NFSC - Chuadanga BookZone

NFSC - Chuadanga BookZone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটি? বাংলাদেশের সর্বপ্রথম (কালেক্টর এডিশন-বিক্রয়ের জন্য নয়) বই সংগ্রহের অংশীদার ক্লাব!

01/09/2024

রৌদ্রমিতা,
কেমন আছো? আমারে চিনবা?
কি অবাক হচ্ছো? না চেনারই তো কথা।
আমি অবজ্ঞায় কুচকিয়ে যাওয়া সেই ময়লা, যাকে ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছো ভাগাড়ে। যাকে কর্কশ কন্ঠে অপমানিত করে ভাসিয়ে দিয়েছো দিকহীন সমুদ্রে। ঘৃণার তোড়ে ভেসে যাওয়া সেই বৈঠাহীন মাঝি আমি। অবহেলায় মরে পড়ে থাকা সেই শহর আমি, যে শহরে বাসা বেঁধেছে অসংখ্য নর্দমার কীট।
সুদীর্ঘ অভিশাপ নিয়ে___
মেরুদণ্ড হারিয়ে সরীসৃপ প্রাণীর মতো নিস্তেজ হয়ে পড়ে আছি সেই দূর্গন্ধময় স্তুপে।
উঠে দাড়াবার শক্তি পাইনি কখনও।
তাতে অবশ্য আমার নিজেকে পঙ্গু ভিখারির মতো মনে হয়। কিন্তু ভালবেসে তুমি বানিয়েছো বেওয়ারিশ কুকুর।
মনে আছে! তোমাকে পাওয়ার আশা আমাকে চূড়ান্ত ব্যর্থ করে দিলো!
এই ব্যর্থতার দায় নিয়ে কতদিন শুয়ে ছিলাম নরকের রেস্টুরেন্টে!
যেখানে মাটির গন্ধ। কান পেতে শোনা যেতো দ্বৈত কন্ঠের গান। চোখ বুজে দেখা যেতো বুনো শুয়োর আর সাদা পায়রার প্রেম!
আমার লাগামহীন স্বপ্ন! কি সুনিপুণ অপবাদের কাছে পরাজয় বরণ করলো।
__সেই অপবাদ কাঁধে নিয়ে বসে থাকতাম রাজধানীর সড়ক বিভাজকের পিঠে। এই অপবাদ আজ আমাকে আমি হতে দেয়নি।

রৌদ্রমিতা, তোমার গালভর্তি হাসি আমার দৃষ্টিসীমার আড়ালে। জানিনা কোন টিলাও মুখ লুকাও। হৃদয়কে কিভাবে কঙ্কাল অবলোকন থেকে বিমুখ করো। কোন কক্ষপথে ঘোরো।
কিছুই জানিনা আমি। কিচ্ছু না।
তবে দুঃখ ছুইলে তোমারও হয়তোবা মনে পড়ে স্কুলে অনুত্তীর্ণ হওয়া সেই কিশোরের কথা।
তখন কি জানালার গ্লাস ভেদ করে দেখতে পাও ক্লান্ত পরাজিত এক বেওয়ারিশ কুকুরকে?_
জানিও।

ইতি
আমি যার কেউ না

14/06/2023
🥰🥰🥰
14/06/2023

🥰🥰🥰

❝প্রেমের ক্ষেত্রে মানুষ সব থেকে বেশি বেহায়া। বারবার আঘাত পেলেও সহ্য করে। বারবার ফিরে যায়। পরাজিত রাজার মতো প্রেমের সামনে...
14/06/2023

❝প্রেমের ক্ষেত্রে মানুষ সব থেকে বেশি বেহায়া। বারবার আঘাত পেলেও সহ্য করে। বারবার ফিরে যায়। পরাজিত রাজার মতো প্রেমের সামনে হাঁটু গেড়ে বসে।❞
—রুদ্র গোস্বামী

:হাজত থেকে ছাড়া পেয়ে আমি সোজা চলে গেলাম নিউমার্কেট কাঁচাবাজার।:কেন?:ভাবলাম বৃষ্টি হয়েছে খুব, ইলিশ মাছ ভাজা খেতে তোমার অন...
14/06/2023

:হাজত থেকে ছাড়া পেয়ে আমি সোজা চলে গেলাম নিউমার্কেট কাঁচাবাজার।
:কেন?
:ভাবলাম বৃষ্টি হয়েছে খুব, ইলিশ মাছ ভাজা খেতে তোমার অনেক ভালো লাগবে। এই নিয়ে আসলাম এক জোড়া। তুমি খুশি হওনি?
:খুশি হয়েছি কি-না, এখনো বুঝতে পারছি না। কোনো তরুণী মেয়ের জন্য উপহার হিসেবে কেউ ইলিশ মাছ আনে, এই প্রথম দেখলাম।
:খুবই ভালো ইলিশ। পদ্মার। এক নম্বর।
:থ্যাংক ইউ।
:তোমার জন্যে না আরেকটা জিনিস এনেছি।
:অন্য কোন মাছ? কী মাছ?
:ফালতু টাইপের একটা ফুল। সস্তা। এক টাকায়, এক জোড়া। তুমি রাগ করোনি তো?

≈বাদল দিনের প্রথম কদম ফুল। (হুমায়ূন আহমেদ)

FJ Faruk Ahammed

Not For Sale Clubথেকে প্রথম ধারাবাহিক ভাবে প্রকাশিত পৃথিবী বিখ্যাত উপন্যাস “পারফিউম এবং আউট অফ দা ডার্ক” এর পেপারব্যাক আ...
08/06/2022

Not For Sale Club

থেকে প্রথম ধারাবাহিক ভাবে প্রকাশিত পৃথিবী বিখ্যাত উপন্যাস “পারফিউম এবং আউট অফ দা ডার্ক” এর পেপারব্যাক আসছে!!

👉হাতে পাওয়া যাবে জুন মাসের ২৫ থেকে ৩০ তারিখের ভিতর!

📚সংগ্রহ কর‍তে পারবেন Not For Sale Club কতৃক ভেরিভাইড বুকজোন থেকে😍😍

👉একত্রে “সংগ্রহ” দায় নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

📚আপনার চাহিদা অনুযায়ী পেপারব্যাক সংগ্রহ করতে ইনবক্সে জানিয়ে রাখুন❤️❤️
NFSC -Chuadanga Bookzone 📚📚
ক্লাব কতৃক ভেরিফাইড বুকজোন😍😍

NFSC PUBLICATIONS LTD.(Limited মানে সীমাবদ্ধ!)**ক. বই নির্মাণে প্রেস, অফিস, ষ্টোরেজ এবং কুরিয়ার পরিচালনা!খ. বাৎসরিক অডিট...
27/11/2021

NFSC PUBLICATIONS LTD.
(Limited মানে সীমাবদ্ধ!)

*
*

ক. বই নির্মাণে প্রেস, অফিস, ষ্টোরেজ এবং কুরিয়ার পরিচালনা!

খ. বাৎসরিক অডিট, ভ্যাট, ট্যাক্স, ওয়েবসাইট ও এ্যাপ নিয়ন্ত্রণ!

গ. "নট ফর সেল ক্লাব"-এর বই বন্টন ও বিকাশের জন্য ক্রেডিট সাপোর্ট!

ঘ. ক্লাব বুকজোন পরিচালনা সহযোগীতা!

ঙ. ২০২২ সাল থেকে "নট ফর সেল ক্লাব পদক" পরিচালনা!

তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা।ওই যে সুদূর নীহারিকাযারা করে আছে ভিড়আকাশের নীড়;ওই যে যারা দিনরাত্রিঅলো-হাতে চলিয়াছে আঁধার...
25/10/2021

তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা।
ওই যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড়
আকাশের নীড়;
ওই যে যারা দিনরাত্রি
অলো-হাতে চলিয়াছে আঁধারের যাত্রী
গ্রহ তারা রবি
তুমি কি তাদেরি মতো সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি।

দাগ…*কখনও কখনও কোনো দাগহাজার বছরেও মুছে ফেলা যায় না;দাগ প্রস্তত,পারলে মুছে দেখাবেন…!!!
15/10/2021

দাগ…

*

কখনও কখনও কোনো দাগ
হাজার বছরেও মুছে ফেলা যায় না;
দাগ প্রস্তত,
পারলে মুছে দেখাবেন…!!!

পারফিউম: একজন খুনীর গল্প! (পারফিউম্ড কালেক্টর’স এডিশন)[বাংলাদেশের সর্বপ্রথম সুগন্ধযুক্ত বই, সাথে একটি টুইষ্ট]মূল: প্যট্র...
14/10/2021

পারফিউম: একজন খুনীর গল্প!
(পারফিউম্ড কালেক্টর’স এডিশন)
[বাংলাদেশের সর্বপ্রথম সুগন্ধযুক্ত বই, সাথে একটি টুইষ্ট]

মূল: প্যট্রিক সাসকিন্ড
ভাবানুবাদ: ………………

*

ফ্রান্স। অষ্টদশ শতাব্দী। এসময় প্যারিসের মাছ বাজারে জন্মগ্রহণ করে একজন ক্ষুরধার প্রতিভাবান ব্যাক্তি। প্রতিভাবান হলেও তার নৃশংসতা পশুকেও হার মানায়। মানুষটির নাম জ্যাঁ ব্যাতিস্ত গ্রেনোয়ে। গল্পটি তাকে নিয়ে। গ্রেনোয়ের নৃশংসতা, অমানবিকতা ড্য সেডস, সেইন্ট জাস্ট, বুচেস বা বোনাপোর্টকেও হার মানায়। গ্রেনোয় হলো সেই মানুষ যে একটা ভিন্ন অস্ত্র দিয়ে মানবজাতিকে পদানত করতে চেয়েছিল। গ্রেনোয়ের এই অপচেষ্টার গল্প বলা হবে।

সে সময়ের প্যারিস আজকের প্যারিসের মত এত পরিস্কার সাজানো গোছানো ছিলো না। তখন প্যারিসের বাতাস ছিল দূর্গন্ধে ভরা। রাস্তায় যত্রতত্র পড়ে থাকতো ঘোড়ার লাদ। কোর্টইয়ার্ডে মানব বর্জ আর বাসাবাড়ির কোনাকানায় পাওয়া যেত মরা ইঁদুর। প্যারিসের বাসাবাড়ি আর কারখানার চিমনী দিয়ে বের হওয়া সালফারের ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হতো শহরবাসীর। অধিকাংশ বাড়ির রান্নাঘরের চুলোর পাশের দেয়াল চাপা পড়ে থাকতো চর্বির পুরু আস্তরের নীচে। গ্রাম থেকে আসা কিষাণ ও জেলেরা যত্রতত্র বসে যেত সব্জি ও মাছ নিয়ে, বিক্রির জন্য। কসাইরা যেখানে খুশি পশু কেটে মাংস বিক্রয় করতো, আসলে সে সময়ের প্যারিস ছিল একটা বড় বস্তি; দুর্গন্ধময় বস্তি!

প্রকাশিত হবে মার্চ/এপ্রিল ২০২২!

01/10/2021

Not For Sale Club নতুন আগ্রহীদের জন্যে বিশেষ ঘোষণা আসবে আজ রাত ১০.১৫ মিনিটে। ( পেইজে)

তাই সকল কে মহা গুরুত্বপূর্ণ লাইভ প্রেজেন্টেশান টা দেখার অনুরোধ রইল।

আপনি বিমোহিত হতে বাধ্য। আজকের লাইভ টা দেখতে পারলে আমাদের ১ বছরের অন্ধকারের পথ চলার সারর্মম বুঝতে পাবেন আজ + আগামী এক যুগের সারর্মমও তুলে ধরা হবে।।
বিঃদ্রঃ ক্লাবের বর্তমান মেম্বারদের জন্যে এই লাইভ বাধ্যতামূলক। ❤️❤️

Address

Alamdanga
7200

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Chuadanga BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Chuadanga BookZone:

Shortcuts

Share