Mahmud Creations

Mahmud Creations "Mahmud Creations" Capturing the moments, and sharing the Juerny! Follow for fun, real-life stories.

13/06/2026

স্বামীর হক নষ্ট করার ভয়াবহ পরিণতি —
ইসলামের আলোকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা

ইসলামে দাম্পত্য জীবন শুধু একসাথে থাকা নয়; এটি ভালোবাসা, দায়িত্ব, সম্মান ও পারস্পরিক অধিকারের একটি পবিত্র বন্ধন।
যেমন স্বামীর উপর স্ত্রীর হক রয়েছে, তেমনি স্ত্রীর উপরও স্বামীর কিছু গুরুত্বপূর্ণ হক রয়েছে, যা অবহেলা করা গুনাহের কারণ হতে পারে।

বর্তমান সময়ে অনেকেই মনে করেন, “স্বামীর কথা মানা মানেই নিজের সম্মান হারানো।”
কিন্তু ইসলাম স্বামীর আনুগত্যকে অপমান নয়; বরং পারিবারিক শান্তি ও আল্লাহর সন্তুষ্টির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখেছে।

১. স্বামীর আনুগত্য ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশ :

ইসলামে স্ত্রীকে স্বামীর বৈধ কথা মানার নির্দেশ দেওয়া হয়েছে।
এটি দাসত্ব নয়; বরং সংসারের শৃঙ্খলা ও শান্তির জন্য একটি ভারসাম্যপূর্ণ দায়িত্ব।

যে স্ত্রী অহংকারবশত স্বামীকে অবজ্ঞা করে বা অকারণে বিরোধিতা করে, সে দাম্পত্য জীবনের সৌন্দর্য নষ্ট করে ফেলে।

২. স্বামীর কষ্টকে হালকা মনে করা ঠিক নয় :

অনেক সময় কিছু কথা, আচরণ বা অবহেলা একজন স্বামীর হৃদয়ে গভীর আঘাত দেয়।
কিন্তু সমাজে পুরুষদের কষ্টকে অনেকেই গুরুত্ব দেয় না।

ইসলাম শেখায়—
কারো হৃদয় ভাঙা ছোট বিষয় নয়, সে স্বামী হোক বা স্ত্রী।

৩. অকৃতজ্ঞতা বড় গুনাহ :

রাসূলুল্লাহ ﷺ নারীদের মাঝে একটি বড় ত্রুটি হিসেবে স্বামীর প্রতি অকৃতজ্ঞতার কথা উল্লেখ করেছেন।

যে স্বামী বছরের পর বছর কষ্ট করে পরিবার চালায়, তার ছোট ভুলের কারণে সব অবদান অস্বীকার করা অত্যন্ত অন্যায়।

কৃতজ্ঞতা দাম্পত্য সম্পর্ককে মজবুত করে, আর অকৃতজ্ঞতা ভালোবাসা ধ্বংস করে দেয়।

৪. স্বামীর সম্মান রক্ষা করাও স্ত্রীর দায়িত্ব :

স্বামীর দুর্বলতা, ব্যক্তিগত বিষয় বা অপমানজনক কথা অন্যের কাছে প্রকাশ করা ইসলামের দৃষ্টিতে অনুচিত।

একজন নেককার স্ত্রী স্বামীর সম্মানকে নিজের সম্মানের মতো রক্ষা করেন।

৫. অকারণে স্বামীকে কষ্ট দেওয়া গুনাহ :

ঝগড়া, তুচ্ছতাচ্ছিল্য, অবহেলা বা কঠোর ভাষা — এসব ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে দেয়।

ইসলাম স্বামী-স্ত্রীর সম্পর্ককে রহমত ও শান্তির উপর গড়ে তুলতে বলেছে, প্রতিযোগিতা বা প্রতিশোধের উপর নয়।

৬. স্বামীর হক নষ্ট করলে সংসারের বরকত কমে যায় :

যে ঘরে সবসময় অবাধ্যতা, অসম্মান ও ঝগড়া থাকে, সেখানে মানসিক শান্তি ধীরে ধীরে হারিয়ে যায়।

ভালোবাসা ও সম্মান ছাড়া কোনো সংসার দীর্ঘদিন টিকে না।

৭. একজন নেককার স্ত্রী জান্নাতের সৌভাগ্য অর্জন করতে পারে :

হাদিসে এসেছে, যে নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর বৈধ আনুগত্য করে — তাকে জান্নাতের যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে বলা হবে।

এটি প্রমাণ করে, স্বামীর হক আদায় করা শুধু পারিবারিক দায়িত্ব নয়; এটি আখিরাতের সফলতার পথও।

৮. দাম্পত্য জীবনে নম্রতা সম্পর্ককে সুন্দর করে :

ক্ষমা, ধৈর্য, কোমল ভাষা ও পারস্পরিক সম্মান — এগুলোই সুখী সংসারের মূল ভিত্তি।

একজন স্ত্রী যখন স্বামীর কষ্ট বোঝার চেষ্টা করেন, তাকে মানসিক শান্তি দেন এবং পাশে থাকেন — তখন সেই সংসারে রহমত নেমে আসে।

মনে রাখবেন—

স্বামীকে ভালোবাসা মানে নিজের মর্যাদা হারানো নয়; বরং এটি একটি ইবাদত, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।

নিজেকে প্রশ্ন করুন—

আমি কি আমার স্বামীর জন্য শান্তির কারণ, নাকি দুশ্চিন্তার কারণ?

কারণ দাম্পত্য জীবন ক্ষমতার লড়াই নয়;
এটি দু’জন মানুষের পারস্পরিক ভালোবাসা, দায়িত্ব ও জান্নাতের পথে একসাথে চলার সফর।

স্বামীকে সম্মান করুন, তার কষ্ট বুঝুন, তার হক আদায় করুন।
তাহলেই সংসারে শান্তি আসবে, আর আখিরাতও হবে সুন্দর ইনশাআল্লাহ।

----লেখা: আইন উদ্দিন আইনী
:
#হাদিস

আল্লাহ তোমাকে এখনো ছেড়ে দেননি!তুমি হয়তো জীবনের কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছো। অনেক দোয়া করেছো,অনেক চেষ্টা করেছো,কিন্ত...
13/06/2026

আল্লাহ তোমাকে এখনো ছেড়ে দেননি!
তুমি হয়তো জীবনের কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছো। অনেক দোয়া করেছো,অনেক চেষ্টা করেছো,কিন্তু ফলাফল এখনো পাওনি। তবুও একটি বিষয় মনে রেখো-যতক্ষণ তুমি বেঁচে আছো,ততক্ষণ আল্লাহ তোমাকে ছেড়ে দেননি!
প্রতিটি নতুন সকাল, প্রতিটি নতুন সুযোগ, প্রতিটি নতুন শ্বাস প্রমাণ করে!যে আল্লাহ এখনো তোমার জন্য কল্যাণের দরজা খোলা রেখেছেন।তাই হতাশ হয়ো না। হয়তো আল্লাহ তোমাকে দিচ্ছেন না, কারণ তিনি তোমার জন্য আরও ভালো কিছু! সংরক্ষণ করে রেখেছেন। ধৈর্য্য ধরো,দোয়া চালিয়ে যাও, আর বিশ্বাস রাখো-আল্লাহর সিদ্ধান্ত কখনো ভুল হয় না।
(শায়েখ আহমাদুল্লাহ ❤️)

12/06/2026

স্ত্রীর হক নষ্ট করার ভয়াবহ পরিণতি!
ইসলামের আলোকে কিছু হৃদয়স্পর্শী কথা!

অনেক মানুষ মনে করেন,আমি তো সংসারের খরচ দিচ্ছি!
তাই দায়িত্ব শেষ!কিন্তু ইসলাম শুধু ভরণ-পোষণের কথা বলেনি!বরং দাম্পত্য সম্পর্ককে ভালোবাসা,সম্মান ও দয়ার উপর প্রতিষ্ঠিত করেছে।
একজন স্ত্রী শুধু ঘরের মানুষ নন!
তিনি একজন অনুভূতিশীল মানুষ!
একজন আমানত একজন সঙ্গী যার হক!
আদায় করা স্বামীর ঈমানি দায়িত্ব।

এক, স্ত্রী আপনার অধীন নয় আপনার দায়িত্ব!
আল্লাহ তাআলা স্ত্রীকে স্বামীর জন্য!
শান্তি ও সঙ্গী হিসেবে সৃষ্টি করেছেন!
তাকে অপমান করা,অবহেলা করা বা ছোট করা কখনোই পুরুষত্বের পরিচয় নয়!বরং এটি দায়িত্বহীনতার লক্ষণ।

যে স্বামী স্ত্রীর অনুভূতিকে মূল্য দেয় না!
সে আল্লাহর দেওয়া নেয়ামতের কদর করে না।

দুই,কোমল আচরণ সুন্নাহ🥀

রাসূলুল্লাহ ﷺ ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ!
অথচ তিনি পরিবারের সাথে সবচেয়ে কোমল আচরণ করতেন।

তিনি কখনো স্ত্রীদের অপমান করেননি!
কঠোর ভাষায় আঘাত দেননি বরং হাসিমুখে কথা বলা! ভালোবাসা প্রকাশ করা ও ভুল ক্ষমা করা ছিল তাঁর চরিত্র।

তিন, স্ত্রীর কান্না অবহেলা করবেন না!

অনেক স্ত্রী মুখে কিছু না বললেও অন্তরে ভেঙে পড়েন।
তাদের নীরব কান্না দীর্ঘশ্বাস ও কষ্ট,আল্লাহর কাছে গোপন থাকে না!মজলুমের দোয়ার মাঝে কোনো পর্দা নেই।
আর জুলুম যদি নিজের ঘরের মানুষের উপর হয়!
তবে তার ভয়াবহতা আরও বেশি।

চার,সংসারে শান্তি আসে সম্মান থেকে!

শুধুমাত্র টাকা-পয়সা দিয়ে সুখী পরিবার গড়া যায় না!
যেখানে সম্মান নেই,সেখানে ভালোবাসা কিভাবে থাকবে!
একজন স্ত্রী সবচেয়ে বেশি নিরাপত্তা অনুভব করেন!
তার স্বামীর ভাষা,কথা বলার ধরণ আচরণ ও ভালো ব্যবহার!
কঠিন কথা অনেক সময় এমন ক্ষত তৈরি করে তা আপনি! মুছতে পারবেন না,যা বছরের পর বছর বয়ে বেড়াতে হয়!

পাঁচ, স্ত্রীর হক কিয়ামতে আদায় করতে হবে!

অনেক মানুষ নফল ইবাদতে মনোযোগী হলেও!
পরিবারের হক নষ্ট করেন,কিন্তু কিয়ামতের দিন!
মানুষের হক আগে আদায় করতে হবে সেটা ভূলে যায়!
স্ত্রীর উপর করা অন্যায়, অপমান বা মানসিক কষ্ট সবকিছুর! হিসাব দিতে হবে আল্লাহর দরবারে।

ছয়,ভালো স্বামী হওয়াও ইবাদতের কাজ!

একজন স্বামী যখন স্ত্রীর কষ্ট বোঝার চেষ্টা করেন!
তার পাশে দাঁড়ান,তার ভুল ক্ষমা করেন!
তখন সেটিও ইবাদত হয়ে যায়!

স্ত্রীর মুখে হাসি ফোটানো, তাকে সম্মান দেওয়া!
তার মন ভালো রাখার চেষ্টা করা এইসব ছোট!
কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান এবং দামী!

সাত,ভয় নয় ভালোবাসাই সম্পর্ক টিকিয়ে রাখে!

যে সংসারে স্ত্রী স্বামীর আচরণে আতঙ্কিত থাকে!
সেখানে ধীরে ধীরে রহমত কমে যায়!

ইসলাম এমন সম্পর্ক চায়, যেখানে দু’জন দু’জনের পোশাকের মতো হবে!নিরাপত্তা দেবে আড়াল করবে শান্তি দেবে!

আট,একজন নেককার স্বামীর পরিচয়!

নেককার স্বামী সেই ব্যক্তি নন!
যিনি শুধু বাইরের মানুষের কাছে ভালো।
বরং প্রকৃত উত্তম মানুষ তো তিনি যিনি!
ঘরের মানুষের কাছেও উত্তম!
কারণ পরিবারের সাথে আচরণই!
একজন মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ করে!

মনে রাখবেন!
স্ত্রীকে কষ্ট দিয়ে কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না!
একজন নারীর ভাঙা মন অনেক সময়!
পুরো সংসারের বরকত কমিয়ে দেয়!আল্লাহুম্মাগাফিরলি😥

নিজেকে প্রশ্ন করুণ !
আমার স্ত্রী কি আমার উপস্থিতিতে শান্তি অনুভব করে!
নাকি ভয় ও কষ্ট কারণ একজন মানুষ বাইরে যতই ভালো! হোক!যদি ঘরের মানুষ তার আচরণে কষ্ট পায় তবে সেই! ভালোত্ব অসম্পূর্ণ!

স্ত্রীকে ভালোবাসুন, সম্মান করুন, তার অনুভূতিকে মূল্য দিন!এতে শুধু সংসারই সুন্দর হয় না, আল্লাহর কাছেও মর্যাদা বৃদ্ধি পায়।🥀🌸💜
(শায়েখ আহমাদুল্লাহ❤️)

12/06/2026

Chinese Funny video

(﷽)❛❛ আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ ❜❜(ﷺ)🎀শুক্রবারের শ্রেষ্ঠ আমল বেশি করে দরুদ পাঠ করা।
12/06/2026

(﷽)❛❛ আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আ'লা
নাবিয়্যিনা মুহাম্মাদ ❜❜(ﷺ)🎀

শুক্রবারের শ্রেষ্ঠ আমল বেশি করে দরুদ পাঠ করা।

আপনার জীবন থেকে চলে যাবে বা যেই সরে যাবে এক বাক্যে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আল্লাহ আপনার ভালোর জন্যই জিনিসটি ঘটতে দিয়...
11/06/2026

আপনার জীবন থেকে চলে যাবে বা যেই সরে যাবে এক বাক্যে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আল্লাহ আপনার ভালোর জন্যই জিনিসটি ঘটতে দিয়েছেন।আল্লাহকে বিশ্বাস করলে কখনো ঠকবেন না,আল্লাহকে বিশ্বাস করলে কখনো নিরাশ হবেন না,কারণ যা গিয়েছে তার থেকে কোটি গুণ ভালো আপনার জীবনে এমনিতেই আসবে ইনশা আল্লাহ। শর্ত হলো সৎ নেক পবিত্র ও সবর থাকতে হবে,আল্লাহর প্রতি কঠোর বিশ্বাস থাকতে হবে।

(হারিয়ে যাওয়া দিনগুলির থেকে আল্লাহ হাজার গুণ ভালো সময় যেন ফিরে দেন সবাইকে।🤲)

11/06/2026

Mono Rail Malaysia

🌿 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:"যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।"— Sahih al-Bukh...
11/06/2026

🌿 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।"
— Sahih al-Bukhari, Sahih Muslim

10/06/2026

সৌদি আরবে মসজিদে সুন্দর ডিসপ্লে।

10/06/2026

সৌদি আরবের মসজিদে বাংলাদেশী ইমামের কন্ঠে সুমধুর আযান।

Address

Khulna
Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share