Kabir Ahmed

Kabir Ahmed In search of truth

08/12/2025

যমুনা টিভির উপস্থাপিকা নিকোল এর সাথে
টকশোতে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এখন
একটি অজ্ঞাত পেজ থেকে ব্যারিস্টার শাহরিয়ার
কবিরকে প্রাণনাশের হুমকি - এটিএন বাংলা

08/12/2025

একটানা প্রায় তিন দিন বিভিন্ন নাম্বার নিয়ে ভিয়েনা,
সালজবুর্গ,বুদাপেস্ট পরিভ্রমণ শেষে সার্ভিসের
জন্য ভিয়েনা Matzleinsdorferplatz এ ফিরে
এলো। পরের দিন চলবে অপেক্ষাকৃত কম দূরত্বে
Vienna to Graz and return.

08/12/2025

বাংলাদেশে গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা,
আর তা বাস্তবায়ন করতেন নিরাপত্তা উপদেষ্টা
তারেক সিদ্দিক।
গ্রেপ্তারকৃত সাবেক ডিজিএফআই প্রধানদের
আদালতে হাজিরার পর চিফ প্রসিকিউটর।
- TV ONE SKY NEWS 781 🇬🇧 UK

08/12/2025

দক্ষিণ অস্ট্রিয়ার Steirmark রাজ্যের ফুটবল ক্লাব
Sturm Graz রাজধানী ভিয়েনায় Bundesliga খেলতে আসলে পুলিশ খেলোয়ড়দের বহনকারী
দলের বাসকে এসকট করে স্টেডিয়ামে নিয়ে আসে।

08/12/2025

#বাংলাভিশনের_কয়েকটি_প্রধান_সংবাদ_শিরোনাম
সোমবার ৮ ডিসেম্বর ২০২৫

08/12/2025

Wiener U Bahn U6 unter Bibliothek (Library)
Burggasse Vienna Austria 🇦🇹

08/12/2025

#শুভ_সকাল_বাংলাদেশ_৮_ডিসেম্বর
শীতের কুয়াশায় আবৃত ভোরে কৃষকরা নিজেদের
জমিনের উৎপাদিত বেগুন নিয়ে গ্রামের আড়ং এ
পাইকারি ও খুচরা বিক্রির জন্য এসেছেন।

 #আলহামদুলিল্লাহ_সুস্থতার_পথে  #বেগম_খালেদা_জিয়াধীরে ধীরে সেরে উঠছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জি...
08/12/2025

#আলহামদুলিল্লাহ_সুস্থতার_পথে
#বেগম_খালেদা_জিয়া

ধীরে ধীরে সেরে উঠছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার ক্রমোন্নতি হচ্ছে।

রোববার (৭ ডিসেম্বর) তার সিটিস্ক্যানসহ কিছু
পরীক্ষা করা হয়েছে। যেগুলোর রিপোর্ট ভালো এসেছে। এমন অবস্থায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড চিন্তা করছে বিদেশ না নিয়ে দেশেই খালেদা জিয়াকে সারিয়ে তুলতে। তা ছাড়া দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি খালেদা জিয়ার
যথেষ্ট আস্থা রয়েছে। যদিও মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি।

রোববার রাতে বোর্ডের একজন চিকিৎসক ও বিএনপির দায়িত্বশীল দুজন নেতা এসব তথ্য
জানান। ওই চিকিৎসক বলেন, আগের চেয়ে ম্যাডাম (খালেদা জিয়া) সুস্থ আছেন। তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাশীল। আমরাও যথাসাধ্য চেষ্টা করছি দেশেই চিকিৎসা দিতে। আমাদের বিশ্বাস,
তিনি দেশের চিকিৎসায় সেরে উঠবেন। তার অবস্থা
এর চেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল। তখনো সেরে উঠেছিলেন।

তিনি আরও জানান, গতকাল খালেদা জিয়ার সিটিস্ক্যান, ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে। সেগুলোর রেজাল্টও ভালো এসেছে। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উন্নতি হচ্ছে। লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।

বেগম খালেদা জিয়াকে আর কতদিন সিসিইউতে থাকতে হবে—জানতে চাইলে মেডিকেল বোর্ডের এই চিকিৎসক বলেন, ‘এটি নির্ভর করছে ম্যাডামের শরীরিক উন্নতির ওপর। দেশি-বিদেশি চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করছেন। তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শয্যাপাশে থেকে চিকিৎসার বিষয়গুলোর সমন্বয় করছেন। তিনি বেশ কয়েকদিন দেশেই থাকবেন।’ খালেদা জিয়া কথা বলতে পারেন কি না, জবাবে এই চিকিৎসক বলেন, ‘কিছুটা বলার চেষ্টা করছেন পরিবারের সদস্যদের সঙ্গে। তার ছোট ভাই, ভাইয়ের স্ত্রী, দুই পুত্রবধূ সার্বক্ষণিক পাশে আছেন। তাদের সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন।’

এদিকে কাতার আমিরের সৌজন্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন। তারা বলেছেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে। জানতে চাইলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী গতকাল রাতে
গণমাধ্যম কালবেলাকে বলেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে। আর যখনই বিএনপি চাইবে, তখন কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে।

তিনি আরও বলেন,এটা কোনো সমস্যা নয়। এখন আমরা বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়। আমি সকালে ম্যাডামকে সিসিইউতে দেখে এসেছি। তিনি আগের চেয়ে ভালো আছেন। তিনি সাড়া দিচ্ছেন। আশা করি, সবার দোয়ায় তিনি ওভারকাম করবেন। তবে সিভিল এভিয়েশন সূত্র জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ
এবং ওইদিনই রাত ৯টায় উড্ডয়নেরও অনুমতি নিয়েছে।

উল্লেখ্য যে,.প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। দীর্ঘ সময় বিমান ভ্রমণের জন্য তার শারীরিক সক্ষমতা না থাকায় লন্ডন যাত্রায় বিলম্বের কথা জানায় তার মেডিকেল বোর্ড। গত

শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে খালেদা
জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির
স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম
জাহিদ হোসেন বলেন, ওই সময় (শুক্রবার) এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি, এটাও যেমন সত্য কথা, ওই সময়ে জরুরিভাবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে, এ মুহূর্তে উনার ফ্লাই করা সঠিক হবে না। সেজন্য উনাকে বিদেশ নেওয়ার যে বিষয়টি, সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে
এবং ভবিষ্যতেও হয়তো শারীরিক অবস্থাই বলে দেবে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে।

#শাশুড়ির_খোঁজ_খবর_রাখছেন_ডা_জুবাইদা:

অসুস্থ শাশুড়ির নিয়মিত খোঁজ রাখছেন তার
পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনি সার্বক্ষণিক
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা
দেখভাল করছেন। গত শুক্রবার লন্ডন থেকে
দেশে ছুটে আসেন তিনি। প্রতিদিনের মতো গতকাল বিকেল ৪টার দিকে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান জুবাইদা রহমান। তিনি নিজেও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন।

দোয়া-প্রার্থনা অব্যাহত: খালেদা জিয়ার সুস্থতা
কামনায় দোয়া-প্রার্থনা অব্যাহত রয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির আলোকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মসজিদে মসজিদে দোয়া করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

শুক্রবার জুমার নামাজের পর খালেদা জিয়ার
সুস্থতা কামনায় সবার কাছে দোয়া কামনা করেন ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান। ফ্লোরিডা স্টেট বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের
যার যার স্থানীয় মসজিদে গিয়ে নেত্রীর আশু
রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান।

গতকাল বাদ আসর নরসিংদী-৫ (রায়পুরা) আসনে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া
ও মিলাদ মাহফিল হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ আসনে বিএনপির এমপি প্রার্থী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

গতকাল বাদ মাগরিব ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের উদ্যোগে
খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। সঞ্চালনা করেন আইইবি, ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান। এ ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে
বলে জানা গেছে।

তথ্য-উপাত্ত: ভয়েস বাংলা

07/12/2025

Nyd de videoer og den musik, du holder af, upload originalt indhold, og del det hele med venner, familie og verden på YouTube.

গত ৮ মাসে ১.৮৫ বিলিয়ন ডলারের প্রস্তাব পেল বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থা !২০২৫ সালের প্রথম আট মাসে দেশি ও বিদে...
07/12/2025

গত ৮ মাসে ১.৮৫ বিলিয়ন ডলারের প্রস্তাব পেল বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থা !

২০২৫ সালের প্রথম আট মাসে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ১ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থা।

রোববার (৭ ডিসেম্বর) বিডার ব্যবসায় উন্নয়ন
বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি জনপ্রিয়
গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করে জানান, মোট বিনিয়োগ প্রস্তাবের মধ্যে ৬৫
কোটি ডলার এসেছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর
কাছ থেকে, বাকিগুলো দেশীয় প্রতিষ্ঠান থেকে।
এর মধ্যে শুধু বিডাই প্রায় ১০০ কোটি ডলারের
প্রস্তাব পেয়েছে এবং বেপজা পেয়েছে ৫০ কোটি ডলারের প্রস্তাব।

#খাত_ও_দেশভিত্তিক_আগ্রহ:

বিনিয়োগ প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে অ্যাডভান্সড টেকনিক্যাল টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং অ্যাগ্রো-প্রসেসিং খাতে। এছাড়া তথ্যপ্রযুক্তি (আইটি), মেডিকেল ডিভাইস
এবং অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) খাতেও কিছু প্রস্তাব এসেছে।

ভৌগোলিকভাবে, মোট বিনিয়োগ প্রস্তাবের প্রায়
২০ শতাংশ এসেছে চীন থেকে, যা একক দেশ
হিসাবে সর্বোচ্চ। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো।

#বিনিয়োগ_রূপান্তরে_সংস্কার_ও_উদ্যোগ:

রোচি বলেন, 'আমরা ধাপে ধাপে এসব প্রস্তাবিত বিনিয়োগকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে কাজ
করছি। প্রস্তাবিত বিনিয়োগকারীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। বিনিয়োগে যে প্রতিবন্ধকতা
আসে, আমরা তা ধীরে ধীরে সমাধান করছি।'

'যারা ইতোমধ্যে আমাদের বিনিয়োগকারি, তাদের সমস্যাগুলো সমাধান করছি। কারণ যারা ইতিমধ্যে ফ্যাক্টরি তৈরি করেছে, তাদের সমস্যা সমাধান না করলে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আসবে না। সেখানেই আমরা ফোকাস দিচ্ছি', যোগ করেন তিনি।
তিনি জানান, বিডা সংস্থা বছরের শুরু থেকে অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রম শুরু করেছে।

প্রায় ৩ হাজার ৫০০ প্রতিষ্ঠান এসব প্রস্তাব জমা দিয়েছে, যা এখন বাস্তব বিনিয়োগে রূপ দিতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন
(বিসিক)—এই সংস্থাগুলোতে জমা পড়েছে এসব প্রস্তাব।

বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করা হচ্ছে, এবং দেশের সব বিনিয়োগ উন্নয়ন সংস্থার সেবা ও তথ্য একত্রে প্রদানের জন্য 'বাংলাবিজ' প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

রোচি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড
(এনবিআর) আংশিকভাবে 'বাংলাদেশ সিঙ্গেল
উইন্ডো' সিস্টেম চালু করেছে, এবং এর দ্রুত বাস্তবায়নের জন্য এনবিআরের সঙ্গে প্রতি মাসে
বৈঠক হচ্ছে। 'ফ্রি ট্রেড জোন নিয়ে কাজ হচ্ছে।

রপ্তানি আয় বৃদ্ধি ও বহুমুখীকরণের লক্ষ্যে সরকার আংশিক রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির
বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে। আমরা ব্যবসায়ীদের উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করছি', আরও বলেন তিনি।

বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়ে রোচি বলেন, 'গ্যাস-বিদ্যুৎ ব্যবসায়ীদের প্রথম চাহিদা, সেখানে ঠিকঠাকভাবে পূরণের জন্য আমরা কাজ করছি। সরকার আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী বছরের শুরুতে এই বিষয়ে অনেক উন্নতি
হবে।

তথ্য-উপাত্ত:বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশ

জার্মানি 'অদূর ভবিষ্যতে' ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে !গাজা যুদ্ধের বিষয়ে অবস্থান পরি...
07/12/2025

জার্মানি 'অদূর ভবিষ্যতে' ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে !

গাজা যুদ্ধের বিষয়ে অবস্থান পরিবর্তনের জন্য ক্রমবর্ধমান আহ্বান সত্ত্বেও, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা জার্মানির নেই।

রোববার (৭ ডিসেম্বর) জার্মানির সরকার প্রধান
চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ
সফরে জর্ডান থেকে রোববার ইসরায়েল আসেন।

উল্লেখ্য যে,গাজায় ইসরায়েলের নৃশংস যুদ্ধ এবং জাতিগত নির্মূল নীতির বিষয়ে বার্লিনের অবস্থান পরিবর্তন করার ক্রমবর্ধমান দাবি সত্ত্বেও, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ বলেছেন যে, "অদূর ভবিষ্যতে" একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা তার দেশের নেই।

"এখন গুরুত্বপূর্ণ বিষয় হল, এই শান্তি পরিকল্পনাটি ধাপে ধাপে বাস্তবায়ন করা, এবং আজ আমাদের কেউই জানি না এর ফলাফল কী হবে। কারণ এই পরিস্থিতি, অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রের মতো,
ফেডারেল সরকার এই প্রাথমিক পর্যায়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রয়েছে। আমরা অদূর ভবিষ্যতেও তা করব না...," জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর
সাথে এক সংবাদ সম্মেলনে মের্জ একথা বলেন।

"জার্মানির ফেডারেল সরকারের মতামত এখনও অব্যাহত রয়েছে যে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি এই ধরণের প্রক্রিয়ার (শান্তি আলোচনার) শেষে আসা উচিত - শুরুতে নয়," তিনি আরও যোগ করে বলেন।

জার্মানির এই নেতা পুনর্ব্যক্ত করেছেন: "দ্বি-রাষ্ট্রীয় সমাধান কেবল আলোচনার মাধ্যমেই অর্জন করা যেতে পারে।"

মের্জ বলেন যে তারা "একটি নতুন মধ্যপ্রাচ্যের
লক্ষ্যের দিকে" কাজ করছেন যেখানে ইসরায়েল রাষ্ট্রকেও স্বীকৃতি দেওয়া হবে।

"আমরা নিশ্চিত যে ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাব্য প্রতিষ্ঠা সম্ভবত এই ভবিষ্যতের জন্য সর্বোত্তম সম্ভাবনা প্রদান করে,"
তিনি আরও বলেন।

গাজায় গণহত্যার সময় ইসরায়েলের একজন কট্টর সমর্থক, জার্মান সরকার ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থনের জন্য জনসাধারণের সমালোচনার সম্মুখীন হয়েছে।

প্রসঙ্গগত,গত অক্টোবর মাসে জার্মানির প্রায় ২০০জন বুদ্ধিজীবী, আইনজ্ঞ এবং পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ মধ্য-ডানপন্থী সরকারের প্রতি ইসরায়েলের প্রতি
"অন্ধ আনুগত্য" এবং দেশে ফিলিস্তিনপন্থী কণ্ঠস্বরের ওপর দমন-পীড়নের নীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তারা একটি নতুন নীতিপত্রে স্বাক্ষর করেছেন,
যেখানে জার্মানির ইসরায়েলপন্থী অবস্থানের সম্পূর্ণ পুনর্গঠনের আহ্বান জানানো হয়েছে, ঐতিহাসিক অপরাধবোধের পরিবর্তে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কবির আহমেদ
ভিয়েনা অস্ট্রিয়া

Adresse

Rustengasse
Vienna
1150

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Kabir Ahmed erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie