Daily Southern Voice

Daily Southern Voice Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Southern Voice, Media/News Company, Bakerganj, Barishal, Bakarganj.

ডেইলি সাউদার্ন ভয়েস: সত্যের সন্ধানে, সবার পাশে...
� আপনার কণ্ঠস্বর, আমাদের অঙ্গীকার। আমরা থাকি সবার পাশে, সত্যের সন্ধানে।
�নির্ভরযোগ্য তথ্যের জন্য ফলো বাটন প্রেস করুন!

📢 নিয়োগ বিজ্ঞপ্তি📰 Daily Southern Voiceএকটি উদীয়মান ও নির্ভরযোগ্য ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মের জন্যআমরা খুঁজছি একজন দক্ষ...
06/01/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি
📰 Daily Southern Voice
একটি উদীয়মান ও নির্ভরযোগ্য ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মের জন্য
আমরা খুঁজছি একজন দক্ষ ও সৃজনশীল কর্মী ✨
🔷 যেসব দক্ষতা প্রয়োজন:
✅ গ্রাফিক্স ডিজাইনের কাজ জানা
✅ ভিডিও এডিটিংয়ে পারদর্শী
✅ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা
🎯 যাদের জন্য এই সুযোগ:
যারা মিডিয়া জগতে কাজ করতে আগ্রহী,
সৃজনশীল চিন্তাভাবনা আছে
এবং দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন।
📩 আবেদন পদ্ধতি:
আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন
অথবা আপনার কাজের নমুনা (Portfolio) পাঠান।
🚀 Daily Southern Voice
সত্যের পথে, দক্ষিণের কণ্ঠস্বর।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ প্রদান​নিজস্ব প...
05/01/2026

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ প্রদান
​নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া | ৫ জানুয়ারি, ২০২৬
বিস্তারিত কমেন্টে....!

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই!বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন ব...
30/12/2025

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই!

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।


​বেগম জিয়ার মৃত্যুর সময় হাসপাতালে তাঁর পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। হাসপাতালে উপস্থিত ছিলেন:

​তারেক রহমান: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর জ্যেষ্ঠ পুত্র। পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম ইসকান্দার ও বড় বোন সেলিনা ইসলামসহ অন্যান্য আত্মীয়স্বজন।

​বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।তাঁর চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ।


​গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটময় ছিল।

​মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময় ও স্থান এখনো নির্ধারিত হয়নি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জানাজার সময়সূচি পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদের জামায়াতে ইসলামী বরিশাল-৬(বাকেরগঞ্জ) আসনের মননীত সংসদ  সদস্য প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার  আজকে বিকাল ৩.২...
29/12/2025

বাংলাদের জামায়াতে ইসলামী বরিশাল-৬(বাকেরগঞ্জ) আসনের মননীত সংসদ সদস্য প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার আজকে বিকাল ৩.২৫ মিনিটের সময় উপজেলা অফিসে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন একজন হিন্দু ধর্মালম্বী পুরুষ ও একজন মহিলা, এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।





#চলোএকসাথেগড়িবাংলাদেশ

29/12/2025

কারওয়ান বাজারে বিএনপি ও যুবদল নেতারা চাঁদা তোলার সময় ধাওয়া দিল ব্যবসায়ীরা।

24/12/2025

বাকেরগঞ্জে দিনের দুপুরে ‘ভাড়ায়’ আনা সন্ত্রাসী বাহিনী দিয়ে কৃষকের ধান লুট
নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ:
বরিশালের বাকেরগঞ্জে দিনের দুপুরে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে এক অসহায় কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ২৩/১২/২৫ তারিখে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা গেছে, পাদ্রীশিবপুর গ্রামের আজিজ ও কুদ্দুসের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি ভাড়াটে সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ তাণ্ডব চালায়। অভিযোগ রয়েছে, পার্শ্ববর্তী মির্জাগঞ্জ, পটুয়াখালী এবং রামপুর এলাকা থেকে মোটরসাইকেল যোগে এই সন্ত্রাসীদের ভাড়া করে আনা হয়েছিল।

ভুক্তভোগী কুলসুম বেগম ও আব্দুল রাজ্জাক জানান, কোনো আইনের তোয়াক্কা না করেই এই বাহিনী জোরপূর্বক তাদের আবাদি জমির ধান কেটে নিয়ে যায়। এসময় উপস্থিত লোকজন বা ভুক্তভোগীরা ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর চড়াও হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সন্ত্রাসীরা প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়ে বীরদর্পে এলাকা ত্যাগ করে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তরা হলেন— পাদ্রীশিবপুর গ্রামের আঃ আজিজ হাওলাদার, আঃ কুদ্দুস আকন, মো. নসু আকন ও মিলন হাওলাদার। এছাড়া মির্জাগঞ্জ এলাকা থেকে আসা আব্দুল কাদের, সাদ্দাম, নিয়ামত, শাহরিয়ার ও ফোরকানসহ অজ্ঞাত কয়েক জন এই হামলায় অংশ নেয় বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, দিনের আলোতে এমন দুঃসাহসিক লুটপাটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে অসহায় পরিবারটি নিজেদের জানমালের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত স্থানীয় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল।

23/12/2025
২০২৬ সালের এসএসসি পরীক্ষা পেছাচ্ছে: শুরু হতে পারে এপ্রিল বা মে মাসে!আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সম...
23/12/2025

২০২৬ সালের এসএসসি পরীক্ষা পেছাচ্ছে: শুরু হতে পারে এপ্রিল বা মে মাসে!

আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় দুই থেকে তিন মাস পিছিয়ে যাচ্ছে।

স্বাভাবিক সময়ে এই পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হলেও, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এই তথ্য জানা গেছে।

বাকেরগঞ্জে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানের মনোনয়নপত্র সংগ্রহ: নেতাকর্মীদের উল্লাস!বরিশাল-৬ আসনে বিএনপির কাণ্ডারি ব...
22/12/2025

বাকেরগঞ্জে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানের মনোনয়নপত্র সংগ্রহ: নেতাকর্মীদের উল্লাস!

বরিশাল-৬ আসনে বিএনপির কাণ্ডারি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান আজ সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসে বাকেরগঞ্জে এখন নির্বাচনী উৎসবের আমেজ।

#নির্বাচন২০২৫

21/12/2025

শ হীদ শরীফ ওসমান হাদির হ ত্যা র প্রতি বাদের স মা বে শে বক্তব্য দিয়েছেন। এম আনোয়ার হোসেন শিকদার (নতুন বাকেরগঞ্জের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট ‌সমাজসেবক)।

 #নির্বাচন
14/12/2025

#নির্বাচন


12/12/2025

আপনি অসৎ লোককে নির্বাচন করলে কপালে সেই রকমই ঘটবে।
বললেন দুদক চেয়ারম্যান

Address

Bakerganj, Barishal
Bakarganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Southern Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share