Engr.Mong

Engr.Mong The page can be geared travel and entertainment vedio.

28/12/2025

ফেয়ার ফেস কংক্রিট এর বিস্তারিতঃ

ফেয়ার ফেস কংক্রিট বলতে ঐ কংক্রিট কে বুঝানো হয়, যেটার ফর্মওয়ার্ক খুলে ফেলার পর সরফেসটা এতটাই মসৃণ হয় যে সেটাকে নতুন করে ফিনিশিং করার জন্য প্লাস্টারের প্রয়োজন পরে না।

সময়ের পরিবর্তনের সাথে সাথে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র উভয় ডিজাইনেই সৌন্দর্য ও দীর্ঘস্থায়িত্বের কথা বিবেচনা করে ম্যাটেরিয়ালসের নানান পরিবর্তন-পরিবর্ধন, সংযোজন-বিয়োজন ও নতুনত্ব যোগ হচ্ছে। তেমনি একটি ম্যাটেরিয়ালস ‘ফেয়ার ফেস প্লাস্টার’। ফেয়ার ফেস প্লাস্টার ইন্টেরিয়র ও এক্সটেরিয়র উভয় স্থানেই ব্যবহার করা যায়। ফেয়ার ফেস প্লাস্টার ব্যবহার করলে আর নতুন করে পেইন্ট করতে হয় না। এটি দেখতে সুন্দর এবং দীর্ঘস্থায়ী।

ফেয়ার ফেস প্লাস্টারের কিভাবে তৈরি হয়ঃ

ফেয়ার ফেস হচ্ছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিমেন্ট বেইজ এক ধরনের প্লাস্টার। এটি মূলত ৬০ শতাংশ সাদা সিমেন্ট ও ৪০ শতাংশ গ্রে সিমেন্ট এবং প্রয়োজন অনুযায়ী স্টোন চিপসের সমন্বয়।

ফেয়ার ফেস প্লাস্টারের কাজঃ

ইটের শুকনো দেয়ালে ফেয়ার ফেস প্লাস্টারের আস্তর লাগাতে হয়। সাধারণ বালু সিমেন্টের আস্তর করার মতোই ফেয়ার ফেস প্লাস্টারের আস্তর করতে হয়। সাধারণ প্লাস্টার করার পরও ফেয়ার ফেস প্লাস্টার করা যায়। সে ক্ষেত্রে সাধারণ প্লাস্টারকে রাফ করে নিতে হয়।

স্থায়িত্বঃ

ফেয়ার ফেস প্লাস্টারের পুরুত্ব ৮ মিলিমিটার। ফেয়ার ফেস প্লাস্টার দেখতে উজ্জ্বল ছাই রঙা ধরনের। সিমেন্ট বেইজ হওয়ায় এটি অত্যন্ত মসৃণ ও গ্লসি হয়ে থাকে। একবার ব্যবহার করলে সারাজীবন চলে। সাধারণত ২০-৩০ বছরের স্থায়িত্বের গ্যারান্টিতে ফেয়ার ফেস প্লাস্টারের কাজ করা হয়।

গ্রুভঃ

ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র উভয় স্থানেই ব্যবহার করা গেলেও এক্সটেরিয়েরই ব্যবহার করা হয় বেশি। ফেয়ার ফেস প্লাস্টারের কাজ করার সময় ইচ্ছে অনুযায়ী গ্রুভ ব্যবহার করা যায়। সাধারণত প্রতি ২ ফিট পর পর ১-২ ইঞ্চি গ্রুভ ব্যবহার করা হয়। ইচ্ছে করলে এর কম-বেশিও করা যায়।

কিউরিংঃ

ফেয়ার ফেস প্লাস্টার কাজ করার পর তিন থেকে সাত দিন কিউরিং করলে ভালো হয়। আস্তরে চুল ছেঁড়া দাগ হয় না।

বাংলাদেশে কোথায় পাবেন?

বাংলাদেশে বেশ কয়েকটি দেশের ফেয়ার ফেস প্লাস্টারের প্রিমিক্স পাউডার পাওয়া যায়।
যেগুলো হচ্ছে দুবাইয়ের কনমিক্স, জার্মানির বিএসএফ, ভারতের ড. ফিক্সিট ও ফসরক।
তবে দুবাইয়ের কনমিক্স কোম্পানি বেশ সুনামের সাথে তাদের কনস্ট্রাকশন কেমিক্যাল বাংলাদেশসহ বিশ্বব্যাপী মার্কেটিং করে আসছে।
টাইলসের বড় শোরুমগুলোতে খোঁজ করলেও ফেয়ার ফেস প্লাস্টার পাওয়া যাবে।

মূল্যঃ

সাধারণত প্রতিবর্গ ফুট ১৪০ থেকে ১৪৫ টাকা মূল্যে কাজ করা যায়। তবে হাইরাইজ বিল্ডিংয়ের বাইরে কাজ করতে স্ক্যাফোল্ডিং( মাচা ) তৈরি করতে হয়। মাচা বাবদ আরো পাঁচ টাকা লাগতে পারে।

দেখতে অত্যন্ত মসৃণ, আভিজাত্য ও অনন্য সুন্দর হওয়ায় বাংলাদেশে এর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। ঢাকা শহরের অভিজাত এলাকায় অনেক বিল্ডিংয়েই ব্যবহৃত ফেয়ার ফেস প্লাস্টার আপনার নজর কাড়বে। এটি দেখতে যেমন সুন্দর, তেমনি চলে যুগের পর যুগ।

18/11/2025

হানিকম্বিং নিয়ে বিস্তারিত এবং প্রতিকারঃ-
পাট- ০১
---------------------------------------------------------------------
হানিকম্ব কি? হানিম্বের ক্ষতিকর প্রভাব, হানিকম্বের কারণ ও প্রতিকার এবং হানিকম্ব হলে করনীয় সম্পর্কে।

হানিকম্ব কি?
বাংলায় যদিও Honeycomb মানে মৌচাক, কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাষায় ঢালাই এর পর কংক্রিটের মধ্যে ছোট ছোট ফোকর বা গর্তের সৃষ্টি হওয়াকে হানিকম্ব বলে।

মূলত কোর্স এগ্রিগেট সমূহের মধ্যস্থ ফাঁকা পুরনের জন্য কংকিটে ফাইন এগ্রিগেট ব্যবহার করা হয়, কোন কারনে যদি এই ফাঁকে ফাইন এগ্রিগেট পৌঁছাতে না পারে কিংবা কোর্স এগ্রিগেট থেকে আলাদা হয়ে যায় তবে হানিকম্ব বা এয়ার ভয়েডের সৃষ্টি হয়।

হানিকম্বের ক্ষতিকর প্রভাবঃ-
এক কথায় হানিকম্ব কংক্রিটকে ভঙ্গুর ও দুর্বল করে তোলে, কংক্রিটের মধ্যে ৫% এয়ার ভয়েড বা হানিকম্বের উপস্থিতি কংক্রিটের শক্তিকে ২৫-৩০% কমিয়ে দেয়। তাছাড়া হানিকম্বের মধ্যস্থ ফাঁকা দিয়ে আদ্রতা প্রবেশ করে স্টিলে করোশনের সৃষ্টি করে, যার দরুন স্টিল তার আল্টিমেট স্ট্রেন্থ বহনে ব্যর্থ হয়, ফলশ্রুতিতে কাঠামো ফেইল করে।

হানিকম্বের কারণ ও প্রতিকারঃ-
কংক্রিটে অনেকগুলো কারণে হানিকম্বের সৃষ্টি হতে পারে, তন্মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো;

Leakage:-
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ভাইব্রেটিং এর ফলে সাটারের লিকেজ বা ফোকর দিয়ে পানি কিংবা বালি সিমেন্টের তরল মর্টার বের হয়ে গিয়ে হানিকম্বের সৃষ্টি করে [

প্রতিকারঃ-
১। এক কথায় সাটারে কোন লিকেজ থাকতে পারবেনা, কাঠ বা স্টিল সাটার যাই ব্যবহার করেন না কেন সাটারকে ভালভাবে এয়ার টাইড করতে হবে, বিশেষ করে ছাদের বিম কলামের কোবলাগুলোকে ভালভাবে লিকপ্রুভ করতে হবে।

২। কলামের ক্ষেত্রে কিকার এবং ফাস্ট লিফটের কলামের মাথায় শক্তকরে Jute Tape/ Foam বেধে নিতে হবে।

৩। স্টিল সাটারের জয়েন্টে Jute Tape/ Foam ব্যবহার করে নাট-বোল্টগুলোকে শক্ত করে জ্যাম দিতে হবে যেন কোন ফাঁকা না থাকে।

৪। কাঠের সাটারের বড় গ্যাপে রূপভান সিট দিতে হবে, ছোটখাটো গ্যাপগুলো কাগজ দিয়ে আটকিয়ে দিন।

Vibrating:-
ভালভাবে ভাইব্রেটিং না করলে কিংবা ভাইব্রেটরের নজেল সব জায়গায় পৌঁছাতে না পারলে কোর্স এগ্রিগেটের গ্যাপগুলোতে ফাঁকা থেকে যায় যার ফলশ্রুতিতে এয়ার ভয়েড বা হানিকম্বের সৃষ্টি হয়,যা মূলত ফাইন এগ্রিগেট দিয়ে ফিলআপ হবার কথা।

প্রতিকারঃ-
১। ভাইব্রেটর মারবেন অল্প সময় ধরে

15/11/2025

কলামের মাটাম 16D
বীমের মাটাম 10D-12D
এখানে D= রডের ডায়া
আকৃতি L এবং 90°অ্যাঙ্গেল হবে।

14/11/2025

🧱 **ব্রিক মেসনারি (Brick Masonry) কী?**
ব্রিক মেসনারি হলো সবচেয়ে পুরনো ও বহুল ব্যবহৃত নির্মাণ প্রযুক্তিগুলোর একটি। এতে ইটগুলোকে নির্দিষ্ট প্যাটার্নে সাজিয়ে মর্টার (cement-sand mixture) দিয়ে জোড়া লাগানো হয়, যাতে শক্ত ও টেকসই দেয়াল, কলাম বা অন্যান্য কাঠামো তৈরি করা যায়।

একটি ভালো ব্রিক মেসনারি কাজ কেবল কাঠামোর **শক্তি ও স্থায়িত্ব** নিশ্চিত করে না, বরং তার **দর্শনীয়তা ও আবহাওয়াজনিত টেকসইত্বও বৃদ্ধি করে।**

# # # 🔹 **ব্রিক মেসনারি কাজের প্রধান ধাপসমূহ:**

1. ির্বাচন:**
ভালোভাবে পোড়া, শক্ত এবং আকারে সমান ইট বেছে নিতে হবে — যা কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করে।

2. িজানো:**
ইট বসানোর আগে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখা হয়, যাতে ইট মর্টারের পানি টেনে না নেয় এবং ভালো বন্ধন তৈরি হয়।

3. #মর্টার_প্রস্তুত:**
সিমেন্ট, বালি ও পানি সঠিক অনুপাতে মিশিয়ে (সাধারণত ১:৩, ১:৪, বা ১:৬) মর্টার তৈরি করা হয়, যা কাঠামোর ধরন অনুযায়ী নির্ধারিত হয়।

4. ানো_প্রক্রিয়া:
ইটগুলোকে সমান লেভেলে একের পর এক সারিতে বসানো হয়। প্রতিটি জয়েন্টে মর্টার ভরে দেওয়া হয় এবং বাড়তি মর্টার পরিষ্কার করে দেওয়া হয়, যাতে ফিনিশিং সুন্দর হয়।

5. #লেভেল ও এলাইনমেন্ট পরীক্ষা:**
মেসন’s লাইন, স্পিরিট লেভেল ও প্লাম বব ব্যবহার করে দেয়াল সোজা ও উল্লম্বভাবে ঠিক রাখা হয়।

6. ** #কিউরিং:**
কাজ শেষে brickwork-কে অন্তত ৭–১০ দিন নিয়মিত পানিতে ভিজিয়ে রাখতে হয়, যাতে কাঠামো প্রয়োজনীয় শক্তি অর্জন করে।

---

# # # ✅ ** #কেন ব্রিক মেসনারি গুরুত্বপূর্ণ?**

* শক্তিশালী ও স্থিতিশীল
* আগুন ও আবহাওয়ার প্রতি সহনশীল
* নির্মাণ ও মেরামত করা সহজ
* সঠিকভাবে করলে চমৎকার দৃষ্টিনন্দন ফিনিশ পাওয়া যায়

---

🏗️ **ব্রিক মেসনারি কেবল ইট সাজানোর কাজ নয়** — এটি হলো দক্ষতা, নিখুঁততা ও অভিজ্ঞতার এক সমন্বয়।
বসতবাড়ি থেকে শুরু করে বাউন্ডারি ওয়াল — আমাদের নির্মিত পরিবেশ গঠনে ব্রিক মেসনারির ভূমিকা অপরিসীম।

🦺 নিচের কোন ধরনের কলামটি সবচেয়ে বেশি লোড নিতে সক্ষম এবং কেন ??উত্তর: B টাইপ (স্পাইরাল কলাম) সবচেয়ে বেশি লোড নিতে সক্ষম। ...
11/11/2025

🦺 নিচের কোন ধরনের কলামটি সবচেয়ে বেশি লোড নিতে সক্ষম এবং কেন ??

উত্তর: B টাইপ (স্পাইরাল কলাম) সবচেয়ে বেশি লোড নিতে সক্ষম। বৃত্তাকার কলামে লোড সমভাবে চারদিকে বণ্টিত হয়।
🏗️ কোনো কোণা (stress concentration) না থাকায় ফাটল বা দুর্বলতা কম হয়।

🏗️ কনফাইনমেন্ট (tie/spiral) সবচেয়ে কার্যকরভাবে কাজ করে, ফলে শক্তি ও স্থায়িত্ব দুটোই বেশি হয়।

👉 তাই B কলাম = সর্বোচ্চ লোড ক্যাপাসিটি।
👉 সবচেয়ে বেশি লোড নিতে সক্ষম কলাম হল গোলাকার কলাম (Circular Column) বা বৃত্তাকার কলাম। কারণ এর গোলাকার আকৃতির কারণে লোড সব দিকে সমানভাবে বিতরণ হয়, একদিকে অতিরিক্ত চাপ পড়ে না এবং এটি বাকেলিং (buckling)-এর বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধ ক্ষমতা দেখায়। এছাড়াও, স্পাইরাল টাই বা হুপ টাই ব্যবহার করলে কংক্রিটের শক্তি বাড়ে এবং এটি ক্র্যাক হওয়া থেকেও রক্ষা পায়।
🧱 কেন গোলাকার কলাম বেশি লোড নিতে সক্ষম:
🧱 সুষম লোড বিতরণ:বৃত্তাকার কলামের সব দিকে ব্যাসার্ধ সমান হওয়ায় লোড সকল অংশে সমানভাবে ছড়িয়ে পড়ে, যা লোড বহন করার ক্ষমতা বৃদ্ধি করে।
🧱 বাকেলিং প্রতিরোধ:বৃত্তাকার আকৃতি যেকোনো একদিকে বাঁকানো (buckling) বা বিকৃতির বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তোলে।
🧱 শক্তিশালী কংক্রিট:
🏠 স্পাইরাল বা হুপ টাই ব্যবহার করলে কলামের ভেতরের কংক্রিট আরও বেশি সংকুচিত (confined) হয়। এতে কংক্রিটের শক্তি বৃদ্ধি পায় এবং ক্র্যাক কম হয়।

10/11/2025

কনসিল বীম কি ❓
👉 স্ল্যাবের সমান পুরুত্বের বীমকে কনসীল বীম বলা হয়ে থাকে। কনসীল বীম এর অন্য একটি নাম হলো হিডেন বীম।
---------------------------------------------------------------------
মুলত ফ্লাট স্ল্যাবে কলাম বরাবর যেভাবে স্ট্রীপ চিন্তা করে অতিরিক্ত রিইনফোর্সমেন্ট দেয়া হয়, এমন চিন্তা থেকেই এই কনসীল বীমের ধারণা এসেছে।

200 মিমি এর নিচের পুরত্বের কোন ছাদে এই জাতীয় বীম ব্যবহার করা উচিত না।

কেন কনসিল ছাদ দেওয়া হয়?
১। অনাকাঙ্গিত বীম গভীরতা থাকে না বলে সৌন্দর্য বাড়ে।
২। সাটারিং এবং কাস্টিং এর খরচ কমানো যায়।

সতর্কতাঃ-
১। কনসীল বীম করতে হলে শুধু বীম নয়, পুরো স্ল্যাব সহ মডেলটি এনালাইসিস করতে হবে।

ইঞ্জিনিয়ারিং এ কনসীল বীম বলে তেমন কিছু নেই। মূলত ফ্লাট স্লাবে যেভাবে কলাম টু কলাম বরাবর স্ট্রীপ ধরে এক্সট্রা Reinforcement দেওয়া হয় এটাকে অনুকরন করেই কনসীল বীম ধারনা প্রতিষ্ঠা করা হয়েছে। ২০০মি.মি. বা ৭.৮৫ ইঞ্চি এর কম Thickness এর ছাদে এই জিনিস করা কোন মতেই ঠিক না। যথা সম্ভব তা পরিহার করে চলা উচিত।

কনসিল বীম করার কারনে বিল্ডিং এর কি কি ক্ষতি হবেঃ-
১। স্ট্রাকচার কলাম স্ট্রিপ এ দুর্বল হয়।
২৷ ভুমিকম্পে স্যান্ডউইচ হবার আশঙ্কা থাকে।
৩। কনসীল বীমে Reinforcement টোটাল RCC এর ২% এর অধিক হয়ে পড়ে।
৪। কনসিল বীম স্ট্রাকচার Lateral Load নিতে পারে না।
৫। Normal Beam এর থেকে কনসীল বীম ১০% কম Axial Load নিতে পারে।
৬। কনসীল বীমে Vertical Displacement নরমাল বীমের থেকে ১০% বেশী হয় বলে তা তুলনা মূলক ভাবে দুর্বল হয়।
৭। steel ২% এর বেশী হবার কারনে Concrete সব জায়গায় পৌছাতে পারে না। এতে হানিকম্ব তৈরী হয় ।
৮। এমন সমস্যা থাকার পরেও কেনো কনসিল ছাদ /বিম সম্পর্কে কন্ট্রাক্টর সুপারিশ করে??
৯। কাজ সহজ হয় এবং ওয়ার্কার কম লাগে।
১০। সাটারিং বেঁচে যায়।
১১। রুম ভাগ করতে সুবিধা হয় যেহেতু বিম দেখা যাবে না।

সর্বপরি এই বিম স্ট্যন্ডার্ড বিমের মত কার্যকরী হবে না। আমরা অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে অবগত নই,তাই না বুঝেই এই ধরনের নির্মানে আগ্রহী হই।

#বিল্ডিং_নির্মাণের_গুরুত্বপূর্ণ_ভুল #ইঞ্জিনিয়ারিং_গাইড_লাইন #কনস্ট্রাকশন_গাইডলাইন #বাড়ি_নির্মাণের_সিদ্ধান্ত #কনস্ট্রাকশন_পরামর্শ #কনস্ট্রাকশন_ভুল_খুটি #বিল্ডিং_নির্মাণে_হিসাব #ইঞ্জিনিয়ারিং_পেশা

09/11/2025

প্লাস্টারের সময় করনীয় ও প্লাস্টার কাজের চেকিং এবং ত্রুটিসমূহ।
-----------------------------------------------------------------------
1. Mortar Laying:-
প্রথমে দেওয়াল বা ছাদের চার কর্নার ও মাঝে ৫টি ''পায়া করে নিন'' (Wall হলে অবশ্যই শল করে নিতে হবে) এরপর কর্নারের পায়াগুলোর সাথে Horizontal, Vertical & Cross করে সূতা ধরে দেখে নিন সারফেসের সব জায়গায় প্লাস্টারের পুরুত্ব ঠিক আছে কিনা?
যদি মসলার পুরুত্ব ঠিক থাকে তাহলে পুরো সারফেসে প্লাস্টার ছেপে পায়াগুলোর রেসপেক্টে কাজ শেষ করতে হবে।
Normally ভিতরের পাশে ১২মিলি ও বাহিরের পাশে ১৮ মিলি হয়ে থাকে। অনেক সময় প্লাস্টারের পুরুত্ব ১/২” হয়ে থাকে।

☞ ১" উপরে হলে তা দুই ধাপে করতে হবে, প্রথমে ১” রাফ প্লাস্টার করে রাখতে হবে এবং পরের ধাপে ফিনিশিং দিতে হবে।

☞ ১.৫" অধিক পুরুত্বের প্লাস্টারের ক্ষেত্রে
Wire Mesh [G.I তারের নেট] ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে প্রথম ধাপের রাফ প্লাস্টার শেষে Wire mesh লাগিয়ে নিতে হবে পরের ধাপে প্লাস্টার শেষ করতে হবে। অন্যথায় প্লাস্টার ফেটে যেতে পারে।

২" কম পুরুত্বের ক্ষেত্রে যা করতে হবে:-
☞ মনে রাখবেন আপনাকে মিনিমাম ২” পুরুত্বের প্লাস্টার করতে হবেই এর থেকে কম থাকলে প্রয়োজনে গাঁথুনী ছেচে নিবেন। না হলে প্লাস্টারের পর ইটের গ্যাপ দৃশ্যমান হয়ে যাবে আবার প্লাস্টারও পড়ে যেতে পারে।

বি.দ্র: প্লাস্টার লেয়িং এর পূর্বে RCC সারফেসের উপর ঝাড়ু দিয়ে সিমেন্ট গ্রাউটিং দিয়ে নিতে হবে।
প্লাস্টারের কাজে সব সময় নতুন ফোম এবং ফুলের ঝাড়ু ব্যবহার করা উচিত না হলে প্লাস্টারের গায়ে দাগ থেকে যায়।

২. Mortar লেইং:-
মসলা লেয়িং এর সাথে সাথেই প্লাস্টার করতে যাবেন না একে হালকা শুকানোর জন্য সময় দিন [বিশেষ করে সিলিং]।

3. Mortar নরম হলে:-
আলাদা ভাবে রেশিও অনুপাতে বালি সিমেন্ট মিক্স করে তা নরম মসলার সাথে মেশাতে হবে কখনোই আলাদা আলাদাভাবে বালি কিংবা সিমেন্ট দিতে দিবেন না।

✔ মসলা ব্যবহারের সময়সীম:-
চেষ্টা করবেন মসলা ১ ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে, বাস্তবিক পক্ষে আসলে তা সম্ভব হবেনা, এতে করে প্রচুর অপচয় হবে। যাইহোক এক ঘন্টার বেশি হলে মর্টারের সাথে হালকা সিমেন্ট মিশিয়ে ভালভাবে মিক্সিং করে ব্যবহার করবেন।

✔ Curing:-
কনস্ট্রাশন কাজের সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ হচ্ছে কিউরিং, প্রপার কিউরিং এর অভাবে অনেক সময় স্ট্রাকচার তার পূর্ন শক্তি অর্জনে ব্যর্থ হয়।

09/11/2025

সিভিল ইঞ্জিনিয়ারদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহঃ-
---------------------------------------------------------------------
পাইল কি?
উঃ প্রয়োজনীয় ভারবহন ক্ষমতা সম্পন্ন স্তরের গভীরতা বেশি অথবা ভূ-পৃষ্ঠ অত্যাধিক ঢাল বিশিষ্ট হলে যে কাঠামো প্রদান করা হয় তাকে পাইল বলে।

পাইল(Pile) ফাউন্ডেশনঃ-
কোন বিল্ডিং নির্মাণের পূর্বে প্রথমে স্থান নির্বাচন করতে হয়। স্থানটির মাটির প্রকৃতির উপর ভিত্তি করে সাধারণত বহুতল ভবন বিশিষ্ট দালানে পাইলিংয়ের কাজ করা হয়ে থাকে। যেখানে মাটির ভারবহন ক্ষমতা খুবই কম সেখানে পাইল করা হয়ে থাকে। পাইলের মাধ্যমে কাঠামোর লোডকে ছড়িয়ে দেওয়া হয়।

সয়েল টেস্টের রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয় ভিত্তি গভীর হবে, নাকি অগভীর হবে। সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী পাইলিংয়ের ডিজাইন করা হয়ে থাকে।

পাইল করার কারণঃ-
১। সুপার স্ট্রাকচারের ওজন যখন অত্যধিক হয় এবং ভর অসমভাবে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন হয়।
২। মাটির উপরের স্তরের ভারবহন ক্ষমতা কম হলে।
৩। যখন সাব সয়েলের পানির লেভেল নিয়ত পরিবর্তনশীল হলে।
৪। খাল/গভীর ড্রেনেজ লাইন ভিত্তির পাশে অবস্থিত থাকলে।
৫। নদী বা সমুদ্র উপকূলীয়ে এলাকায় ভিত্তিতে পানির স্কোউরিং ক্রিয়ার সম্ভবনা থাকলে।
৬। পার্শ্বস্হ চাপ প্রতিরোধের প্রয়োজন হলে।
৭। মাটির উপরের স্তর প্রসারণ প্রকৃতির হলে।
৮। মাটির ক্ষয় প্রতিরোধ করতে।

ব্যবহার অনুযায়ী পাইল সাত প্রকার।
যথা :-
১। বিয়ারিং পাইল।
২। ফ্রিকশন পাইল।
৩। শীট পাইল।
৪। অ্যাংকর পাইল।
৫। ব্যাটার পাইল।
৬। ফেন্ডার পাইল।
৭। কম্প্যাকশন পাইল।

নির্মাণ সামগ্রী অনুসারে পাইল পাঁচ প্রকার ।
যথা :-
১। স্যান্ড পাইল।
২। টিম্বার পাইল।
৩। কম্পোজিট পাইল।
৪। কংক্রিট পাইল।
৫। স্টিল পাইল।

আমাদের দেশে প্রচলিত দুই ধরণের পাইলের কাজ করা হয়।
১। প্রি-কাষ্ট পাইল এবং
২। কাষ্ট ইন সিটু পাইল।

১। প্রি-কাষ্ট পাইলঃ- এই পাইল পূর্বেই নকশা অনুযায়ী ঢালাই করা হয় এবং পরবর্তীতে লে-আউট অনুযোগী পাইলের উপর বল প্রয়াগ করে স্থাপন করা হয়। এটি আকারে গোলাকার অথবা বর্গাকার হয়ে থাকে এর পার্শ্ব কভারিং ৫০-৭৫ মিমি।

২। কাষ্ট ইন সিটু পাইলঃ- এই পাইলটি প্রথমে নকশার লে-আউট অনুযায়ী বোরিং করে তারপর লোহার খাঁচা ঢুকানোর পর ঢালাই করে নির্মান করা হয় এর আকার সব সময় গোলাকার হয়ে থাকে এর পার্শ্ব কভারিং ৭৫ মিমি।

বাংলাদেশে কাষ্ট ইন সিটু পাইলের

09/11/2025

▫️কীভাবে নির্মাণের প্রতিটি ধাপে গুণগত মান বজায় রাখবেন।
গুণগত মানই একটি স্থাপনার দীর্ঘস্থায়িত্ব ও নিরাপত্তার মূল ভিত্তি। আমরা প্রতিটি প্রজেক্টে নিচের ধাপগুলো কঠোরভাবে অনুসরণ করুন।
----------------------------------------------------------------------
১। Design & Planning Stage:- সঠিক নকশা, load analysis ও proper planning করা।
২। Material Selection:- শুধুমাত্র approved & tested materials ব্যবহার করা।
৩। Workmanship Control:- দক্ষ কর্মী, অভিজ্ঞ supervision এবং প্রতিদিনের site monitoring নিশ্চিত করা।
৪। On-site Inspection:- Foundation থেকে Finishing পর্যন্ত প্রতিটি ধাপে quality check ও measurement নেওয়া।
৫। Safety & Standards:- BNBC, ACI, ASTM সহ আন্তর্জাতিক মান অনুযায়ী সব কাজ সম্পন্ন করা।
৬। Final Handover:- Project শেষে final inspection করা।

09/11/2025

♦️ বালি কি ❓
উত্তরঃ - বালি হচ্ছে নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান। যা সিলিকা থেকে তৈরি হয়। এছাড়া প্লাস্টার, ইটের গাঁথুনি এবং সাইট ভরাট ইত্যাদি কাজেও বালির প্রয়োজন হয়। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। বালিকে ইঞ্জিনিয়ারিং
ভাষায় ফাইন এগ্রিগেট বলা হয়ে থাকে। এর মূল কাজ হচ্ছে পাথর বা খোয়া এবং সিমেন্টর মধ্যে শক্ত বন্ডিং করার সময় ফাঁকাস্থান পূরন করা। তাই একে পূরক পদার্থও বলা হয়ে থাকে।বিভিন্ন এলাকার বালি বিভিন্ন আকারের হয়ে থাকে। আর এই আকারের উপর নির্ভর করে এর ব্যবহার। বালির
আকার পরিমাপের একক হচ্ছে FM বা Fineness Modulus. কংক্রিটের শক্তিঅনেকটা নির্ভর করে বালির FM এর উপর।

♦️. উৎস অনুসারে বালি কত প্রকার কী ❓
উত্তরঃ উৎস অনুসারে বালিকে তিন ভাগে ভাগ করা যায়। যথা :-
১।পিটের বালি বা গর্তের বালি
২।নদীর বালি
৩। সমুদ্রের বালি

পিটের বা গর্তের বালি:- মাটিতে গর্ত করে এই প্রকার বালি পাওয়া যায়।যা মসৃণ, কোণাকার এবং ক্ষতিকারক লবণ থেকে মুক্ত থাকে। এই প্রকার বালি সাধারণত মর্টারের কাজে
ব্যবহৃত হয়।

নদীর বালি:-এই প্রকার বালি নদীরউপকূলে পাওয়া যায়। যা চিকন ও গোলাকার হয়ে থাকে। এটা পিট বালি অপেক্ষা সূক্ষ্ম তাই প্লাষ্টারিং এর কাজ এই বালি ব্যবহৃত
হয়ে থাকে।

সমুদ্র বালি:-এই বালি সমুদ্রের উপকূলেপাওয়া যায়। যা নদীর বালির মত চিকন ও গোলাকার হয়ে থাকে। তবে এই
প্রকার বালিতে ক্ষতিকারক লবণ থাকে।

♦️. আকার অনুসারে বালি কত প্রকার ও কী কী ❓

উত্তরঃ দানার বা আকার অনুসারে বালি
তিন প্রকার, যথা :-
১।মিহি বা চিকন বালি (Fine Sand)
২। মধ্যম দানার বালি (Medium sand)
৩। মোটা দানার বালি (Coarse sand)

১।মিহি বা চিকন বালি (Fine sand) :- এই বালির এফএম ১.২০-১.৫ হয়ে থাকে। প্লাষ্টারের কাজের জন্য এই বালি খুবই
উপযোগী।

২।মধ্যম দানার বালি (Medium sand):- এই বালির এফএম ১.৫০ -২.০০ হয়ে থাকে। এ বালি সাধারনত ইটের গাঁথুনির
মর্টারের কাজে ব্যবহৃত হয়ে থাকে।

৩। মোটা দানার বালি (Coarse sand):- এই বালির এফএম ২.০০ - ৩.০০ হওয়া উচিত। কনক্রিটের ঢালাই কাজে এই বালি ব্যবহৃত হয়।

♦️ বালির মাঠ পর্যায়ে পরীক্ষা পদ্ধতি কী কী ❓

উত্তরঃ মাঠ পর্যায়ে বালির পরীক্ষা পদ্ধতি হলো :-

১।শুকনা বালি এক হাতের তালুতে রেখে অন্য হাতের বৃদ্ধা আঙ্গুলে দিয়ে কয়েকবার ঘষে হাতের বালি ফেলে দেয়া ।
যদিহাতে তালুতে বালি লেগে থাকেতবে মাটির উপস্থিতি বুঝা যাবে ।

09/11/2025

পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত:-

১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ।
২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থানান্তর করে।
৩। দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে বর্গাকার পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হলে তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়।
৪। পাইল ক্যাপ এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং এর লোডের উপর নির্ভর করে।
৫। পাইল ক্যাপ এর রড সাধারন্ত সিঙ্গেল জালী হয়, তবে অনেক ক্ষেত্রে ডাবল জালী হয়।
৬। পাইল ক্যাপ এর রডে এল বা মাটাম লাগে।
৭। পাইল ক্যাপ ঢালায়ের আগে আমরা পাইলের মাথা ভেঙ্গে রড বের করি তারপর পাইল ক্যাপ এর নীচে বালি
দিয়ে ড্রেসিং লেভেলিং পানি দিয়ে কম্পেটিং পলিথিন সোলিং সিসি করে (সিসি করার সময় খেয়াল রাখতে
হবে য়েন পাইলের মাথার উপর না যায়) তার পর রড বাইন্ডিং করে সাটারিং করে ঢালায় করা হয়।
৮। পাইল ক্যাপ এর ঢালায়ের পুরুত্ব বেশী থাকায় ভালভাবে ভাইব্রেটিং করা উচিৎ যেন ভিতরে ভয়েড না থাকে।
৯। পাইল ক্যাপ ঢালায়ের সময় কলামের সেন্টার যেন কোন সমস্যা না হয়।
১০। ভালভাবে কিউরিং করতে হবে।
১১। সাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যেন পাইল ক্যাপ এর কোন প্রকার ক্ষতি না হয়।

পাইল ক্যাপ চেক লিষ্ট

• পাইলের উপর থেকে দুর্বল কংক্রিট সরিয়ে ফেলুন
• শাটার এর সকল ছিদ্র বা ফাকা বন্ধ করতে হবে
• সব সাইট শলে (সঠিক উলম্ব) রাখতে হবে
• সাটার এর সাপোর্ট ভালভাবে চেইক করতে হবে যাতে করে সাটার ঢালাই এর সময় খুলে না যায় বা ঢালাই মোটা না হয়
• সাটারে কংক্রিট ঢালার লেভেল মার্কিং করতে হবে
• কলামের রডের আনুভুমিক সাপোর্ট কংক্রিট লেভেল এর উপরে থাকতে হবে
• ক্লিয়ার কভার ভালমত চেইক করতে হবে
• রড বাধাই এর তারের কোন অংশ যেন কংক্রিট কভারের মধ্যে না যায় খেয়াল রাখতে হবে
• কলাম রিং নিচে, মাঝে ও উপরে দিতে হবে। কংক্রিট এর চার ইঞ্চ উপরে একটি রিং দিতে হবে।
• কলামের রড শলে (উলম্ব/খাড়া) রাখতে হবে
• কংক্রিট ঢালার পুর্বে ভালভাবে পরিস্কার করতে হবে।

09/11/2025

ভালো ইট (brick) চেনার ইঞ্জিনিয়ারিং উপায়ে মূল্যায়ন করতে হয় কিছু দৃষ্টিনির্ভর, শারীরিক ও ল্যাব টেস্ট এর মাধ্যমে। নিচে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি—

---

🔹 ১. দৃষ্টিনির্ভর (Visual) পরীক্ষা

ইট হাতে পাওয়া মাত্র যেভাবে বিচার করবেন:

পরীক্ষা ভালো ইটের লক্ষণ

রং গাঢ় লাল থেকে লালচে বাদামি (uniform color)
আকার সমান মাপের, ধারালো কোণ যুক্ত, কোন ফাটা বা বাকা নয়
পৃষ্ঠ মসৃণ ও সমান; কোনো দাগ বা বুদবুদ (blisters) থাকবে না
শব্দ দুটি ইট ঠুকলে “টিন টিন” জাতীয় ধাতব শব্দ হবে (metallic ringing sound)
ফাটল ছোট চুলের মতো ফাটল (hair crack) ছাড়া বড় ফাটল থাকলে ইট দুর্বল

---

🔹 ২. মাত্রাগত পরীক্ষা (Dimensional Test)

BNBC বা IS:1077 অনুযায়ী —
Standard brick size (Bangladesh): 9.5" × 4.5" × 2.75" (≈ 240 × 115 × 70 mm)

> ২০টি ইট মেপে গড় নিলে তার মোট আকার মানদণ্ডের ±3% এর মধ্যে থাকলে ভালো ধরা হয়।

---

🔹 ৩. জল শোষণ পরীক্ষা (Water Absorption Test)

পদ্ধতি:

1. শুকনো ইট ওজন করুন (W₁)।

2. ইট ২৪ ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখুন।

3. তারপর বের করে পানি মুছে আবার ওজন করুন (W₂)।

4. সূত্র:

\text{Water Absorption (\%)} = \frac{W₂ - W₁}{W₁} \times 100

প্রথম শ্রেণির ইট → ≤ ২০%

দ্বিতীয় শ্রেণির ইট → ≤ ২২%

তৃতীয় শ্রেণির ইট → ≤ ২৫%

---

🔹 ৪. চূর্ণন শক্তি (Compressive Strength Test)

পদ্ধতি (Lab Test):

ইটের দু’মুখ প্লাস্টার করে শুকিয়ে Universal Testing Machine (UTM)-এ চাপ প্রয়োগ করা হয়।

মানদণ্ড (IS 3495 Part 1 / BNBC অনুযায়ী):

ইটের শ্রেণি Compressive Strength (N/mm²)

১ম শ্রেণি ≥ 10.5 MPa (≈ 1500 psi)
২য় শ্রেণি 7–10.5 MPa
৩য় শ্রেণি 3.5–7 MPa

---

🔹 ৫. দ্রবণ প্রতিরোধ (Efflorescence Test)

পদ্ধতি:

ইটের উপর সামান্য পানি দিয়ে শুকিয়ে দেখুন —
যদি সাদা লবণজাত দাগ (white salt deposit) দেখা যায়, তবে ইটের efflorescence আছে।
মানদণ্ড:

কোনো দাগ না থাকলে = “Nil” (Excellent)

সামান্য থাকলে = “Slight” (Acceptable)

বেশি থাকলে = “Heavy” (Reject)

---

🔹 ৬. আঘাত পরীক্ষা (Impact / Drop Test)

১ মিটার উচ্চতা থেকে মাটিতে ফেলে দিন।
ভালো ইট ভাঙবে না, বরং টুকরোয় ভাঙলে মাঝখান দানাদার

Address

Ruma
Bandarban
4600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr.Mong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share