Mr. Tanvir Bro

Mr. Tanvir Bro ❥︎𝕋𝐡𝐢𝐧𝐤 𝐥𝐢𝐤𝐞 𝐚 𝙥𝙧𝙤𝙩𝙤𝙣 𝐚𝐧𝐝 𝐬𝐭𝐚𝐲 𝙥𝙤𝙨𝙞𝙩𝙞𝙫𝙚🝮︎︎︎︎︎︎︎

24/08/2024

সকল শিক্ষার্থীদের জন্য ৫ম শ্রেণীর পর “সাঁতার” ও SSC'র পর “মিলিটারি ট্রেনিং” বাধ্যতামূলক করা হোক।

24/08/2024
😊প্যারাডক্সের প্যারা-‼️💢–ধরুন, আপনার বন্ধু আপনাকে একটা প্রশ্ন করল। সেটার উত্তর কেবল হ্যা অথবা না দিয়ে দেওয়া যাবে। প্রশ্ন...
03/06/2024

😊প্যারাডক্সের প্যারা-‼️💢

–ধরুন, আপনার বন্ধু আপনাকে একটা প্রশ্ন করল। সেটার উত্তর কেবল হ্যা অথবা না দিয়ে দেওয়া যাবে। প্রশ্নটা হল, "তুই কি চুরি করা ছেড়ে দিয়েছিস?"
এখন আপনি কি উত্তর দিবেন? যদি "হ্যা" বলেন। তারমানে এটা বুঝায় যে, আপনি আগে চোর ছিলেন, এখন চুরি করা ছেড়ে দিয়েছেন। আর যদি "না" উত্তর দেন। তাহলে বুঝায়, আপনি এখনো চুরি করেন।
এখন আপনি কোনদিকে যাবেন?🤔

এখান থেকেই আসে প্যারাডক্সের ধারণা। মাঝে মাঝে এমন কোন সমস্যা হয়, সেটার উত্তর ধনাত্বক ও ঋনাত্বক উভয়টাই সঠিক বা উভয়টাই ভুল।
"কোন থিওরি, বক্তব্য ইত্যাদির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ দুইটা ব্যাপার যখন পরস্পরকে নাকচ করে দেয় সেটাই প্যারাডক্স।"😵‍💫

অনেকেই মাঝে মাঝে অনেক ধরণের প্যারাডক্সের মুখোমুখি হয়। নিচে তার ব্যাখ্যা করা হলঃ

○ আগন্তুক প্যারাডক্সঃ
একটা শহরে এক অদ্ভুত আইন আছে! সেখানে কেউ এলেই নগররক্ষী জানতে চায়, কেন সে শহরে এসেছে? জবাব ভুল হলে আর রক্ষা নেই। সঙ্গে সঙ্গে ফাঁসি। একবার এক আগন্তুক এলেন এই শহরে। যথারীতি তার এখানে আসার কারণ জানতে চাইলেন নগররক্ষী। আগন্তুক জবাব দিলেন তিনি ফাঁসিতে ঝুলতে এসেছেন। মহা সমস্যায় পড়ে গেলেন নগররক্ষী। যদি ফাঁসিতে ঝোলানো হয়, তাহলে আগন্তুকের কথাই সত্যি হয়ে গেল। কিন্তু সত্যি কথা বললে কেউ ফাঁসিতে ঝুলতে পারে না। আবার যদি আগন্তুককে ফাঁসিতে ঝোলানো না হয়, তাহলে নগরের নিয়ম ভঙ্গ হয় আর লোকটার জবাবও মিথ্যা হয়ে যায়।

○ সত্যবাদী-মিথ্যাবাদী প্যারাডক্সঃ
কেউ যদি বলে, "আমি আমার জীবনে কোনদিন সত্যি কথা বলি নাই " এটাও একটা প্যারাডক্স। কারণ, যদি সে সত্য না বলে তাহলে তার এই কথাটাও মিথ্যা। আবার এই কথাটা মিথ্যা হলে সে সত্যবাদী... আবার সত্যবাদী হলে এই কথাটাও সত্য। সুতরাং সে মিথ্যাবাদী...
কি ঝামেলা...

○ ডিম আর মুরগী প্যারাডক্সঃ
"ডিম আগে, নাকি মুরগী আগে?" যদি ডিম আগে হয়, তাহলে সেই ডিমটা এলো কোন মুরগী থেকে? আবার মুরগী আগে হলে সেই মুরগী এলো কোন ডিম থেকে?

○ সাপ ও লেজ প্যারাডক্সঃ
একটা সাপ যদি নিজের লেজের দিক থেকে খেতে আরাম্ব করে তাহলে শেষমেশ কী হবে ?

○ রেস্টুরেন্ট প্যারাডক্সঃ
কেউ যদি বলে, "ওই রেস্টুরেন্টে কেউ যায় না, কারণ ওটাতে সবসময় ভিড় থাকে" এটা একটা প্যারাডক্স। কারণ, কেউ না গেলে ভিড় হয় কিভাবে? আবার ভিড় না থাকলে সবাই সেখানে যাবে, সবাই গেলে ভিড় হবে। ভিড় হলে কেউ যাবে না। কেউ না গেলে ভিড় হবে না...

○ সাঁতার প্যারাডক্সঃ
কেউ যদি বলে, "সাঁতার না শিখে তোমার জলের কাছাকাছি যাওয়া উচিত না" এটা একটা প্যারাডক্স। সাতার না শিখে জলের কাছে যাওয়া যাবে না, আবার জলে না গেলে সাঁতার শেখা যাবে না। সাঁতার না শিখলে জলে যাওয়া যাবে না।

○ keybord প্যারাডক্সঃ
যারা microsoft অপারেটিং সিস্টেম ব্যাবহার করেন। তাদের মাঝে মাঝে এমনটা হয়,
keyboard not found
press any key to continue...
কিবোর্ডের কী-ই যদি কাজ না করে। তাহলে কী প্রেস করবো কিভাবে?

○ গ্রান্ডফাদার প্যারাডক্সঃ
মনে করুন, আপনি একটা টাইম মেশিন আবিষ্কার করলেন। সেই টাইম মেশিনের মাধ্যমে আপনি আপনার দাদার ছোটবেলার সময়ে পৌছালেন। তারপর আপনি আপনার পিচ্চিবেলার দাদাকে খুন করে ফেললেন। এখন আপনার দাদা যদি খুন-ই হয়ে যায় তাহলে আপনার বাবার জন্ম হলো কিভাবে? আর বাবার জন্ম না হলে আপনার জন্ম হলো কিভাবে? আর যদি আপনার জন্ম নাই হয়ে থাকে, তাহলে আপনি আপনার দাদাকে খুন করলেন কিভাবে?

○ ব্যাতিক্রম প্যারাডক্সঃ
"প্রত্যেক নিয়মের একটা ব্যতিক্রম নিয়ম আছে" যদি এই কথাটা সত্য হয় তাহলে এই নিয়মের ও ব্যতিক্রম থাকবে। অর্থাত সব নিয়মের ব্যতিক্রম থাকবে না। তাহলে কি দাড়ালোঃ প্রত্যেক নিয়মের ব্যতিক্রম আছে, আবার সব নিয়মের ব্যতিক্রম নাই। তাহলে সঠিক উত্তর কোনটা?

এরকম আরো হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে প্যারাডক্স নিয়ে। প্যারাডক্স আসলেই একটা জটিল বিষয়। কোন প্যারাডক্সেরই উত্তর আজ পর্যন্ত সঠিকভাবে দেওয়া সম্বব নয়।

সুত্রঃ Wikipedia©

14/02/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Imran Sikder, Md Parbes

 #আপনি_কি_জানেন?১৷ যখন আপনি কোন অতীত ঘটনা মনে করার চেষ্টা করেন, আপনি আসলে একদম মূল ঘটনা মনে করার বদলে, মনে করেন শেষবার ক...
07/01/2024

#আপনি_কি_জানেন?

১৷ যখন আপনি কোন অতীত ঘটনা মনে করার চেষ্টা করেন, আপনি আসলে একদম মূল ঘটনা মনে করার বদলে, মনে করেন শেষবার কীভাবে এই ঘটনাটি আপনার স্মরণে এসেছিল সেরকমভাবেই!

২৷ আপনি যদি আপনার লক্ষ্য খুব প্রয়োজন ছাড়াই অন্যদেরকে বলে বেড়ান, তাহলে সেক্ষেত্রে লক্ষ্যে সফল হওয়ার সম্ভাবনা কম। গবেষণা প্রমাণ করে যে এক্ষেত্রে আপনার মোটিভেশন কমে যায় তাই।

৩৷ যখন কেউ আপনাকে বলে যে তারা কিছু জিজ্ঞেস করতে চায় আপনাকে, তখন ৯৮ শতাংশ সময়েই, আপনি মনে করার চেষ্টা করেন সম্প্রতি আপনি কী কী ভুল কাজ করেছেন!

৪৷ একজন পুরুষ মানসিকভাবে পুরোপুরি পরিপূর্ণতা লাভ করেন প্রায় ৪৩ বছর বয়সে, এবং একজন নারী ৩২ বছর বয়সে মানসিক পরিপূর্ণতা লাভ করেন।

৫৷ একজন পুরুষ মানসিকভাবে পুরোপুরি পরিপূর্ণতা লাভ করেন প্রায় ৪৩ বছর বয়সে, এবং একজন নারী ৩২ বছর বয়সে মানসিক পরিপূর্ণতা লাভ করেন।

৬৷ দীর্ঘ সময় ধরে একা থাকা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকারক যে দিনে ১৫ টি সিগারেট ধূমপান করার সমান।

৭৷ আজকের যুগের গড়পড়তা একজন হাইস্কুল পড়ুয়ার যে দুশ্চিন্তার মাত্রা তা ১৯৫০ দশকের একজন গড়পড়তা মানসিক রোগীর দুশ্চিন্তার মাত্রার সমান!

৮৷ আপনার মন যা-ই বলে, সবকিছুতেই আপনার শরীর সাড়া দেয়। তাই নেতিবাচকতা মানুষের রোগ-প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয় এবং মানুষ অসুস্থতা অনুভব করে।

৯৷ ১৮ থেকে ৩৩ বছর বয়সীরা পৃথিবীর সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত এবং চাপের মধ্যে থাকা মানুষ। বয়স ৩৩ এর পর চাপ এবং দুশ্চিন্তার মাত্রা অনেকটাই কমে যায়।

১০৷ মানুষের মন একজন ব্যাক্তির উপর পরিপূর্ণ বিশ্বাস মাত্র একবারই বজায় রাখতে পারে, কোনকারণে তা একবার ভেঙ্গে গেলে আর কখনোই পূর্বের মতো হয় না।

তথ্যসূত্র: timeshighereducation, buffer, clevertap

🍀আজকের ফ্যাক্টগুলো কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু!😊

Address

Babugonj
Barisal

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Tanvir Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Tanvir Bro:

Share