15/08/2026
চর্যাপদের কবিদের দ্রোহ থেকে কৈবর্তের বিদ্রোহ, ফকির বিদ্রোহ থেকে ফরায়েজী আন্দোলন..! বাঁশের কেল্লা নিয়ে রুখে দাঁড়ানো তিতুমীর..! কলের বোমা হাতে ক্ষুদিরাম বসু, চট্টগ্রামের সেনাপতি সূর্য সেন থেকে প্রীতিলতা, ব্যারাকপুরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মঙ্গল পান্ডে..! বিনয়-বাদল-দীনেশ থেকে সুভাষ চন্দ্র বসু, রবী ঠাকুরের ছুড়ে ফেলা নাইট পদক আর নজরুলের কবিতার দ্রোহ..! বাঙালির হাজার বছরের শৃঙ্খল মুক্তির সংগ্রামের সমস্ত সাহসের একত্রিত উচ্চারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান..!
তোমার অমর স্মৃতির প্রতি..!
অতল শ্রদ্ধা..! হে বাঙালি জাতির পিতা..! 🇧🇩