The Daily Scope

The Daily Scope সত্য সংবাদ প্রকাশের একটি নির্ভরযোগ্য সংবাদ প্রতিষ্ঠান। আমাদেরকে তথ্য দিন।আমরা আপনার পরিচয় গোপন রাখবো।

14/07/2026
মেহেন্দিগঞ্জে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশট্যালেন্টপুলে ৮৫, সাধারণ গ্রেডে ১২৪ শিক্ষার্থী উত্তীর্ণমেহেন্দিগঞ্জ প্রতিনিধি:প্...
12/07/2026

মেহেন্দিগঞ্জে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ
ট্যালেন্টপুলে ৮৫, সাধারণ গ্রেডে ১২৪ শিক্ষার্থী উত্তীর্ণ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ট্যালেন্টপুলে ৮৫ জন এবং সাধারণ গ্রেডে ১২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। ফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

উপজেলার শিক্ষা সংশ্লিষ্টরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

The Daily Scope পরিবারের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মেহেন্দিগঞ্জে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেফতারনিজস্ব প্রতিবেদক | The Daily Scopeবরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার...
11/07/2026

মেহেন্দিগঞ্জে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | The Daily Scope

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শান্ত, শুভ ও রাকিব গণমাধ্যমকে জানান, তারা চারজন মিলে বাড়ির সামনে একটি ঘরের মধ্যে লুডু খেলছিলেন। এ সময় পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন প্রতিবেশী মৃত আলম মাতাব্বরের ছেলে সাইদুল মাতাব্বর। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই সাইদুল একটি হাতুড়ি দিয়ে শাকিল পন্ডিতের মাথায় আঘাত করেন।

আঘাতে গুরুতর আহত হয়ে শাকিল মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত সাইদুল মাতাব্বরকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Address

উত্তর বাজার, পাতারহাট, মেহেন্দিগঞ্জ, বরিশাল।
Barisal
8270

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Scope posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share