Mom Of Ilham

Mom Of Ilham একজন ভালো মা হতে চাই

১০ বছরের আগেই মেয়ের পিরিয়ড?শরীর বড় হয়ে যাচ্ছে, আর আমরা ভাবছি—“বাচ্চা তো খাচ্ছে ভালোই!”না, ভালো খাওয়া আর পেট ভরানো এক জিন...
05/05/2026

১০ বছরের আগেই মেয়ের পিরিয়ড?
শরীর বড় হয়ে যাচ্ছে, আর আমরা ভাবছি—“বাচ্চা তো খাচ্ছে ভালোই!”
না, ভালো খাওয়া আর পেট ভরানো এক জিনিস না।
ইদানীং অনেক মা-বাবা অবাক হয়ে বলছেন—
“এত ছোট মেয়ের breast উঠছে কেন?”
“শরীরে গন্ধ হচ্ছে কেন?”
“এই বয়সে white discharge?”
“এত তাড়াতাড়ি period!”
অথচ অবাক হওয়ার আগে আয়নায় আমাদের parenting lifestyle-টা একবার দেখা দরকার।
কারণ শিশুর শরীর হুট করে বড় হয়ে যায় না—
আমরাই অজান্তে তাকে বয়সের আগেই বড় বানিয়ে দিচ্ছি।
সারাদিন বাচ্চা কী খাচ্ছে একটু হিসাব করেছেন?
খিদা লাগল = বিস্কুট
কান্না করল = চিপস
খেতে চাইল না = নাগেটস
বাইরে গেলে = ফ্রাইড চিকেন
রেস্টুরেন্টে গেলে = বার্গার
বাসায় চুপ করাতে = জুস + মোবাইল
শাকসবজি? না।
ডাল? না।
মাছ? মুখে তোলে না।
ফল? সময় নেই।
রোদে খেলা? ধুলো লাগবে।
দৌড়াবে? পড়ে যাবে।
কিন্তু আমরা শান্ত—
“যা হোক কিছু তো খাচ্ছে!”
এই “কিছু তো খাচ্ছে” নীতিটাই এখন অনেক শিশুর শরীরের সর্বনাশ করছে।
শিশুর পেট ভরছে, কিন্তু শরীর ভুল সিগন্যাল পাচ্ছে
প্রতিদিনের:
processed calorie
fried food
sugary snack
zero fiber
কম movement
মোবাইল হাতে বসে থাকা
late night sleep
এই lifestyle শরীরে fat জমায়।
আর fat শুধু মেদ না—
এটা hormonal organ-এর মতো কাজ করে।
শরীরে leptin বাড়ে, insulin imbalance হয়, estrogen signaling activate হয়।
Brain ভাবে—
“শরীর puberty-র জন্য ready.”
যদিও মেয়েটা এখনও পুতুল নিয়ে খেলার বয়সে।
সবচেয়ে ভয়ংকর irony জানেন?
শিশুর হাতে আমরা দুইটা জিনিস খুব উদারভাবে তুলে দিচ্ছি—
১. জাঙ্কফুড
২. স্ক্রিন
একটা তার metabolism নষ্ট করছে,
আরেকটা তার sleep hormone, activity level, nervous system সব এলোমেলো করছে।
তারপর যখন ৮–৯ বছরেই শরীর বদলাতে শুরু করে,
আমরা বলি—“আজকালকার বাচ্চাদের কী যে হচ্ছে!”
আজকালকার বাচ্চাদের কিছু হচ্ছে না—
আজকালকার জীবনযাত্রা তাদের শরীরকে তাড়া দিচ্ছে।
শৈশব এখন আর মাঠে কাটে না, metabolism-এর ল্যাবে কাটে
আগে বাচ্চারা:

রোদে খেলত
ঘামত
সাইকেল চালাত
মাটিতে গড়াগড়ি খেত
এখন?
AC রুম
অনলাইন ক্লাস
হোমওয়ার্ক
কার্টুন
ইউটিউব
গেম
ফোন
শরীরের ব্যবহার কম,
কিন্তু calorie ঢুকছে বেশি।
ফলাফল?
বয়স ৮,
শরীরের hormonal clock ১২।
আরেকটা কঠিন সত্য শুনবেন?
অনেক মা-বাবা healthy parenting বলতে বোঝেন—
“বাচ্চা না খেলে পছন্দের কিছু দিয়ে পেট ভরিয়ে দাও।”
এই পছন্দের কিছু সাধারণত হয়:
nuggets
sausage
fries
chicken popcorn
bakery food
মানে convenience feeding.
আজ না খেয়ে থাকলে কাল খাবে—এই ধৈর্য নেই।
তাই instant edible দিয়ে survive করানো হচ্ছে।
কিন্তু শরীর survive করছে না,
body chemistry silently বদলে যাচ্ছে।
Early puberty শুধু period না, এটা mental burden-ও
৮–৯ বছরের একটা মেয়ে যখন breast development, body odor, discharge, mood swing-এর মধ্যে যায়—
সে emotionally এর জন্য তৈরি থাকে না।
সে বুঝে না তার শরীরের সাথে কী হচ্ছে।
লজ্জা পায়।
ভয় পায়।
নিজেকে আলাদা ভাবে।
মানে আমরা শুধু তার শরীর না,
তার শৈশবের নির্ভারত্বও আগেভাগে কেড়ে নিচ্ছি।
দয়া করে একটা খাবারকে দোষ দিয়ে দায় শেষ করবেন না
না, বিষয়টা শুধু “একটা জিনিস খেলেই হরমোন” এত সস্তা না।
সমস্যা হলো পুরো modern child lifestyle:
ultra processed food
obesity
poor sleep
zero outdoor movement
screen addiction
chemical exposure
stress load
সব মিলে শিশুর endocrine system-কে আগেভাগে push করছে।
এখন কী করবেন?
শিশুকে diet করাবেন না।
শিশুকে বকাবকি করবেন না।
শিশুকে না খাইয়ে রাখবেন না।
কিন্তু lifestyle reset করবেন।
✔ প্রতিদিন real food
✔ প্রতিদিন outdoor sweat
✔ প্রতিদিন sunlight
✔ fixed bedtime
✔ screen limit
✔ junk occasional, daily না
৮ বছরের আগেই যদি দেখা যায়:
breast budding
body odor
p***c hair
rapid height gain
vaginal discharge
তাহলে “স্বাভাবিকই হবে” ভেবে বসে থাকবেন না।
Pediatric endocrinologist দেখান।
মনে রাখবেন—
আমরা বাচ্চাদের বড় করছি না,
অনেক সময় convenience-এর নামে তাদের শরীরকে আগেভাগে adult বানিয়ে ফেলছি।
পেট ভরানো parenting না।
শরীরকে সঠিক বয়স পর্যন্ত শিশু থাকতে সাহায্য করাও parenting।
শৈশবটাকে fast forward করে দেবেন না।

⭕আমরা অনেকে মনে করি সুজি বাচ্চাদের জন্য খুবই unhealthy একটি খাবার। 🔹তবে সুজি বাচ্চাদের জন্য হেলদি নাকি আনহেলদি সেটা নির্...
17/02/2026

⭕আমরা অনেকে মনে করি সুজি বাচ্চাদের জন্য খুবই unhealthy একটি খাবার।
🔹তবে সুজি বাচ্চাদের জন্য হেলদি নাকি আনহেলদি সেটা নির্ভর করে আপনি কিভাবে সুজিটা রান্না করছেন🥣

👶বাচ্চাদের জন্য সুজি খুব সহজপাচ্য ও শক্তিদায়ক খাবার। বয়স অনুযায়ী পরিমাণ ও ঘনত্ব ঠিক রাখলে তবেই সেটা বাচ্চাদের জন্য healthy food হবে।

🍼 কত মাস থেকে দেওয়া যাবে❔

👉 ৬ মাস+ (সলিড শুরু করলে)
শুরুতে পাতলা ও মিহি করে দিতে হবে।

🍲 সুজি রেসিপি (৬–৮ মাস)
১️⃣ সহজ সুজি পায়েস (লবণ-চিনি ছাড়া)
উপকরণ:
সুজি ১ টেবিল চামচ
পানি ১ কাপ
মায়ের দুধ/ফর্মুলা (রান্না শেষে মেশাবেন)
✔ প্রথমে ২–৩ চামচ দিয়ে শুরু করুন।

২️⃣ সবজি সুজি (৮ মাস+)
সুজি ১ টেবিল চামচ
গাজর/লাউ/কুমড়া সেদ্ধ মেশানো
পানি
সবজি ব্লেন্ড করে সুজির সাথে রান্না করুন।

৩️⃣ দুধ সুজি (১ বছর+)
সুজি
অল্প খেজুর পেস্ট/গুড়ো
বাদাম গুড়ো (পরিমানে অল্প)
ঘি (সামান‍্য)
ফরমুলা দুধ

⏰ সপ্তাহে কয়বার দিবেন?
🔹 ৬–৮ মাস: সপ্তাহে ৩/৪ বার
🔹 ৯–১২ মাস: সপ্তাহে ২ বার (অন্যান্য খাবারের সাথে)
🔹 ১ বছর+: সপ্তাহে ২–৩ বার দেওয়া ভালো

👉 প্রতিদিন শুধু সুজি নয়, খাবারে বৈচিত্র্য রাখুন (ডাল, খিচুড়ি, ডিম, সবজি)।

⭕৮ মাসের ছোট্ট তানিশার পেটে বী*র্যের উপস্থিতি পাওয়া গেছে…🥺😰কথাটা বলতে গিয়েই ডা. শফিক আহমেদের গলা কেঁপে উঠল। তিনি বহু বছর...
17/02/2026

⭕৮ মাসের ছোট্ট তানিশার পেটে বী*র্যের উপস্থিতি পাওয়া গেছে…🥺😰

কথাটা বলতে গিয়েই ডা. শফিক আহমেদের গলা কেঁপে উঠল। তিনি বহু বছর ধরে চিকিৎসা করছেন। র*ক্ত, মৃ-ত্যু, দুর্ঘ-টনা—মানুষের জীবনের অসংখ্য ভয়ংকর দৃশ্য তিনি দেখেছেন। কিন্তু আজ তার চোখে জল টলমল করছে। যেন একজন ডাক্তার নয়, একজন বাবা কথা বলছেন।

আইসিইউর কাঁচের দরজার ওপাশে ছোট্ট একটা শরীর শুয়ে আছে। নাক-মুখে নল, বুক ওঠানামা করছে যন্ত্রের সাহায্যে। মনিটরের শব্দগুলো যেন মৃ-ত্যুর সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছে।

সেই শরীরটাই তানিশা।

করিডোরে অদ্ভুত এক নীরবতা। মানুষে ভরা, কিন্তু শব্দ নেই। সবাই ফিসফিস করছে, আবার চুপ হয়ে যাচ্ছে। যেন জোরে কথা বলাটাও অপরাধ।

তানিশার মা আমেনা অনেক আগেই অজ্ঞান হয়ে পড়েছেন। পাশের ওয়ার্ডে তাকে স্যালাইন দেওয়া হচ্ছে। মাঝেমধ্যে জ্ঞান ফিরছে, আবার চিৎকার করে উঠছেন—

“আমার মাইয়াডারে দাও… আমার বাচ্চাডারে দাও… আল্লাহ আমারে নিয়া যাও, ওরে না…”

তার সেই কান্না শুনে নার্সরাও চোখ মুছছে।

আর করিডোরের মেঝেতে বসে আছে একজন মানুষ।

তানিশার বাবা, পেশায় রিকশাচালক রফিক।

তার পরনের শার্ট ভিজে গেছে ঘাম আর চোখের জলে। দুই হাত মাথায় দিয়ে বসে আছে। বুকটা যেন ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠছে, আবার থেমে যাচ্ছে।

কেউ কাছে যেতে পারছে না।

কারণ কী বলবে?

কীভাবে বলবে—সব ঠিক হয়ে যাবে?

সবাই জানে, কিছুই ঠিক নেই।

হঠাৎ রফিক মাথা তুলে আইসিইউর দরজার দিকে তাকাল। তার চোখ লাল, ফুলে গেছে। ঠোঁট কাঁপছে।

সে ফিসফিস করে বলতে শুরু করল—

“ডাক্তার সাহেব… আমার মাইয়াডারে বাঁচান… ও তো এখনও ঠিকমতো বসতেও পারে না… ও তো আমারে চিনে হাসে…”

তার কণ্ঠ ভেঙে গেল।

তারপর হঠাৎ সে বুক চাপড়ে কাঁদতে লাগল।

“আমার তানিশা যখন সকালে ঘুম থেইকা ওঠে… আমি কাছে গেলে হাত নাড়ে… জানেন ডাক্তার? আমারে দেখলেই হাসে… এমন হাসে… যেন আমি দুনিয়ার সবকিছু…”

চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিঃশব্দে কাঁদছে।

রফিক থামছে না।

“আমি রিকশা চালাইয়া রাতে বাসায় ফিরি… শরীর ব্যথায় শেষ… কিন্তু দরজা খোলার সাথে সাথে ওরে কোলে নিই… ও আমার দাড়ি ধইরা টানে… হেসে হেসে লালা ফালায়… আমি বলি—এইডা আমার রাজকুমারী…”

তার গলা বন্ধ হয়ে আসছে।

“ডাক্তার সাহেব… আমি ওরে প্রতিদিন কপালে চুমু দিয়া ঘুমাই… আজ সকালে বের হওয়ার আগে বলছিলাম—বাবা আইসা তোমারে খেলনা আনবো…”

সে হঠাৎ মাটিতে মাথা ঠুকে কাঁদতে লাগল।

“আমি কেন যাইছিলাম… কেন যাইছিলাম…”

ডা. শফিক দাঁড়িয়ে আছেন। একজন চিকিৎসক হিসেবে তার অনেক দৃশ্য দেখা আছে। কিন্তু আজ তিনি চোখের জল আটকাতে পারছেন না।

রফিক আবার বলছে—

“ও জন্মের পর প্রথম যেদিন আমার আঙুল ধইরা ধরছিল… আমি কসম খাইছিলাম—এই মাইয়ারে কষ্ট করতে দিমু না… আল্লাহরে বলছিলাম—আমার আয়ু কমাইয়া ওরে দেন…”

তার কণ্ঠ করিডোরে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে।

“আমার মাইয়া তো এখনও আব্বা ডাকতে পারে না… ডাক্তার সাহেব… একবার ডাক শুনে মরতে চাই…”

চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখ ভিজে গেছে।

একজন বয়স্ক লোক ফিসফিস করে বলল—

“আল্লাহ… এত পরীক্ষা নিও না…”

আইসিইউর ভেতরে তখন তানিশার ছোট্ট বুক উঠছে-নামছে। মনিটরের আলো জ্বলছে নিভছে। নার্সরা দৌড়াচ্ছে।

হঠাৎ মনিটরে অ্যালার্ম বেজে উঠল।

বিপ… বিপ… বিপ…

হার্ট রেট দ্রুত নিচে নামছে।

নার্স চিৎকার করল—

“ডাক্তার!”

ডা. শফিক দৌড়ে ঢুকে গেলেন।

দরজা বন্ধ।

বাইরে দাঁড়িয়ে রফিক কাঁপছে। তার ঠোঁট শুকিয়ে গেছে। সে দরজায় হাত রেখে ফিসফিস করে বলছে—

“আল্লাহ… আমার মাইয়াডারে ফিরাইয়া দাও… আমারে নিয়া যাও… ওরে না…”

তার কণ্ঠ ধীরে ধীরে বিলাপে ভেঙে গেল।

“তানিশা… বাবা আইছে… চোখ খোল মা… একবার হাসো…”

করিডোরে উপস্থিত সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।

কারণ এই মুহূর্তে কোনো ভাষা নেই।

শুধু অপেক্ষা।

জীবন আর মৃ-ত্যুর মাঝখানে ঝুলে থাকা একটা ছোট্ট প্রাণের অপেক্ষা।

👇

বাকিটা নতুন করে পোস্ট করে বিস্তারিত ভাবে জানিয়ে দিবো.....যে সত্য আপনার হৃদয় ক্ষত-বিক্ষত করে দিতে পারে। 🥺

প্রথমত ছদ্মনাম ব্যবহার করে, কিছু টা গুছিয়ে লিখেছি।তবে এটা কোন গল্প না, এটা ঢাকা গাজীপুরে একটা এমন ঘটনা যেই ঘটনা প্রতিটি মেয়ের মায়ের জন্য একটা স'তর্ক'তা। এমন ঘটনা আর কখনো না হোক। 😰

#সন্তানজন্ম

⛔বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর নিয়ম⁉️➡️জন্মের প্রথম ১ ঘণ্টার মধ্যে শালদুধসহ বুকের দুধ খাওয়ানো শুরু করুন এবং প্রথম ৬ মাস ...
14/02/2026

⛔বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর নিয়ম⁉️

➡️জন্মের প্রথম ১ ঘণ্টার মধ্যে শালদুধসহ বুকের দুধ খাওয়ানো শুরু করুন এবং প্রথম ৬ মাস শুধুমাত্র বুকের দুধ (পানিও নয়) নিশ্চিত করুন। আরামদায়ক ভঙ্গিতে বসে, বাচ্চার শরীর সোজা রেখে, মুখ বড় করে হা করিয়ে স্তনের কালো অংশসহ ভেতরে দিন। প্রতিবার ৮-১২ বার এবং প্রতি স্তনে অন্তত ১০-১৫ মিনিট দুধ খাওয়ানো প্রয়োজন।

🔴বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সঠিক নিয়ম:

⭕সময়: জন্মের ১ ঘণ্টার মধ্যে এবং এরপর ৬ মাস পর্যন্ত অন্য কোনো খাবার বা পানি ছাড়া শুধু বুকের দুধ দিন।

⭕অবস্থান (Positioning): মা আরামদায়কভাবে বসবেন। শিশুর মাথা, ঘাড় ও শরীর যেন একই সমতলে থাকে। বাচ্চার বুক মায়ের বুকের সাথে লেগে থাকবে।

⭕মুখের ভেতর নেয়া (Attachment): বাচ্চার মুখ বড় করে হা করিয়ে নিচের ঠোঁটসহ স্তনের বোঁটার আশেপাশের কালো অংশ যেন বেশি ভেতরে ঢোকে। শুধু বোঁটা চুষলে বাচ্চার ব্যাথা লাগবে ও দুধ কম পাবে।

⭕পর্যায়ক্রমে দুধ দেয়া: একপাশ থেকে পুরোপুরি দুধ খাওয়া শেষ করে অন্যপাশে দিন ।

⭕বডি ল্যাঙ্গুয়েজ: বাচ্চার মুখ বড় হা করা, হাত ওড়ানো বা কান্না করা হলো দুধের জন্য বাচ্চার ক্ষুধা বা চাহিদার সংকেত ।

⭕ঢেকুর তোলা: দুধ খাওয়ানোর পর বাচ্চাকে কাঁধে নিয়ে পিঠে আলতো চাপ দিয়ে ঢেকুর তোলান, যাতে পেটে বাতাস না জমে।

✅সতর্কতা:
৬ মাস পর্যন্ত পানি নয়: বুকের দুধে ৮৫-৯৫% পানি থাকে ।
বোতল ব্যবহার নয়: বাচ্চার জন্য বোতলের দুধ ক্ষতিকর, এতে ডায়রিয়ার ঝুঁকি বাড়ে ।

➡️মা-কে তরল গ্রহণ: মায়ের প্রচুর পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে।

✅দ্রষ্টব্য: যদি বাচ্চার দুধ খাওয়ানো নিয়ে কোনো সমস্যা অনুভব করেন, তবে দ্রুত একজন ডাক্তারের বা অভিজ্ঞ নার্সিং পরামর্শদাতার সাথে যোগাযোগ করুন।

#প্রেগনেন্সি #মাওশিশু #সিজারিয়ান #সিজার #মাতৃত্ব

✅নরমাল ডেলিভারি ভালো নাকি সিজার ভালো,,⁉️স্বাভাবিক বা নরমাল ডেলিভারি মা ও শিশু দুজনের জন্যই সাধারণত বেশি ভালো, কারণ এতে র...
14/02/2026

✅নরমাল ডেলিভারি ভালো নাকি সিজার ভালো,,⁉️

স্বাভাবিক বা নরমাল ডেলিভারি মা ও শিশু দুজনের জন্যই সাধারণত বেশি ভালো, কারণ এতে রিকভারি দ্রুত হয়, রক্তপাত ও সংক্রমণের ঝুঁকি কম থাকে এবং হাসপাতালে কম দিন থাকতে হয়। অন্যদিকে, সিজারিয়ান সেকশন (সিজার) একটি সার্জারি, যা শুধুমাত্র মা বা বাচ্চার জীবনঝুঁকি থাকলে (যেমন: বাচ্চার অবস্থান উল্টো, বাচ্চার মাথা বড়, বা জরুরি অবস্থা) ডাক্তারদের পরামর্শ অনুযায়ী করা উচিত।

✅নরমাল ডেলিভারির সুবিধা:
⭕দ্রুত সুস্থতা: প্রসবের ১-২ দিনের মধ্যেই মা বাড়ি ফিরতে পারেন এবং স্বাভাবিক কাজ করতে পারেন।

⭕কম ঝুঁকি: অস্ত্রোপচারের জটিলতা, সংক্রমণের ঝুঁকি এবং রক্তপাতের সম্ভাবনা কম।

⭕বাচ্চার স্বাস্থ্য: বাচ্চার ফুসফুস ভালো থাকে এবং ইমিউন সিস্টেম উন্নত হতে সাহায্য করে।

⭕বন্ধ্যত্বের ঝুঁকি নেই: ভবিষ্যতে বাচ্চা ধারণে কোনো সমস্যা হয় না।

✅সিজার বা সি-সেকশনের প্রয়োজনীয়তা:

🔴জরুরি অবস্থা: বাচ্চার মাথা প্রসব রাস্তার চেয়ে বড় হলে, বাচ্চার হৃদস্পন্দন কমে গেলে, বা মা গুরুতর অসুস্থ হলে সিজার জীবন বাঁচায়।

🔴পরিকল্পিত: আগে থেকে চিকিৎসকের পরামর্শে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় এটি করা হয়

🟥সিদ্ধান্ত:
🔴আপনার গর্ভাবস্থা যদি সাধারণ (low-risk) হয়, তবে নরমাল ডেলিভারি সবচেয়ে নিরাপদ।

✔️তবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি কোনো জটিলতা থাকে, তবে সিজার বা সি-সেকশনই বাচ্চার ও মায়ের জীবন বাঁচাতে সবচেয়ে ভালো পদ্ধতি।

#স্বাস্থ্য_টিপস #সচেতনতা

08/02/2026

যাদের বাবা মা নাই একমাত্র তারাই বলতে পারবে বাবা মা না থাকার কষ্ট কি।

সিজারের পর পেট কমানোর জন্য ধৈর্য ধরে সুষম খাদ্য, নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শে হালকা ব্যায়াম শুরু কর...
07/02/2026

সিজারের পর পেট কমানোর জন্য ধৈর্য ধরে সুষম খাদ্য, নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শে হালকা ব্যায়াম শুরু করা প্রয়োজন। সাধারণত, প্রথম কয়েক মাস শরীরের স্বাভাবিক নিরাময়ে মনোযোগ দিতে হয়।

🔴সিজারের পর পেট কমানোর কার্যকরী উপায়গুলো নিচে দেওয়া হলো:

⭕স্বাস্থ্যকর খাবার: প্রচুর ফাইবার, চর্বিহীন প্রোটিন, শাকসবজি ও ফলমূল খান। চিনি, মিষ্টি এবং অতিরিক্ত শর্করা বা ভাত খাওয়া কমান।

⭕পর্যাপ্ত পানি: প্রতিদিন প্রচুর পানি পান করুন, যা শরীরের ফ্লুইড ব্যালেন্স বজায় রাখে এবং চর্বি ঝরাতে সাহায্য করে।

⭕নিয়মিত হাঁটা: প্রসবের পর হাঁটা সবচেয়ে নিরাপদ ও কার্যকর ব্যায়াম। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং পেশিতে কোনো চাপ না দিয়েই ক্যালোরি পোড়ায়।

⭕বুকের দুধ খাওয়ানো (Breastfeeding): এটি প্রাকৃতিক উপায়ে ক্যালোরি পোড়াতে এবং জরায়ু সংকুচিত করতে সাহায্য করে।

⭕পেট বাঁধা বা পোস্টপার্টাম বেল্ট: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রথম মাস বা তার পর থেকে পোস্টপার্টাম বেল্ট বা কসেট ব্যবহার করলে পেটের পেশি শক্ত হতে সাহায্য করে।

⭕হালকা ব্যায়াম: তলপেট ঝুলে গেলে বা পেট কমাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে পেলভিক টিল্ট, ব্রিজ, ও হালকা যোগব্যায়াম শুরু করতে পারেন।

⭕মানসিক চাপ কমান ও ঘুম: পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন, কারণ অতিরিক্ত চাপ মেদ বাড়াতে পারে।

✅সতর্কতা: সিজারের পর যেকোনো ব্যায়াম বা ডায়েট শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ভারী কাজ বা পেটে চাপ পড়ে এমন ব্যায়াম অন্তত ৩-৪ মাস করা উচিত নয়।

#সন্তানজন্ম #এপিসিওটমি #নরমালডেলিভারি #প্রেগনেন্সি

উত্তর—না, ৬ মাস হলেই সাধারণ ভাত দেওয়া উচিত নয়।৬ মাস পূর্ণ হলে বাচ্চার মায়ের দুধই প্রধান খাবার থাকবে।এই বয়সে শুরু হয় সলিড...
07/02/2026

উত্তর—না, ৬ মাস হলেই সাধারণ ভাত দেওয়া উচিত নয়।

৬ মাস পূর্ণ হলে বাচ্চার মায়ের দুধই প্রধান খাবার থাকবে।
এই বয়সে শুরু হয় সলিড ফুডের পরিচয়, পেট ভরার জন্য নয়।
ভাত কেন এখনই নয়?
সাধারণ ভাত
শক্ত হয়
হজমে কষ্ট হয়
গলা আটকে যাওয়ার ঝুঁকি থাকে
বাচ্চার পেট তখনো ভাত হজমের জন্য পুরো প্রস্তুত থাকে না।
তাহলে কী দেবেন?
🍼 ৬ মাস পর্যন্ত
✔ মায়ের দুধ বা ফর্মুলাই যথেষ্ট
✔ এরপর ধীরে ধীরে পরিচয় করাতে হবে নতুন খাবারের 🥣

⚠️ যে ভুলগুলো শুরুতেই করবেন না
❌ ভারি খাবার দিয়ে শুরু
❌ একসাথে অনেক আইটেম
👉 প্রথমে দিনে ১ বেলা, মাত্র ২–৩ চামচ যথেষ্ট 💛

🍼 বয়স অনুযায়ী Solid Food Plan

🌸 ৬–৭ মাস
👉 পাতলা ও একদম মসৃণ খাবার
🥣 পাতলা চালের পায়েস
🥕 গাজর সেদ্ধ করে ব্লেন্ড
🥔 আলু পিউরি
🍎 আপেল / নাশপাতি পিউরি
🎃 মিষ্টি কুমড়া
🍯 খেজুর ভিজিয়ে পেস্ট
🔹 দিনে ১ বার
🔹 একদিনে একটাই খাবার
🔹 ২–৩ দিন পর্যবেক্ষণ করুন (এলার্জি আছে কিনা)

🌼 ৭–৮ মাস
👉 একটু ঘন টেক্সচার শুরু করা যায়
🍚 নরম খিচুড়ি
🥚 ডিমের কুসুম (সপ্তাহে ২ দিন)
🍌 কলা + ওটস
🥣 চিঁড়া পায়েস
🐔 মুরগি সেদ্ধ করে ব্লেন্ড

🌼 ৯–১০ মাস
👉 এখন বাবু চিবাতে শেখে 🥰
🥕 নরম সেদ্ধ সবজি
🍚 নরম ভাত / খিচুড়ি
🐟 কাঁটা ছাড়া মাছ চটকানো

🌼 ১১–১২ মাস
👉 পরিবারের খাবার (ঝাল ও শক্ত ছাড়া)
🍚 ভাত
🥚 ডিম
🐟 মাছ
🥣 ডাল
🍞 রুটি ভিজিয়ে
🍚 দুধভাত

🌟 মায়েদের পছন্দের কিছু পিউরি
🥑 অ্যাভোকাডো — ব্রেন ডেভেলপমেন্টে সহায়ক
🍌 কলা — সহজে হজম হয়
🍎 আপেল — পেটের জন্য ভালো
🎃 কুমড়া — স্বাভাবিক মিষ্টি
🥦 ব্রকলি — আয়রন ও ক্যালসিয়াম
🍯 খেজুর — প্রাকৃতিক আয়রন

⛔ ১ বছরের আগে এসব দেবেন না
❌ লবণ
❌ চিনি
❌ মধু
❌ গরুর দুধ
❌ তেল-মশলা দেওয়া খাবার

❤️ মনে রাখবেন মা
খাবার শুধু খাওয়ানো না—
এটাই বাবুর ভবিষ্যৎ স্বাস্থ্যের বেস
প্রতিটা চামচে থাকুক
👉 সময়
👉 ধৈর্য
👉 আর মায়ের ভালোবাসা 💛
゚viralシ

07/02/2026

আল্লাহ ছাড়া কারো কাছে কিছু আশা করেন না।

(‼️সত্য ঘটনা অবলম্বনে) মিতু সিজার করে মা হয়েছেন মাত্র ১২ দিন হলো। ডাক্তার কড়া করে বলেছিলেন—অন্তত ৬ সপ্তাহ ভারী কাজ নয়, ব...
06/02/2026

(‼️সত্য ঘটনা অবলম্বনে) মিতু সিজার করে মা হয়েছেন মাত্র ১২ দিন হলো। ডাক্তার কড়া করে বলেছিলেন—অন্তত ৬ সপ্তাহ ভারী কাজ নয়, বেশি হাঁটাহাঁটি নয়, পর্যাপ্ত রেস্ট নিতে হবে।

কিন্তু তিনি ভেবেছিলেন—
“আমি তো ভালোই আছি, আর কত রেস্ট করব? বাড়ির কাজ তো আমাকেই সামলাতে হবে।”

ধীরে ধীরে তিনি নিজেই বাজার করতে বের হলেন, কাপড় ধোয়া, রান্না – সব কিছুতে হাত দিলেন।

👉 কয়েকদিন পর হঠাৎ সেলাইয়ের জায়গা ফুলে ব্যথা শুরু হলো।
👉 জ্বর এলো, শরীর দুর্বল হয়ে গেল।
👉 শেষে পেটের ভেতরে ইনফেকশন ছড়িয়ে জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হলো।

ডাক্তার সোজা কথা বললেন—
“যদি আপনি শুরুতেই রেস্ট নিতেন, হয়তো এত বড় ঝুঁকি নিতে হতো না।”

সিজারের পর আপনার শরীর বাইরের চেয়ে ভেতরে অনেক বেশি দুর্বল থাকে।
👉 রেস্ট না নিলে সেলাই ফেটে যাওয়া, রক্তক্ষরণ, ইনফেকশন, এমনকি প্রাণঘাতী জটিলতাও হতে পারে।

❌ তাই “আমি তো ভালো আছি” ভেবে অবহেলা করবেন না।
✅ পরিবারকে দায়িত্ব ভাগ করে দিন, নিজের শরীরকে যথেষ্ট সময় দিন।

❤️ একজন সুস্থ মা মানেই একটি নিরাপদ শিশুর ভবিষ্যৎ।

Address

Barisal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Mom Of Ilham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share