S I Sayful

S I Sayful To communicate others and help them various activities

20/07/2025

(কবিতা)

#স্বাস্থ্য_রাখো_ঠিক

স্বাস্থ্য রাখো ঠিক করে,
চলো পথে ভোরে ভোরে।
সকালবেলায় সূর্য সনে,
নতুন দিনের প্রাণবলে।

হাত ধুয়ে খাও,
জল খাও বেশি,
তেলে-ঝালে করো সংযম,
বুঝে খাও রেসিপি।
নুন-চিনি কম খেলেই,
দেহ থাকে টানটান বেশই।

ফলমূল খাও, সবজি চিবাও,
মাংস-মাছ পরিমিত খাও।
জলই জীবন, ভুলে যেও না,
বহু রোগের ছুটি হয় তাতে না না।

ঘুম দরকার প্রতিরাতে,
মোবাইল নয়, চোখ রাখো চাঁদে।
মন রাখো শান্ত, হাসো মুখ ভরে,
রাগ-দুঃখ ছাড়ো, ভালোবাসো ধীরে।

ব্যায়াম করো, হেঁটে চলো,
টিভির সামনে বসে থেকো না চল।
নিয়ম মানো, চিকিৎসক দেখাও,
সুস্থ থাকো, জীবন গড়াও।

স্বাস্থ্যই যে আসল ধন,
জীবনের এ মূল কারণ।
তাই বলি আজও সবিকে,
স্বাস্থ্য রাখো, বাঁচো ঠিকে।

19/06/2025

#কবিতা
#বৃষ্টির_ছোঁয়া

আকাশটা আজ মুখ ভার করে
নিমেষেই নামে ধূসর ঘোরে,
মেঘের বুকে ঝরে পড়ে গান,
বৃষ্টি নামে অচেনা টানে।

টিনের চালে টিপ টিপ শব্দ—
হৃদয় ছুঁয়ে যায় প্রতিটি ধ্বনি,
মাটির গন্ধ ভিজে উঠে মন,
পথের ধারে ভেসে যায় জীবন।

ছাতার নিচে দুটি চোখ খেলে,
নীরব ভাষায় প্রেমের মেলা।
ছোট ছোট ফোঁটা—হাজার গল্প,
স্মৃতির পাতায় আঁকে নতুন ছত্র।

শিশিরস্নাত এই সন্ধ্যাবেলা,
বৃষ্টির ছায়া জড়িয়ে চলে—
স্বপ্নের মতো নরম ছোঁয়া,
মনের আঙিনায় বৃষ্টি বয়ে যায়।

Address

Bagerhat
9322

Website

Alerts

Be the first to know and let us send you an email when S I Sayful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share