27/08/2026
**PreLoved Closet❤️✨ – অর্ডার করার নিয়মাবলী**
প্রিয় ক্রেতাবৃন্দ, অর্ডার দেওয়ার আগে নিচের নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়ে নিন:
১. আমাদের সব পণ্যই ব্যবহৃত (Used)। এগুলোকে একদম নতুন মনে করবেন না।
প্রতিটি আইটেমের কোয়ালিটি ও অবস্থা তার দামের সাথে মিল রেখেই রাখা হয়।
২. কমপক্ষে ৪টি পণ্য একসাথে অর্ডার করতে হবে।
এর বেশি যত খুশি নিতে পারবেন।
৩. অর্ডার নিশ্চিত করতে অগ্রিম পেমেন্ট লাগবে:
• ১৫০০ টাকার মধ্যে কেনাকাটা হলে — ৩০০ টাকা অগ্রিম (বিকাশ/নগদ)
• ১৫০০ টাকার উপরে কেনাকাটা হলে — ৫০০ থেকে ৮০০ টাকা অগ্রিম
(ঢাকা ও ঢাকার বাইরে একই নিয়ম)
৪. অগ্রিম পেমেন্ট অবশ্যই তাৎক্ষণিকভাবে দিতে হবে।
“পরে দেব”, “কাল দেব” এই ধরনের কথায় কোনো অর্ডার নেওয়া হবে না।
৫. পণ্যগুলো ব্যবহৃত হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে ছোটখাটো ত্রুটি থাকতে পারে।
যদি কোনো সমস্যা থাকে, সেটা আগেই জানিয়ে দেওয়া হবে।
৬. একবার অর্ডার কনফার্ম হয়ে গেলে আর বাতিল করা যাবে না।
বাতিল করলে অগ্রিম দেওয়া টাকা ফেরত পাবেন না।
৭. আমাদের কোনো রিটার্ন, এক্সচেঞ্জ, ক্যান্সেলেশন বা রিফান্ড পলিসি নেই।
৮. “দেখে ভালো লাগলে রাখব, না লাগলে নেব না” — এই শর্তে আমরা পণ্য বিক্রি করি না।
ছবি ও বর্ণনায় যে অবস্থা দেখানো হবে, পণ্য প্রায় একই রকমই থাকবে (৯৯%) ইনশাআল্লাহ।
📌 বিশেষ নোট:
যদি আপনি একদম নতুন ও প্যাকড পণ্য চান, তাহলে সরাসরি মার্কেট থেকে কিনুন।
আমরা শুধু ভালো মানের ব্যবহৃত ড্রেস বিক্রি করি এবং আমাদের অনেক সন্তুষ্ট কাস্টমারের রিভিউ আছে।
💖 চাইলে প্রথমে ৪টি পণ্য নিয়ে আমাদের কোয়ালিটি চেক করতে পারেন। ভালো লাগলে পরে আবার অর্ডার করতে পারবেন।