05/08/2026
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবান এনসিপির বিজয় পদযাত্রা ও শ্রদ্ধা নিবেদন
বান্দরবান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে বর্ণাঢ্য বিজয় পদযাত্রা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের থানার মোড় এলাকা থেকে বিজয় পদযাত্রাটি শুরু হয়। পরে পদযাত্রাটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ গিয়ে শেষ হয়।
সেখানে দলটির নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে জেলা এনসিপির আহŸায়ক মং চা প্রæ চৌধুরী বলেন, আজকের দিনটি ঐতিহাসিক ৩৬ জুলাই। ছাত্র-জনতার অভ‚তপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই আমরা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছি।
আজকের এই বিশেষ দিনে আমরা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। একই সাথে, আন্দোলন চলাকালে আহত হয়ে যাঁরা এখনো মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন, তাঁদের দ্রæত আরোগ্য কামনা করছি।
তিনি আরও বলেন, “আজকের দিনটি আমাদের অর্জনের আনন্দের পাশাপাশি স্বজন হারানোর গভীর বেদনারও। ছাত্র-জনতার মহান আত্মত্যাগের মাধ্যমেই স্বৈরাচারকে পরাজিত করে আজ নতুন এক বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। বান্দরবানবাসীসহ পুরা দেশের মানুষের প্রত্যাশা আমাদের এই প্রিয় মাতৃভ‚মি যেন একটি সুশাসিত, সুস্থ ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠে।
উক্ত বিজয় পদযাত্রা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে জেলা এনসিপির যুগ্ম আহŸায়ক মংশৈ প্রæ শার্লি, বিপ্লব চাকমা ও ফিলিপ বলিরাম ত্রিপুরা; যুগ্ম সদস্য সচিব আ.সা.ই.ম সায়েম হোসেন; জুলাই যোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল গফুর এবং এনসিপি বান্দরবান পৌর কমিটির আহŸায়ক এরশাদ চৌধুরীসহ জেলা ও স্থানীয় পর্যায় থেকে আসা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।