29/07/2026
Hello everyone 🌿
কেমন আছেন সবাই ?
আমি একটু busy ছিলাম এজন্য হয়তো ভিডিও আপলোড দিতে পারছি না তবে আবার রেগুলার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ 🌸
যাইহোক আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হলো আমাদের দেশে কিছু বাবা মায়েরা আছে দেখবেন যে বয়সে তাদের ছেলেমেয়েদের সংসার গোছানোর কথা, সেই বয়সে তারা নিজেদের সংসার নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
পার্সোনাল স্পেস বলে প্রাইভেসি বলে যে একটা বিবাহিত ছেলে বা মেয়ের একটা জিনিস আছে সেটাই তারা মাথায় রাখেন না।এরা নিজেরা ও দায়িত্ব নেন না এবং পরিবারের ছোটদের ও দায়িত্ব নিতে শেখান না ওই যে বড় সন্তান মানে তুই সবার সুবিধা অসুবিধা বুঝতে বাধ্য থাকবি তোর কোনো সুবিধা অসুবিধা নেই।
কিন্তু মজার বিষয় হলো, এরাই আবার ছোটদের বা একজন অবিবাহিত ছেলে বা মেয়ের জীবনের প্রতিটি বিষয় নিয়ে কিংবা সবকিছু বুঝে ফেলতে খুব সক্ষম থাকেন ।
সন্তানদের নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেদেরই নিতে দিন। তাদের কথা শুনুন, পাশে থাকুন, প্রয়োজনে পরামর্শ দিন—কিন্তু নিজের ইচ্ছা তাদের ওপর চাপিয়ে দেবেন না। কারণ নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ মানুষকে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও পরিণত করে তোলে। একজন অভিভাবকের সবচেয়ে বড় ভূমিকা হলো পথ দেখানো, পথ ঠিক করে দেওয়া নয়।👍
Rafi Al Adnan