25/05/2026
আমাদের দেশে বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং এনএসআই ও ডিজিএফআই-এর মতো এত শক্তিশালী সব নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী রয়েছে।
তারপরেও একটা প্রশ্ন থেকেই যায়—এত কড়া নিরাপত্তা ভেদ করে প্রতিদিন এই মরণনেশা মাদক দেশে ঢোকে কীভাবে?
সবাই জানে, কোনো ‘বড় ছায়া’ বা ‘উপরের মহলের’ ইশারা ছাড়া বর্ডারের চোখ ফাঁকি দিয়ে এভাবে হাজার হাজার কোটি টাকার মাদকের সিন্ডিকেট চালানো অসম্ভব। এই ক্ষমতার চেয়ারে বসা মানুষগুলোর পরোক্ষ মদদ আর পকেট ভারী করার লোভেই আজ আমাদের তরুণ সমাজ ধ্বংসের মুখে।
বাহিনীগুলোর কোনো অভাব নেই, অভাব শুধু টেবিলের নিচের সেই প্রভাবশালী হাতগুলোকে গুঁড়িয়ে দেওয়ার সদিচ্ছার। দেশের রক্ষকরা কি আসলেই পারবেন এই অদৃশ্য সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে?