MD Rafiqul Islam

MD Rafiqul Islam মালিক ভাগ্যে যেটা লিখে রাখছে সেটাই পাবো,আমরা কেবল চেষ্টা করে যাচ্ছি।মানব সেবায় নিয়োজিত আছি।

29/09/2026

ডেংগু জ্বরের প্রভাবে আউট ডোরে প্রচন্ড রোগীর চাপ।এতে করেড ডাক্তারদের রোগী দেখতে যেমন হিমসিম খেতে হচ্ছে তেমন করে রোগীদেরও ভোগান্তি বাড়ছে।তাই নিজেরা একটু সচেতন হলেই ডেংগুর প্রভাব থেকে বাচা সম্ভব।

28/09/2026

বড় বড় দুইটা ময়লা ফেলার বিন থাকা সত্তেও বাচ্চার ব্যাবহার করা প্যামপাস ফেলছে অফিস চত্তরে রাখা গাছের টবে আর আমড়া খেয়ে কাপটা রাখছে জানালার উপর।এগুলো কারা রাখছে হাসপাতালের কর্মীরা না, যারা সারা দিন হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করে সেই সব সুশিল সমাজ।আসলে যারা এই সব করে তারা বাড়িতে যেখানে ঘুমায় সেখানেই হাগু করে।

28/09/2026

রোগীরা যেভাবে হাসপাতালের দেওয়ালে পান চুন দিয়ে রং করে তাতে আর কোনো রংয়ের দরকার আছে বলে মনে হয় না😄😄আমি অবাক যে মানুষ কি পারে

26/09/2026

রূপসা খেয়াঘাট উত্তাল নদী, ঢেউয়ের উপর ঢেউ দেখতে যেমন ভালো লাগে তেমন ভয় ও লাগে কিন্তু 🥹

কেউ সুস্থ হতে এখানে আসে আবার কেউ সুস্থ হয়ে চলে যায়।আবার কেউ আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে ই চলে যায়........সবাইকে য...
26/09/2026

কেউ সুস্থ হতে এখানে আসে আবার কেউ সুস্থ হয়ে চলে যায়।আবার কেউ আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে ই চলে যায়........সবাইকে যেতে হবে আপন ঠিকানায়

25/09/2026

২৫০ শয্যা জেনারেল হাসপাতাল স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে শুক্রবার ও কোনো কর্মবিরতি নাই।প্রতি শুক্রবার চলমান কার্যক্রম। সকল রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক এটাই কামনা।

24/09/2026

অসুস্থ না হলে বুঝা যায় না সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

23/09/2026

🏥 ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটে "ডেঙ্গু ব্যবস্থাপনা ও সচেতনতা" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 🩺

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (BSM)-এর উদ্যোগে আমাদের হাসপাতালে চিকিৎসক ও নার্সদের জন্য "Dengue Management & Awareness" শীর্ষক এক বিশেষ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের আরও প্রস্তুত ও দক্ষ করে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

🔹 কর্মশালায় যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়:
• ডেঙ্গু রোগীর প্রাথমিক শনাক্তকরণ (Early recognition)
• ডেঙ্গুর সতর্কতামূলক লক্ষণ (Warning signs)
• সঠিক ফ্লুইড ম্যানেজমেন্ট (Fluid management)
• তীব্র ডেঙ্গু (Severe dengue) ব্যবস্থাপনা
• সঠিক সময়ে রেফারেল (Appropriate referral)

👥 উপস্থিতি ও অংশগ্রহণ:
কর্মশালায় উপস্থিত ছিলেন বাগেরহাটের সম্মানিত সিভিল সার্জন ডাঃ আ. স. ম. মাহবুবুল আলম মহোদয় এবং ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটের সম্মানিত তত্ত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমদ্দার মহোদয়। এছাড়াও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, সকল কনসালটেন্টবৃন্দ, চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তাগণ ও ম্যাটস এর ইন্টার্নগণ স্বতঃস্ফূর্তভাবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট সর্বদা অঙ্গীকারবদ্ধ। ডেঙ্গু প্রতিরোধে নিজের চারপাশ পরিষ্কার রাখুন, সচেতন হোন, সুস্থ থাকুন।

#ডেঙ্গু_সচেতনতা #বাগেরহাট_হাসপাতাল #স্বাস্থ্যসেবা

22/09/2026

২৫০ শয্যা জেনারেল হাসপাতাল বাগেরহাট স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কর্মীরা নিরলস ভাবে কাজ করে। নিয়মিত পরিষ্কার পরিছন্নতার কাজ চলমান থাকে।

20/09/2026

হাসপাতালের বিন টা পর্যন্ত পরিষ্কার করা হয়।তারপর পাবলিক বলে হাসপাতাল পরিষ্কার করা হয় না। এই অপরিষ্কার হওয়ার পিছনে আবার হাসপাতালের লোকদের ই দায়ি করা হয়।

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Rafiqul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share