Somoy Songjog 24

Somoy Songjog 24 সত্য প্রকাশে আমরা নির্ভীক

22/11/2025

বরগুনার তালতলীতে রাতের আঁধারে সুবাস চন্দ্র পাইক নামে এক হিন্দু কৃষকের ৬৭ শতাংশ জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুবাস চন্দ্র পশ্চিম গাবতলী এলাকায় ক্রায় সূত্রে মালিক ৬৭ শতাংশ জমিতে আমন ধান আবাদ করেন। কিন্তু ওই জমি একই এলাকার আলী আকাব্বার ফকির, দুলাল সিকদার, মোতাহের ব্যাপারি ও নান্নু ব্যাপারি নিজেদের দাবি করে রাতের আঁধারে ৫০-৬০ জন ভাড়াটে লোক নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ধান কেটে নেন। এতে বাঁধা দিতে গেলে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সুবাস চন্দ্রকে মারার জন্য তেড়ে আসলে ভয়ে তিনি সেখান থেকে চলে গিয়ে থানায় গিয়ে সকালে অভিযোগ দেন।

ভুক্তভোগী সুবাস চন্দ্র বলেন, ‘আমি ১৫ বছর আগে ওই জমির ক্রয় সূত্রে মালিক। আমি সেই জমিতে ধান আবাদ করেছি। কিন্তু তাঁরা এতো বছর পরে এখন হঠাৎ এই জমি নিজেদের দাবি করে রাতের আঁধারে ধান কেটে নিয়ে গেছে। ভোররাতে আমি গিয়ে বাঁধা দিলে আমাকে দেশীয় অস্ত্র নিয়ে মারতে আসেন তাই আমি সকালে থানায় গিয়ে আইনি সহায়তা চেয়েছি।’
তিনি আরও বলেন, ‘ওই জমির বিরোধ মীমাংসার জন্য আদালতে মামলা চলমান থাকলেও তাঁরা জোর পূর্বক জমির ধান কেটে নিয়ে গেছে। আমি এর বিচার চাই’

এ বিষয়ে জানতে অভিযুক্ত আলী আকাব্বার ফকির, দুলাল সিকদার, মোতাহের ব্যাপারি ও নান্নু ব্যাপারির সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘এবিষয়ে অভিযোগ পেয়েছি। ধান উদ্ধারের চেষ্টা চলমান আছে। যেহেতু এবিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে তাই ধান উদ্ধার করে জব্দ করা হবে এবং আদালতকে অবহিত করা হবে।’

07/11/2025

মাথা কেটে সৎ ভাইদের বিরুদ্ধে মামলা, স্বাক্ষীরা বললেন “আমরা কিছুই জানি না”

নিজস্ব সংবাদদাতা,তালতলী,বরগুনা।

বরগুনার তালতলীতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে মরিয়ম বেগম নামের এক নারী নিজেই নিজের মাথায় আঘাত করে সৎ ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন এমন অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মামলার স্বাক্ষীরা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে ঝগড়া হলেও মরিয়মের মাথায় কাউকে আঘাত করতে দেখিনি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার জয়ালভাঙ্গা গ্রামে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা গ্রামের মৃত আমজেদ ফরাজীর ছোট স্ত্রীর মেয়ে মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে তারই সৎ ভাই নাসির ফরাজী, সেলিম ফরাজী ও চুন্নু ফরাজীর সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধে জড়িত ছিলেন। সম্প্রতি ওই জমি’র সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই সুযোগ নিয়ে চলতি বছরের ২৬ অক্টোবর মরিয়ম বেগম নিজেই নিজের মাথায় আঘাত করে নাটক সাজিয়ে তিন ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এই মিথ্যা মামলার প্রতিবাদ ও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে একাবাসী মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মরিয়ম বেগম পরিকল্পিতভাবে নিজের মাথায় আঘাত করে ভাইদের বিরুদ্ধে সাজানো মামলা করেছেন। এতে নিরপরাধ মানুষ আইনি হয়রানির শিকার হচ্ছেন। একজন নারী হওয়ার সুযোগ নিয়ে তিনি বারবার ভুয়া অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছেন। প্রশাসনের প্রতি আমাদের একটাই দাবি— বিষয়টি দ্রুত তদন্ত করে এই সাজানো মামলার সত্যতা যাচাই করা হোক। একই সঙ্গে নির্দোষ পরিবারকে হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক।

মামলার প্রধান সাক্ষী মারজিয়া বেগম বলেন,আমি মরিয়মের চিৎকার শুনে তার ঘরে যাই। দেখি সে বোকরা পড়ে ও বলছে‘ওরা ছাড়বে না’। কিন্তু আমি কাউকে তাকে মারতে বা আঘাত করতে দেখিনি। তার শরীরে বা মাথায় কোনো আঘাতের চিহ্নও দেখিনি তখন। যদিও দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছি।

অন্য সাক্ষী কহিনুর বেগম বলেন,ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। আমি কিছুই জানি না। পরে গ্রামের মানুষজনের মুখে শুনেছি মামলা হয়েছে। সেখানে আমাকে স্বাক্ষী রাখা হয়েছে। মরিয়মের মাথায় কেউ কোপ দেয়নি।

প্রত্যক্ষদর্শী জাকির ফরাজী বলেন,দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে ঠিকই, কিন্তু মরিয়মের মাথায় কেউ আঘাত করেনি। এটি সম্পূর্ণ সাজানো নাটক। এই মিথ্যা মামলা দিয়ে তারা নিরীহ মানুষকে হয়রানি করছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই প্রকৃত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হোক।

মামলার আসামী নাসির ফরাজী বলেন,আমার সৎ বোন মরিয়ম বেগম জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বিরোধের জেরে কিছুদিন আগে তর্কবিতর্কের পর নিজেই নিজের মাথায় আঘাত করে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এই মিথ্যা মামলার মাধ্যমে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি সুষ্ঠু তদন্ত করে সত্য উদঘাটন করা হোক।

04/11/2025

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাহবুবুল আলম মামুন এর পক্ষ থেকে লিফলেট বিতরণ

04/11/2025

good morning

04/11/2025

দেশচিত্র.কম - একটি অনলাইন বাংলা সংবাদ পোর্টাল, যেখানে আমরা সম্পূর্ণ দেশের সকল উপজেলা, জেলা, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং .....

25/10/2025

Address

Barisal

Telephone

+8801714445381

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somoy Songjog 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share