Kofiluddin Creator Hub

Kofiluddin Creator Hub Kofiluddin Creator Hub
Digital Creator
দৈনন্দিন জীবন ছোট ছোট মুহূর্ত | গ্রামের প্রকৃতি/বাস্তব জীবনের দৃশ্য | জীবনের গল্প | বাস্তব অনুভূতি/ রবীন্দ্র সংগীত

12/06/2026

আমার মাথা নতো করে দাও
#

10/06/2026
সময় পেরিয়ে যায়,কিন্তু কিছু মানুষ হৃদয়ের খুব কাছেই রয়ে যায়—দূরত্ব শুধু চোখের, মনের নয়…
08/06/2026

সময় পেরিয়ে যায়,
কিন্তু কিছু মানুষ হৃদয়ের খুব কাছেই রয়ে যায়—
দূরত্ব শুধু চোখের, মনের নয়…

কিছু ইচ্ছে সময়ের কাছে হার মানে, কিছু অনুভূতি না বলা কথার ভিড়ে চাপা পড়ে যায়। আর কিছু গল্প—অব্যক্ত, অপ্রকাশিত হয়েই জীবনের ...
06/06/2026

কিছু ইচ্ছে সময়ের কাছে হার মানে, কিছু অনুভূতি না বলা কথার ভিড়ে চাপা পড়ে যায়। আর কিছু গল্প—অব্যক্ত, অপ্রকাশিত হয়েই জীবনের পাতায় নীরবে রয়ে যায়।”

হয়ে যাক স্মৃতিচারণ
06/06/2026

হয়ে যাক স্মৃতিচারণ

একটা সময় আসে যখন প্রচন্ড বাস্তবতারভীরে আলাদা হয়ে যায় স্কুল লাইফেরবেঞ্চে লিখা নাম গুলো,কলেজ লাইফেরদস্যিপনা করা গ্রুপটা,মা...
03/06/2026

একটা সময় আসে যখন প্রচন্ড বাস্তবতার
ভীরে আলাদা হয়ে যায় স্কুল লাইফের
বেঞ্চে লিখা নাম গুলো,কলেজ লাইফের
দস্যিপনা করা গ্রুপটা,মাঠে গোল হয়ে বসা
গানের আসর কিংবা চায়ের কাপের
আড্ডাগুলো...
যে বন্ধুটাকে ছাড়া ক্লাস করা অসম্ভব
ছিলো ব্যস্ত দিনের রুটিনে সেই বন্ধুটার
কথা মনেই পরেনা।রক্তে রক্তে তারুন্য
ঝলসে উঠাই যাদের কাছে জীবনের মানে
ছিলো সেই ছেলেমেয়েগুলোই একসময়
ধীরস্থির হয়ে পরে জীবনেরই জন্য।
ঝালমুড়ি,ফুচকা,চা,আইসক্রিমওয়ালারা একই
থাকে অনেক বছর কিন্ত যারা এগুলো ছাড়া
থাকতেই পারতো না তারা বদলে যায়।
স্কুল-কলেজ-ভার্সিটির মাঠটা একই থেকে
যায় কিন্তু এসব ফেলে আসা মানুষগুলোর
সময় থাকেনা আরেকবার সেই ঘাসগুলো
ছুঁয়ে দেখার।
যে গিটারিস্ট ছেলেটার গান ছাড়া দিন
খারাপ যেতো যে বন্ধুগুলার তারা দিব্যি
সুখ খুঁজে নেয় ইয়ারফোনে।
সেল্ফি,শেয়ার,ট্যাগ ছাড়া যাদের অসম্ভব
মনে হতো তাদের অনেকেই দিনকেদিন
অফলাইনে থাকে।
সেইই হ্যংআউট,চেকইন ফেইসবুকের ওল্ড
মেমোরিতে পরে থাকে।।
ব্যস্ত শহরে হুট করে দেখা হয়ে গেলে কেমন
আছিস,কেমন চলে'এর বাইরে কথা আটকে
আসে!গালাগালি,মারামারি করা
বন্ধুটাকেও ফরমালিটি দেখাতে হয়।
তাও সব শেষে গোধূলি লগ্নে কিংবা ভর
দুপুরে অথবা মাঝরাতে সবগুলো বন্ধুরই মনে
হয়...সবাই ভালো আছে তো?নাকি আমারই
মত লোক দেখানো ভালো আছে!!হুট করে
চোখে ভেসে উঠে অসম্ভব রঙ্গিন
স্কুল,কলেজ আর ভার্সিটির দিন গুলো।বুক
চিড়ে উঠে আসা দির্ঘশ্বাসটা ভারী হয়ে
আকাশে মিলিয়ে যায়।যেখানে জমা হয়ে
আছে আরো অজশ্র হারিয়ে যাওয়া বন্ধুদের
একই দির্ঘশ্বাস.....||

“না বলা অব্যক্ত কথাগুলো অব্যক্তই থাক…সব কথা মুখে বলতে নেই। কিছু অনুভূতি বুকের গভীরে লুকিয়ে থাকাই সুন্দর।যে কথাগুলো হাজার...
03/06/2026

“না বলা অব্যক্ত কথাগুলো অব্যক্তই থাক…
সব কথা মুখে বলতে নেই। কিছু অনুভূতি বুকের গভীরে লুকিয়ে থাকাই সুন্দর।যে কথাগুলো হাজারবার বলতে চেয়েও বলা হয় না, সেগুলোই হয়তো সবচেয়ে সত্য, সবচেয়ে গভীর। কারণ কিছু কথা বললে সম্পর্ক বদলে যায়, কিছু অনুভূতি প্রকাশ পেলে দূরত্ব বেড়ে যায়।
তাই বুকের ভেতর জমে থাকা না বলা গল্পগুলো নিঃশব্দেই বেঁচে থাক।
হয়তো একদিন সময় বুঝবে—
কেউ একজন খুব চেয়েও সব কথা বলতে পারেনি,
শুধু নীরবে ভালোবেসে গেছে…”

Address

Kashimalta Hizla Road
Ati
1312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kofiluddin Creator Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share