই পরিচয় জানার,
প্রয়োজন নেই নিজের নাম জাহির করার।
কিন্ত প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা একেবারেই গোপনে।

মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম "নরওয়ে" এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়ছে ইউরোপের অন্যান্য দেশেও।
(সংগৃহীত)

এসব রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে আমার এসব কিছু লাগে না। এতসব মনেও থাকে না। আম...
14/02/2023

এসব রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে আমার এসব কিছু লাগে না। এতসব মনেও থাকে না। আমার সহজ স্বীকারোক্তি যাকে ভালোবাসি তাকে সবসময়ই ভালোবাসি তার জন্য ক্যালেন্ডারে আলাদা কোন দিন দেখতে হয় না।

আমার কাছে টাকা থাকলে আমি তাকে ফুল, চকলেট, টেডি আরও অনেক কিছুই উপহার দিতে পারি। এসবের জন্য অালাদা অালাদা দিন লাগে না। আমি বিধ্বস্ত হয়ে, হাজারটা মন খারাপ নিয়ে তাকে একবার জড়িয়ে ধরতে পারলে তখন আমি হয়ে যাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তার একটা অলিঙ্গন যেনো প্রশান্ত করে দেয় এলোমেলো, রুক্ষ এই আমিটাকে।

পাশে থাকার জন্য প্রমিস করাটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো এই যে পাশে আছি সেটা তাকে অনুভব করানো। আর সবচেয়ে সুন্দর হলো এইভাবে সারাজীবন পাশে থেকে যাওয়া। তার জন্য অালাদা কোন দিন বা মুহূর্তের প্রয়োজন নেই।

আজকাল ভালোবাসা নিয়ে যতটা অাদিখ্যেতা দেখানো হয় ততটা সম্মান আর গুরুত্ব দিয়ে সারাজীবন আগলে রাখতে পারলে ভালোবাসার জন্য ক্যালেন্ডারে আলাদা কোন দিন দেখতে হতো না। সবার জীবনের প্রতিটা মুহূর্তই হতো ভালোবাসাময়, স্নিগ্ধ এবং সুন্দর......❣️❣️

Address

Musaffah

Alerts

Be the first to know and let us send you an email when It's me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share