Saima Rahman

Saima Rahman তোমাদের মতো বড় কেউ নই
আমি যে ক্ষুদ্র অতি,
সূর্য হবার সাধ নেই মনে
হতে চাই মোমবাতি।

----সায়মা রহমান

16/10/2025

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বলতেন, লা বাসা ত্বহুর ইনশাআল্লাহ্

চিন্তার কোন কারণ নেই আল্লাহ্ চাহেতো পাপ মোচন হবে। (বুখারী ৫৬৬২)

08/10/2025

হাসান আল বসরীকে জিজ্ঞেস করা হল, আপনার ধার্মিকতার গোপন সূত্র কি?

তিনি বললেনঃ আমি চারটি ব্যপার অনুধাবন করেছি।

সেগুলো হলঃ
১। আমি জানি, আমার রিজিক আর কাউকেই দেয়া হবে না। এজন্য আমার হৃদয় তৃপ্ত হয়ে গেছে।

২। আমি জানি, আমার করণীয় (ইবাদত) আর কেউ করে দিতে পারবে না। তাই আমি নিজেই সেগুলো করা শুরু করেছি।

৩। আমি জানি, আল্লাহ আমাকে দেখছেন। এজন্য আমি গুণাহ করতে লজ্জিত বোধ করি।

৪। আমি জানি, মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে।

এজন্য আমি আল্লাহর সাথে দেখা করার জন্য নিজেকে তৈরী করতে শুরু করেছি।

আল্লাহ্ আমাদের বোঝার এবং আমল করার তাওফিক দান করুন।

01/10/2025

"নম্র মানুষকে আল্লাহ পছন্দ করেন এবং যিনি বিনয়ের সঙ্গে দুনিয়ায় চলে, আল্লাহ তাকে উঁচু মর্যাদা দেন।"

চরিত্র গঠনের মৌলিক উপাদান।১। আকীদা (বিশ্বাস)আল্লাহ ও তাঁর রাসুল ﷺ এর প্রতি সঠিক বিশ্বাস চরিত্রের ভিত্তি। সঠিক ঈমান ছাড়া ...
28/09/2025

চরিত্র গঠনের মৌলিক উপাদান।

১। আকীদা (বিশ্বাস)
আল্লাহ ও তাঁর রাসুল ﷺ এর প্রতি সঠিক বিশ্বাস চরিত্রের ভিত্তি। সঠিক ঈমান ছাড়া ভাল চরিত্র স্থায়ী হয় না।

২। ইবাদত
নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত—এগুলো মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। কুরআনে বলা হয়েছে:
“নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” (সূরা আনকাবুত: ৪৫)

৩। আখলাক (সুন্দর ব্যবহার)
ভালো আচরণ, ভদ্রতা, মিথ্যা থেকে দূরে থাকা, আমানত রক্ষা করা। রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যার আখলাক সর্বোত্তম।” (বুখারি, মুসলিম)

৪। পরিবারের প্রভাব
সন্তানের প্রথম বিদ্যালয় তার পরিবার। বিশেষ করে মা-বাবার আমল ও আচরণ সন্তানের চরিত্র গঠনের মূল উপাদান।

৫। সমাজ ও পরিবেশ
সৎ-সঙ্গ, আল্লাহভীরু বন্ধু এবং ভালো পরিবেশ চরিত্র গঠনে অপরিহার্য। রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“মানুষ তার বন্ধুর দ্বীনের ওপর থাকে।” (আবু দাউদ)

৬। শিক্ষা
সঠিক দ্বীনি ও দুনিয়াবি শিক্ষা মানুষের চিন্তা, বিবেক ও সিদ্ধান্তকে সুন্দর করে তোলে।

সারকথা: চরিত্র গঠনের মৌলিক উপাদান হলো—সঠিক আকীদা, ইবাদত, সুন্দর আখলাক, পরিবার, পরিবেশ এবং শিক্ষা।


#চরিত্র

Address

Banani Dhaka 1213
Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when Saima Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share