22/06/2025
🔥 যারা আজ শিখবে, তারাই আগামীকালের নেতৃত্ব দেবে!
ফিউচার... এটা এমন একটা জিনিস, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না। চাইলেই নিজের মতো করে বানাতে পারি না।
তাহলে কী করবো?
আজকে যাকে দেখছেন খুব স্মার্টলি, দক্ষভাবে কাজ করছে — সে এই অবস্থানে পৌঁছাতে অনেক কিছু শিখেছে, নিজেকে তৈরি করেছে।
কিন্তু আপনি?
আপনি কি নিজের কাজটা ঠিকভাবে করতে পারছেন?
না পারলে কেউ এসে আপনাকে রিপ্লেস করে দেবে। কারণ এখনকার সময়টা এমন — এখানে যে ফাস্ট, স্মার্ট আর অ্যাডাপ্টিভ, তারাই টিকে থাকবে।
এই সময়টায় দাঁড়িয়ে আমাদের সবারই দরকার একটা লার্নার মাইন্ডসেট।
কারণ সময় বদলাচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে।
এআই এসে গেছে — আর এআই সবকিছু দ্রুত পাল্টে দিচ্ছে।
এখন যদি আমরা বদলাতে না পারি, তাহলে পিছিয়ে পড়াটাই স্বাভাবিক।
আর বদলানো শুরু হয় ফান্ডামেন্টাল থেকে।
যতই টুলস জানেন, যতই চমকপ্রদ কিছু পারেন — ফান্ডামেন্টাল দুর্বল হলে, আপনি অনেক জায়গাতেই আটকে যাবেন।
একটা প্রবলেম দেখলে, সেটার সলিউশন কতভাবে দেওয়া যায়, কিভাবে আরো ভালোভাবে সমাধান করা যায় — এই চিন্তাগুলোর মূলেই আছে ফান্ডামেন্টাল।
এআই আসায় কাজ আরও দ্রুত হচ্ছে ঠিকই, কিন্তু সেটাকে কীভাবে কাজে লাগাবেন, কোন জায়গায় কীভাবে ব্যবহার করবেন — এই বুদ্ধিটুকু লাগবে আপনার থেকেই।
এজন্য দরকার নিজের মধ্যে ফ্লেক্সিবিলিটি তৈরি করা।
যেন সময় পাল্টালে আমরাও নিজেদের পাল্টাতে পারি।
জিনিস শেখা বন্ধ করলে, আমরা দাঁড়িয়ে যাবো। আর দাঁড়িয়ে গেলে... আমরা রিক্লেস হই।
এই জন্যই এখন সময় –
নিজেকে প্রশ্ন করার, নিজেকে তৈরি করার,
আর নিজের ভিতর থেকে একধরনের শক্তি বের করে আনার।
আপনি প্রস্তুত তো?
🧠 কমেন্টে লিখে জানান, আপনি এখন কী শিখছেন বা কী নিয়ে কনফিউজড — একসাথে শিখি, একসাথে বদলাই।