Chattogram Breakings24

Chattogram Breakings24 চট্টগ্রামের সব খবর সবার আগে

চট্টগ্রাম বিআরটিএ কে ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহ সিন্ডিকেট!চট্টগ্রাম নগরীর বা...
25/06/2026

চট্টগ্রাম বিআরটিএ কে ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহ সিন্ডিকেট!

চট্টগ্রাম নগরীর বালুচরা এলাকায় অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিসে দুর্নীতি এখন লাগামহীন। কর্মকর্তা, কর্মচারী ও দালালচক্রের সমন্বয়ে গড়ে ওঠা এক শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ সেবাপ্রার্থীরা। এই চক্রের মূল হোতা হিসেবে আঙুল উঠেছে জেলা সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সলিম উল্যাহর দিকে, যিনি বিআরটিএ-তে এখন ‘গডফাদার’ হিসেবে পরিচিত।

অভিযোগ রয়েছে, দুর্নীতির মাধ্যমে গত কয়েক বছরে শত কোটি টাকার মালিক বনে গেছেন মো. সলিম উল্যাহ। নির্ভরযোগ্য সূত্র জানায়, নগরীর লালখান বাজার এলাকায় তার দুটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়া স্ত্রী ও আত্মীয়-স্বজনের নামে-বেনামে রয়েছে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি। বিভিন্ন ব্যাংকে স্ত্রীর নামে মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট (এফডিআর) থাকার তথ্যও পাওয়া গেছে।

ভুক্তভোগীদের মতে, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কিংবা রুট পারমিট—ঘুষ ছাড়া কোনো ফাইলই নড়ে না এখানে। অফিসের বাইরে দালালদের মাধ্যমে চলে এই প্রকাশ্য লেনদেন। ঘুষের একটি নির্দিষ্ট রেট চার্টও যেন নির্ধারিত হয়ে গেছে এই অফিসে:

রুট পারমিট: নতুন বাসের জন্য ১০ হাজার এবং নবায়নে ৩-৪ হাজার টাকা।

মালিকানা পরিবর্তন: প্রতি গাড়িতে ১৫ থেকে ১৬ হাজার টাকা।

ফিটনেস: সিএনজির জন্য ১৫০০-১৮০০ টাকা, ট্রাকের জন্য ১৮০০-২০০০ টাকা এবং হিউম্যান হলারে ৪-৫ হাজার টাকা।

ড্রাইভিং লাইসেন্স: নতুন লাইসেন্সের জন্য ৪-৫ হাজার টাকার চুক্তি বাধ্যতামূলক। টাকা না দিলে পরীক্ষায় ‘ফেল’ করানো হয় বলে অভিযোগ পরীক্ষার্থীদের।

এক পরিবহন শ্রমিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সলিম উল্যাহ এই অফিসের পুরনো গডফাদার। অদৃশ্য শক্তির ইশারায় তার সব অপকর্ম বারবার ধামাচাপা পড়ে যায়।”

দীর্ঘদিন ধরে চলা এসব অনিয়ম ও হয়রানির পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিআরটিএ’র এই বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সেবাপ্রার্থীদের কাছ থেকে ২ হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত ঘুষ আদায়ের প্রাথমিক সত্যতা মিলেছে।

দুদকের চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, “সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সলিম উল্যাহ ও তার সহযোগীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এসব গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. সলিম উল্যাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অভিযোগ ওঠার পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

সাধারণ গ্রাহকদের দাবি, কেবল অভিযান নয়, বিআরটিএকে দালাল ও দুর্নীতিমুক্ত করতে এই সিন্ডিকেটের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

02/03/2026

এই মুহূর্তে কাতারের বর্তমান অবস্থা

12/02/2026

হেরেই গেলেন নাসীরুদ্দিন পাটওয়ারী, ধৈর্য্যের ফল পেলেন মির্জা আব্বাস |

চট্টগ্রামের ১৬টি আসনের ১-১৪ পর্যন্ত ১৪টি আসনেই বিএনপি এবং ১৫ ও ১৬ নং ২টি আসনে জিতেছে জামায়াতের প্রার্থী।চট্টগ্রাম-১ (মির...
12/02/2026

চট্টগ্রামের ১৬টি আসনের ১-১৪ পর্যন্ত ১৪টি আসনেই বিএনপি এবং ১৫ ও ১৬ নং ২টি আসনে জিতেছে জামায়াতের প্রার্থী।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সরওয়ার আলমগীর।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা।

চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মীর মো. হেলাল উদ্দিন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির এরশাদ উল্লাহ।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বিএনপির মো. আবু সুফিয়ান।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে বিএনপির সাঈদ আল নোমান।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মোহাম্মদ এনামুল হক।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী ) আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপির জসিম উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী। এবং

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামীর মো. জহিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত।

12/12/2025

Breaking news: ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিলেন তারেক রহমান।

10/12/2025

Address

North Parramatta, NSW

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram Breakings24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chattogram Breakings24:

Shortcuts

Share