17/07/2026
আমি মাঝে মধ্যে চৈতী কে বলি তুমি এমন একটা প্রফেশান এ আছো যেখানে তুমি চাইলে সংস্কৃতি ও আদর্শের বীজ বপন করতে পারো নতুন প্রজন্মের মনে যা প্রতিফলিত হবে আগামীর সুদিনে এবং সেদিন তুমি আজকের এই বপনের আনন্দ অনুভব করতে পারবে।
কিন্তু না, মে বি আমি ভুল।
এখনের জেনারেশন স্কুল কলেজে কোনো কিছু শিখতে আসে না, কোনো আদর্শের ধারক হতে চাই না। ওরা সব কিছু শিখেই আসে। ওরা আসে শিক্ষকদের ভুল ধরাই দিতে, শিক্ষকদের শিখাতে। তাহলে কেন আসে প্রতিষ্ঠানে?
ওই যে প্রতিষ্ঠান না হলে যে সার্টিফিকেট পাওয়া যায় না, এই ডিজিটাইলেশনের যুগে তো আর আগের মতো নীলক্ষেতের সার্টিফিকেট দিয়ে কাজ চালানো যাচ্ছে না। এই জোর জবস্তি করে সার্টিফিকেট নেওয়ার পরের ধাপ হলো এইবার চাকরি দেন। সার্টিফিকেট যদি দিলেনই আমার ২২ বছর নষ্ট করার অধিকার কে দিয়েছে আপনাকে। সরকারের কাছে আর এক দাবি। এইবার আমাকে আগের প্রসেসে চাকরিটাও দিয়ে দিতে হবে। না হলে যে সরকার চাকরি দিতে পারছে না ট্যাগ খেতে হবে। যদি মনে করি এইখানেই শেষ, তাহলে ভুল, এটি চলমান। এই চলমান প্রক্রিয়াই এখন উত্তম, এই না থুক্কু সহজতম পন্থা। নায়ক জিৎ এর ডায়লগ একটু ঘুরাই বলা যায় "অধিকারের কোনো শেষ নেই, তাই দাবিরও কোনো শেষ"
ক্যারাম নাটকে জনাব মোশারফ করিমের কমন ডায়লগ " রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান।" কিন্তু আমাদের এই প্রজন্মের দাবি দাওয়া রাষ্ট্রবিজ্ঞান এর চেয়েও আর এক ধাপ উপরের বিজ্ঞান। এটা শুধু গতিশীল না এটা চলমানও। আশা করি ক্যারামের পরবর্তী সিকিউন্সে রাষ্ট্রবিজ্ঞান এর পরিবর্তে জনাব মোশারফ করিম এই নতুন গতিশীল ও চলমান বিজ্ঞানের নাম বলবেন।
থাক, আমি আর চলমান না থেকে আমি একটু থামি এখন। 🤭
বি.দ্র: ভিডিও গুলো ফেসবুক থেকেই সংগৃহীত। তাও যদি কারো অসংগতিপূর্ণ ফুটেজ এসে থাকে তাহলে আমি ক্ষমাপ্রার্থী।