Promotari

Promotari Promotari is a digital marketing and performance-driven media agency helping brands grow smarter and faster in the online world.

We specialize in Meta Ads, Google Ads, and social media marketing, delivering strategic campaigns that generate real results.

আমরা যারা D2C (Direct to Customer) নিয়ে কাজ করি, মানে প্রোডাক্ট ডাইরেক্ট কাস্টমারের কাছে বিক্রি করি এই টাইপ বিজনেসগুলোর ...
02/03/2026

আমরা যারা D2C (Direct to Customer) নিয়ে কাজ করি, মানে প্রোডাক্ট ডাইরেক্ট কাস্টমারের কাছে বিক্রি করি এই টাইপ বিজনেসগুলোর মার্কেটে আসলে দুই ধরনের জার্নি থাকে। এক কথায় মার্কেটে প্রোডাক্টের অবস্থা মূলত দুই টাইপের হয়।

১) মার্কেট ডিমান্ড আননোন (Market not ready stage)
আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, আসলেই এর মার্কেট ডিমান্ড কতটুকু এটা অনেকেই জানে না। প্রোডাক্টটা মার্কেট-রেডি কিনা সেটাও ক্লিয়ার না।

তাতে কী হয়?
যখন মার্কেটিং শুরু করলেন,
ডেইলি ১০/১৫ ডলার বা তার চেয়ে বেশি বাজেটে ক্যাম্পেইন রান করতেছেন কিন্তু কনভার্সন নাই। অর্ডার নাই।

কেন?
কারণ এই প্রোডাক্টটা মানুষের জন্য ইমারজেন্সি নিড না। মানে এটা “এখনই দরকার” ক্যাটাগরির প্রোডাক্ট না।

এই জায়গায় অডিয়েন্স মূলত থাকে Cold audience জানেই না তার এই প্রোডাক্ট দরকার। Warm audience সমস্যা জানে, কিন্তু এখনই সলিউশন নিতে চায় না।

আর মার্কেটে মাত্র ৩% মানুষ Hot audience বাকি ৯৭% মানুষ Decision Journey অবস্থায় থাকে। এই ৯৭% মানুষকে আপনি একদিনে কাস্টমার বানাতে পারবেন না।

এদের দরকার হয় নিয়মিত এক্সপোজার, কনটেন্ট, এডুকেশন, ট্রাস্ট বিল্ডিং, অথরিটি বিল্ডিং, রিমাইন্ডার, সোশ্যাল প্রুফ, রেজাল্ট প্রুফ ফানেল সিস্টেম।

মানে Top of Funnel, Middle of Funnel, Marketing Operation, Brand Presence, Trust Layer, Authority Layer সব কিছু একসাথে কাজ করতে হয়।

তাই আপনি যদি এই প্রোডাক্ট নিয়ে বড় আশা করেন এগুলো রেডি না করেই আপনি যত বড় এজেন্সি ধরেন, যত বড় বাজেট দেন, যত তাড়াহুড়া করেন, ততই আপনার বাজেট নষ্ট হবে কিন্তু কাঙ্খিত ফল আসবে না। কারণ Customer–Product Fit এখনো তৈরি হয়নি।

এই ফেজে টাইম লাগে, কনসিসটেন্সি লাগে, সিস্টেম লাগে।

২) প্রয়োজনীয় প্রোডাক্ট (Hot Market Stage)
এখানে প্রোডাক্টটাই মানুষের দরকার। মানে মানুষ অলরেডি সার্চ করছে, খুঁজছে, কিনতে চাচ্ছে। এইটাই সেই ৩% Hot audience। এখান থেকেই সাধারণত শুরুতে সেলস আসে।সবাই এই ৩% কে টার্গেট করেই মার্কেটিং করে।

কিন্তু সমস্যা কোথায়?
প্রশ্নটা খুব সিম্পলঃ মানুষ কেন আপনার থেকেই অর্ডার করবে? একই প্রোডাক্ট পাশের দোকানেও আছে, অনলাইনে ১০টা পেইজেই আছে, সে অডিয়েন্স হয়তো ২–৩ বছর ধরে অন্য পেইজকে ফলো করছে, সে অন্য ব্র্যান্ডকে ও চেনে, অন্য জায়গা থেকে আগেও কিনেছে

তাহলে প্রশ্ন সে আপনাকে কেন ট্রাস্ট করবে? আপনার কাছে কেন অর্ডার দেবে?

এখানেই অনেক মার্কেটার কিংবা বিজনেস ফাউন্ডার বুঝতে সমস্যা করে Authority, Trust, Positioning, Brand Psychology, Perception, Customer Mind Control (Psychological influence, not manipulation)

এই বিষয় গুলো শুরুতে গুরুত্বপূর্ণ মনে করে না। আপনার প্রোডাক্ট ভালো হলেই হবে না। দাম কম হলেই হবে না। অফার দিলেই হবে না। দিনশেষে কাস্টমার সিদ্ধান্ত নেই মনের ভিতরে। কাস্টমার প্রোডাক্ট দেখে না, দেখে কে সেল করছে, কাকে বিশ্বাস করা যায়, কে অথরিটি, কার রিভিউ রিয়েল, কার ব্র্যান্ড স্টেবল, কার প্রেজেন্স শক্ত

তারপর কাস্টমার অফার দেখে
👉 পেইজ দেখে
👉 কনটেন্ট দেখে
👉 কমেন্ট দেখে
👉 রিভিউ দেখে
👉 ব্র্যান্ডিং দেখে
👉 কনফিডেন্স দেখে
👉 কনসিসটেন্সি দেখে
👉 কমিউনিকেশন দেখে

এরপর সিদ্ধান্ত নেয়। এই কারণেই দেখা যায় একই প্রোডাক্ট, একই দাম, একই অফার, কিন্তু একজন সেল করে, আরেকজন পারে না।

কারণ ডিফারেন্স প্রোডাক্টে না, ডিফারেন্স পজিশনিংয়ে।
আপনি যদি সত্যিই বিজনেস করতে চান —

আগে বুঝুন,
আপনার বিজনেস কোন স্টেজে আছে,
আপনার প্রোডাক্ট কোন মার্কেট ফেজে আছে,
আপনার কাস্টমার কোন জার্নিতে আছে।

কমেন্টে শুধু এক লাইনে লিখুন —
আপনার বিজনেসের সবচেয়ে বড় সমস্যা কী মনে করেন?

Content Credit: Emdadullah Bin Main

Branding আর Marketing এক জিনিস না।দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু এক না।Branding হলো—মানুষ আপনাকে নিয়ে কী feel করে। আপনার val...
27/02/2026

Branding আর Marketing এক জিনিস না।
দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু এক না।

Branding হলো—মানুষ আপনাকে নিয়ে কী feel করে। আপনার values, personality, tone, আর আপনি যে experience দেন—সব মিলিয়ে।

Marketing হলো—মানুষ কীভাবে আপনাকে খুঁজে পায়। Ads, campaigns, social media, content—এই সবকিছু।

সহজ করে বললে—Marketing মানুষকে আপনার দিকে তাকাতে বাধ্য করে। Branding মানুষকে আপনাকে মনে রাখতে ও বিশ্বাস করতে শেখায়।

Branding পরিষ্কার হলে—
• Client আপনাকে choose করতে confident হয়
• আপনার গল্প naturally resonate করে
• Marketing আসলেই convert করতে শুরু করে

Branding ছাড়া marketing করলে অনেক সময় শুধু noise তৈরি হয়।
তাই post করা বা campaign launch করার আগে—একটু থামুন।

ভাবুন, আপনি কে, কী represent করেন—তারপর ভাবুন কীভাবে sell করবেন।

Marketing শুরু হয় visibility দিয়ে, কিন্তু টিকে থাকে branding দিয়ে।

Address

51/B, Kemal Ataturk Avenue

1213

Alerts

Be the first to know and let us send you an email when Promotari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share