28/02/2026
#ব্রেকিং: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা বিরামহীনভাবে অব্যাহত থাকবে: আইআরজিসি!!
ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের পাশাপাশি অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থের ওপর ইরানের হামলা “বিরামহীনভাবে” অব্যাহত থাকবে।