13/03/2026
বিয়ের শাড়িতেই শেষ বিদায়। জীবন বড়ই অনিশ্চিত।😭🤲
রামপাল-মোংলা সড়কে নৌবাহিনীর একটি বাস ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ মোট ১৪ জন নি'হ'ত। মুহূর্তে আনন্দ বিষাদে পরিণত হলো। আহারে জীবন!
নববধূর পরনে লাল শাড়ি, হাতে টকটকে লাল মেহেদির নকশা। কয়েক ঘণ্টা আগেও যে হাতগুলোতে ছিল বিয়ের আনন্দের রঙ, সেই হাত এখন নিথর। বিয়ের হাসি মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে।
আজ ছিল তাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন, বিয়ের দিন। বহু দিনের স্বপ্ন, আশা আর নতুন জীবনের পরিকল্পনা নিয়ে নববধূকে পাশে নিয়ে নতুন জীবনের পথে পা রেখেছিলেন বর। পরিবারের সবার মুখে ছিল হাসি।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস, বাড়ি ফেরার পথেই ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে থেমে গেল ১৪টি প্রাণ। নবদম্পতিসহ একই পরিবারের এতগুলো মানুষ একসাথে চলে গেলেন না ফেরার দেশে।
যে দিনটি হওয়ার কথা ছিল জীবনের সবচেয়ে সুখের দিন, সেটিই হয়ে গেল চিরবিদায়ের দিন, বিষাদের দিন।
আল্লাহ তায়া’লা তার পরিবার কে সবরে জামীল দান করুন,এবং যারা মৃত্যু বরন করেছেন সবাই কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমিন ছুম্মা আমিন 🤲🤲
জীবনের মূল্য সময়ের চেয়ে অনেক বেশি। বেপরোয়া গাড়ি চালানো, অসতর্কতা কিংবা সামান্য অবহেলাই মুহূর্তে কেড়ে নিতে পারে এমন অমূল্য জীবন। তাই সড়কে চলাচলে আমাদের সবার আরও বেশি সচেতন হওয়া জরুরি।