07/03/2026
বরগুনা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১
বরগুনা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে বরগুনা সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অদ্য ০৬/০৩/২০২৬ খ্রি. বিকেলে বরগুনা সদর থানার 'স্পেশাল টিম' এর ইনচার্জ এসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন ০১নং বদরখালী ইউনিয়নের ডেমা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাদক ক্রয়-বিক্রয়কালে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ সরুপ বিশ্বাস (১৯) নামক একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।