Hilful fuzul 24

Hilful  fuzul 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hilful fuzul 24, Digital creator, Soto am khola, Barisal.

01884790998 আমাদের সাথে যোগাযোগ এবং বিকাশ নগদ ও অনুদান পাঠানোর মাধ্যম।অরাজনৈতিক মানবিক সংগঠন | অসহায় মানুষের পাশে | মানবতার সেবাই লক্ষ্য | একসাথে পরিবর্তনের পথে �

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি, আজ ভোররাত ৪টার দিকে আমাদের প্রিয় সাথী মোহাম্মদ আল-ইমরান ভাইয়ের স্নেহের বাবা ইন্তেকাল কর...
01/04/2026

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি, আজ ভোররাত ৪টার দিকে আমাদের প্রিয় সাথী মোহাম্মদ আল-ইমরান ভাইয়ের স্নেহের বাবা ইন্তেকাল করেছেন। এই শোকাবহ সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত।
হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে মরহুমের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের একান্ত প্রার্থনা—
তিনি যেন মরহুমের সকল গুনাহ ক্ষমা করে দেন, কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করেন এবং জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ মর্যাদায় আসীন করেন। 🤲
একই সাথে হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
আল্লাহ তাআলা যেন তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন এবং তাদের হৃদয়ে শান্তি ও সান্ত্বনা নাজিল করেন।
আমরা সকলের কাছে অনুরোধ জানাই, মরহুমের জন্য দোয়া করবেন—
আল্লাহ তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আমীন।

20/03/2026
বিশেষ কৃতজ্ঞতা জানাই সেই সকল শুভানুধ্যায়ীদের, যারা এই মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও এমন মানবিক...
18/03/2026

বিশেষ কৃতজ্ঞতা জানাই সেই সকল শুভানুধ্যায়ীদের, যারা এই মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও এমন মানবিক কাজে পাশে থাকতে চাইলে আপনারা অনুদানের মাধ্যমে অংশ নিতে পারেন। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।সবার আন্তরিক সহযোগিতায় আজ আমাদের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। যারা সরাসরি উপস্থিত থেকে অংশগ্রহণ করেছেন এবং যারা বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারেননি—সবার প্রতিই রইল আন্তরিক ধন্যবাদ।

17/03/2026

আজ সকাল ১০টায় অসহায় মানুষের মাঝে ঈদ বাজার বিতরণ শুরু হবে।
সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ রইল।

আলহামদুলিল্লাহ।আমাদের সংগঠনে এক ভাই আন্তরিকভাবে ১,০০০ টাকা অনুদান প্রদান করেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তা...
06/03/2026

আলহামদুলিল্লাহ।
আমাদের সংগঠনে এক ভাই আন্তরিকভাবে ১,০০০ টাকা অনুদান প্রদান করেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন এবং তাকে উত্তম প্রতিদান দান করেন।
আপনাদের মধ্যেও যারা গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়াতে চান, তারা আমাদের সংগঠনের মাধ্যমে অনুদান প্রদান করতে পারেন। ইনশাআল্লাহ, আপনাদের অনুদান যথাযথভাবে প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

05/03/2026

আলহামদুলিল্লাহ, আমাদের এক প্রবাসী ইন্ডিয়ান ভাই আমাদের সংগঠনে ৮০০ টাকা অনুদান দিয়েছেন। আল্লাহ তাঁর দান কবুল করুন।

আপনাদের পাশে এমন কেউ থাকলে যে ঈদের নতুন জামা কাপড় কিনতে পারতেছে না দয়া করে আমাদের জানান।
05/03/2026

আপনাদের পাশে এমন কেউ থাকলে যে ঈদের নতুন জামা কাপড় কিনতে পারতেছে না দয়া করে আমাদের জানান।

05/03/2026

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের whatsapp বিকাশ নগদ সহ সমস্ত কার্যক্রম পুনরায় চালু করা হলো।01884790998

02/03/2026

📢 গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
সোনাকাটা ইউনিয়ন এবং তার পার্শ্ববর্তী এলাকার সম্মানিত এলাকাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা অনেকেই চিকিৎসার জন্য বরিশাল এ এসে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। সঠিক ডাক্তার নির্বাচন, কোথায় চিকিৎসা করাবেন, কীভাবে যাবেন—এই বিষয়গুলো নিয়ে অনেকেই দুশ্চিন্তা ও অসুবিধায় পড়েন।
এই সকল সমস্যার সমাধানে হিলফুল ফুজুল সংগঠন আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সংক্রান্ত সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে, ইনশাল্লাহ।
বিশেষ করে যারা প্রবাসে অবস্থান করছেন এবং তাদের মা-বাবা বা পরিবারের সদস্যরা একা চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়েন, তাদের জন্য আমাদের এই উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে।
আমাদের সহযোগিতার অন্তর্ভুক্ত থাকছে—
সঠিক ডাক্তার নির্বাচন ও দেখানোর ব্যবস্থা
হাসপাতাল ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান
চিকিৎসার পুরো সময় একজন দায়িত্বশীল ব্যক্তির সহযোগিতা
কোথায় এবং কীভাবে চিকিৎসা করাবেন সে বিষয়ে পূর্ণ দিকনির্দেশনা
অতএব, আপনারা বা আপনাদের পরিবারের কেউ যদি এ ধরনের সমস্যায় থাকেন, তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বের সাথে আপনাদের পাশে থাকার চেষ্টা করব, ইনশাল্লাহ।
🤝 মানবসেবাই আমাদের লক্ষ্য

আমাদের প্রত্যেকের জন্য ফিতরা আদায় করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ঈদের নামাজের পূর্বেই ফিতর...
01/03/2026

আমাদের প্রত্যেকের জন্য ফিতরা আদায় করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ঈদের নামাজের পূর্বেই ফিতরা আদায় করতে, যাতে গরিব ও অসহায় মানুষও ঈদের আনন্দে শরিক হতে পারে।
আমাদের এই সংগঠন সবসময় গরিব, অসহায় ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই আপনার একটি ফিতরাও আমাদের সংগঠনের মাধ্যমে পৌঁছে যাবে প্রকৃত হকদার মানুষের হাতে, ইনশাআল্লাহ।
আসুন, আমরা যারা সামর্থ্যবান—আমাদের ফিতরা ও যাকাত এই সংগঠনের মাধ্যমে দান করি এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে অংশীদার হই।
ইনশাআল্লাহ, আপনার দান হবে একজন অসহায় মানুষের জন্য ঈদের আনন্দের কারণ।

Address

Soto Am Khola
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hilful fuzul 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share