Talk Lab

Talk Lab সময়ের সেরা সংবাদ সংযোগ |
News | Community | Stories | News Analysis
🌐 খবরের গভীরে, সত্যের সন্ধানে The Citizens' Diary
(2)

29/07/2026

রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা

29/07/2026

জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে: ইসলামী আন্দোলন

জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়েও যারা হামলা থেকে বেঁচে গিয়েছিল আর সেই তাদেরই মুক্ত স্বাধীন পরিবেশে এমন অবস্থা! এ জাতি...
28/07/2026

জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়েও যারা হামলা থেকে বেঁচে গিয়েছিল আর সেই তাদেরই মুক্ত স্বাধীন পরিবেশে এমন অবস্থা! এ জাতি যদি আবারো মাজলুম হয় তবে কী কেউ এগিয়ে আসার হিম্মত দেখাবে?

🚨 প্রতিবাদ ও প্রতিরোধের এখনই সময়🚨হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমসহ এনসি...
28/07/2026

🚨 প্রতিবাদ ও প্রতিরোধের এখনই সময়🚨
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমসহ এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বারা উপকৃত প্রত্যেক কৃতজ্ঞ নাগরিকের উচিত এই প্রতিবাদ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। সারজিস আলম ও নাসীরুদ্দিন পাটোয়ারী হলেন জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা। যাদের ত্যাগ তিতিক্ষায় আমরা মুক্তি পেয়েছি আজ তাদের সাথেই যদি রাজনৈতিক মদদে এমন সহিংস আচরণ করা হতে পারে, তবে কিছুদিন পর যে আপনার-আমার সাথে এমনটা ঘটবে না—তার গ্যারান্টি কে দেবে?
সচেতন নাগরিক হিসেবে আমরা যদি এখনই এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে দেশের সাধারণ মানুষ আবারও দখলদার ও সন্ত্রাসী রাজনীতির কাছে জিম্মি হয়ে পড়বে। যখন পরিস্থিতি জটিল আকার ধারণ করবে, তখন আর আফসোস করেও লাভ হবে না। জিম্মিদশা থেকে মুক্ত হতে আবারও হয়তো হাজারো প্রাণ ঝরাতে হবে। সেই দুঃসময় আসার আগেই কি আমাদের প্রতিবাদী হওয়া উচিত নয়?
আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই!
পাটোয়ারী ও সারজিস আলমের কোনো বক্তব্য বা বিবৃতিতে যদি তাদের কোনো ক্ষোভ থেকে থাকে, তবে তারা আইনি পদক্ষেপ নিতে পারতেন। কিন্তু সভ্য পথ পরিহার করে তারা প্রকাশ্য দিবালোকে আইন নিজের হাতে তুলে নিয়েছে।
আপনাদের প্রতি আহ্বান:
* সারাদেশে বিক্ষোভ সমাবেশ সফল করুন: আগামীকাল দেশের প্রতিটি উপজেলায় যে বিক্ষোভ সমাবেশ হবে যার যার অবস্থান থেকে সেই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ সফল করে তুলুন।
* অপরাধীদের গ্রেফতার নিশ্চিত করুন: হামলাকারী অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে সরকারের ওপর তীব্র চাপ সৃষ্টি করুন। সরকার অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে প্রমাণ করুক যে অপরাধী নিজ দলের হলেও তাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। এটি যদি করা যায় তবে নতুন করে আর কেউ এরকম অপরাধী জড়িত হবার সাহস পাবে না।
* কোনো আপস নয়: সন্ত্রাসী ও অপরাধীদের প্রশ্নে কোনো আপস, নীরবতা বা মৌন সমর্থন আর নয়। মনে রাখতে হবে আপনি আমি সারজিস ও পাটোয়ারীর পক্ষে নয় কিন্তু অপরাধ ও অপরাধীদের বিপক্ষে। জনগণ যাতে নতুন কোনো ফ্যাসীবাদের কবলে না পড়তে পারে সেটার পক্ষে।

আমরা স্পষ্ট করে বলতে চাই—সরকারের যেকোনো ভালো কাজে আমাদের সমর্থন ও সহযোগিতা যেমন থাকবে, তেমনি দলের নাম ভাঙিয়ে আখের গোছানো এই দুষ্টচক্র ও সন্ত্রাসীদের প্রতিরোধ ও প্রতিহতকরণে আমাদের আওয়াজ হবে বজ্রকঠিন।
গত ১৭ বছর স্বৈরাচারের নির্যাতন-নিপীড়ন ও উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে এদের তো কোনো শক্তি বা ‘হ্যাডাম’ দেখাতে দেখা যায়নি! আজ বিরোধীদের ওপর হামলা-মামলা করে, কণ্ঠ স্তব্ধ করে দিয়ে নিজেদের ফায়দা হাসিলের পথ মসৃণ করার চেষ্টা চলছে। এই নোংরা রাজনীতি ছাত্র-জনতা বরদাশত করবে না।
অনতিবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক, অন্যথায় একের পর এক এমন ঘটনা ঘটতেই থাকবে। রাজপথে দেখা হবে! ✊🇧🇩

অন্যায়ের সাথে আপস করার মানসিকতা যদি লালন না করেন তবে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন।

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সারাদেশে এনসিপির প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা।
28/07/2026

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সারাদেশে এনসিপির প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা।

বাংলাদেশে কি আবার নতুন ফ্যাসিবাদের জন্ম হচ্ছে?আজ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) 'জুলাই পদযাত্রা' কর্মসূচি শেষে ...
28/07/2026

বাংলাদেশে কি আবার নতুন ফ্যাসিবাদের জন্ম হচ্ছে?
আজ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) 'জুলাই পদযাত্রা' কর্মসূচি শেষে দলটির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে যে বর্বরোচিত হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এই হামলায় এনসিপি নেতা ও গণমাধ্যমকর্মীসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করতে গিয়ে স্থানীয় নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন।
একটি গণতান্ত্রিক ও স্বাধীন দেশে ভিন্নমতের ওপর এমন সহিংস আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণমাধ্যমের খবর অনুযায়ী, উসকানিমূলক বক্তব্যের অজুহাত দিয়ে এই হামলাকে যেভাবে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, তাতেই প্রমাণিত হয় যে একটি নির্দিষ্ট গোষ্ঠী ভিন্ন রাজনৈতিক মত বা সমালোচনাকে পুরোপুরি স্তব্ধ করে দিতে চায়। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ যদি সুস্থ রাজনৈতিক চর্চাকে অবদমিত করা হয়, তবে তা ছাত্র-জনতার আকাঙ্ক্ষার সাথে চরম বিশ্বাসঘাতকতা।
বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যেভাবে ভিন্নমতকে দমন করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আজ কি আমরা আবারও সেই একই অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি? 'সরকারবিরোধী বা সমালোচনামূলক' কোনো কথা বললেই কি এভাবে রাজপথে রক্ত ঝরবে?
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—কোনো নতুন ফ্যাসিবাদকে দেশের মানুষ গ্রহণ করবে না। এই ঘটনাকে সরকার সমর্থন করে না—তা প্রমাণ করার একমাত্র উপায় হলো আজ রাতের মধ্যেই এই হামলায় জড়িত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। অন্যথায় ধরে নেওয়া হবে, এই দমনপীড়নে প্রশাসনের পরোক্ষ সায় রয়েছে।
মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহনশীলতা রক্ষা করতে সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।
ForJulyWarriors
------------------------------

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন
28/07/2026

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

রাষ্ট্রপতির বিচার প্রসঙ্গে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের একেকজনের একেকরকম বক্তব্য । জনগণ বিশ্বাস করবে কার কথা?
28/07/2026

রাষ্ট্রপতির বিচার প্রসঙ্গে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের একেকজনের একেকরকম বক্তব্য । জনগণ বিশ্বাস করবে কার কথা?

এভাবে যদি সত্যিই হয়ে থাকে তবে তা অবশ্যই দুঃখজনক হবে। সকল প্রার্থীই এদেশের নাগরিক। যোগ্যতা অনুসারে দলমত-নির্বিশেষে সবার ...
28/07/2026

এভাবে যদি সত্যিই হয়ে থাকে তবে তা অবশ্যই দুঃখজনক হবে। সকল প্রার্থীই এদেশের নাগরিক। যোগ্যতা অনুসারে দলমত-নির্বিশেষে সবার চাকরি পাবার অধিকার প্রতিষ্ঠা করা দরকার।

দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। জনগণের স্বার্...
28/07/2026

দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। জনগণের স্বার্থে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
সম্প্রতি পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। গবেষণায় দেখা যায়, ২৬টি নমুনা, অর্থাৎ প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।

Address

Barisal

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8809638857758

Alerts

Be the first to know and let us send you an email when Talk Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talk Lab:

Shortcuts

Share