Living on Dua by Humayra

Living on Dua by Humayra Quietly trusting Allah,
Finding strength in life’s little moments,
Sharing stories, feelings, and real-life reflections.

🌼🖤
14/07/2026

🌼🖤

চারপাশে এত স্বার্থপরতার ভিড়ে,পথচলা অনেকটাই দুষ্কর হয়ে পড়ে।তবুও সবকিছু উপেক্ষা করে হাসিমুখে এগিয়ে যেতে হয়—কারণ পথের ...
09/07/2026

চারপাশে এত স্বার্থপরতার ভিড়ে,
পথচলা অনেকটাই দুষ্কর হয়ে পড়ে।
তবুও সবকিছু উপেক্ষা করে হাসিমুখে এগিয়ে যেতে হয়—
কারণ পথের সঙ্গী হিসেবে অনেক সময়
তাদেরকেও সঙ্গে নিয়েই চলতে হয়।
জীবন থেমে থাকে না; ধৈর্য, আত্মসম্মান আর বিশ্বাস
নিয়েই সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় জয়.....

কিছু স্বপ্ন দেখা ছেড়ে দিলাম।কারণ বুঝে গেছি, সব ইচ্ছা পূরণ হওয়াই কল্যাণ নয়।যা হারিয়েছি, তা নিয়ে আফসোস নয়—আল্লাহ যা ...
05/07/2026

কিছু স্বপ্ন দেখা ছেড়ে দিলাম।
কারণ বুঝে গেছি, সব ইচ্ছা পূরণ হওয়াই কল্যাণ নয়।
যা হারিয়েছি, তা নিয়ে আফসোস নয়—
আল্লাহ যা উত্তম মনে করেছেন, সেটাই আমার জন্য যথেষ্ট।
ইনশাআল্লাহ, একদিন বুঝতে পারব প্রতিটি অপূর্ণতার পেছনেও তাঁরই হিকমাহ ছিল। 🤍

🌸🖤
03/07/2026

🌸🖤

মুক্ত আকাশে, মুক্ত মনে, একাই উড়তে চাই। কারও বাঁধনে নয়, নিজের স্বপ্নের ডানায় ভর করে.....🕊️
29/06/2026

মুক্ত আকাশে, মুক্ত মনে, একাই উড়তে চাই।
কারও বাঁধনে নয়, নিজের স্বপ্নের ডানায় ভর করে.....🕊️

সবাইকে আগলে রাখার চেষ্টা করতে করতে কখন যে নিজেই ভেঙে পড়েছি, তা বুঝতেই পারিনি। মানুষের কষ্টকে নিজের কষ্ট ভেবে পাশে দাঁড়...
28/06/2026

সবাইকে আগলে রাখার চেষ্টা করতে করতে কখন যে নিজেই ভেঙে পড়েছি, তা বুঝতেই পারিনি। মানুষের কষ্টকে নিজের কষ্ট ভেবে পাশে দাঁড়াতে চেয়েছি, ভুলকে ভুল বলতে চেয়েছি, সত্যের পথে থাকতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছি। কিন্তু সেই চেষ্টার মূল্য হিসেবে অনেকের চোখে আমি বিরক্তিকর, কঠোর, এমনকি খারাপ মানুষ হয়ে উঠেছি।

প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি, অবহেলা আর নীরব আঘাত বয়ে নিয়ে চলতে চলতে আজ আমার ভেতরটা ভীষণ ক্লান্ত। মানুষকে নিয়ে যত বেশি ভেবেছি, তত বেশি নিজেকে হারিয়ে ফেলেছি। নিজের অনুভূতি, নিজের শান্তি, নিজের হাসি—সবকিছু যেন অন্যদের জন্যই বিলিয়ে দিয়েছি।

তাই আজ সিদ্ধান্ত নিয়েছি, কিছুটা সময় সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেব। কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়, কাউকে দোষারোপ করার জন্যও নয়; বরং নিজের ভাঙা মনটাকে আবার জোড়া লাগানোর জন্য। নিজের রবের আরও কাছে ফিরে যাওয়ার জন্য। কারণ মানুষ হয়তো ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহ অন্তরের প্রতিটি নীরব কান্না, প্রতিটি নিঃস্বার্থ নিয়ত এবং প্রতিটি অদৃশ্য ক্ষত সম্পর্কে সর্বাধিক অবগত।

আমি বিশ্বাস করি, সত্যের পথ কখনো সহজ ছিল না। তবুও সেই পথ ছেড়ে দিতে চাই না। শুধু একটু থামতে চাই, একটু নীরব হতে চাই, নিজেকে আবার খুঁজে পেতে চাই। আল্লাহ যেন আমার অন্তরে প্রশান্তি দান করেন, আমাকে ধৈর্য ও হিকমাহ দান করেন এবং সত্যের ওপর অটল রাখেন। আমীন। 🌸

সময়ের বিবর্তনে জীবনের সবকিছু যেন ওলটপালট হয়ে যাচ্ছে। জীবনের গতিপথ আর সরল বা সমবেগে এগোচ্ছে না; বরং আঁকাবাঁকা, অনিশ্চিত...
28/06/2026

সময়ের বিবর্তনে জীবনের সবকিছু যেন ওলটপালট হয়ে যাচ্ছে। জীবনের গতিপথ আর সরল বা সমবেগে এগোচ্ছে না; বরং আঁকাবাঁকা, অনিশ্চিত পথে অগ্রসর হচ্ছে।
তবুও বিশ্বাস রাখি, প্রতিটি আঁকাবাঁকা পথের শেষেই
আল্লাহ আমাদের জন্য উত্তম কোনো গন্তব্য নির্ধারণ করে রেখেছেন।ইনশাআল্লাহ।

আমি আমার জীবনের প্রতিটি অসুস্থতার সময় দেখেছি, মা সারা রাত না ঘুমিয়ে আমার পাশে বসে থাকেন। বারবার খোঁজ নেন— আমার কিছু লা...
25/06/2026

আমি আমার জীবনের প্রতিটি অসুস্থতার সময় দেখেছি, মা সারা রাত না ঘুমিয়ে আমার পাশে বসে থাকেন। বারবার খোঁজ নেন— আমার কিছু লাগবে কি না, আমি ঠিক আছি কি না। ঠিক যেমন একজন মা সদ্যভূমিষ্ঠ সন্তানকে বুকে আগলে রেখে সারারাত জেগে তার দেখাশোনা করেন, তেমনি আমার বড় হয়ে যাওয়ার পরও মায়ের কাছে আমি সেই ছোট্ট শিশুই রয়ে গেছি।
মায়ের ভালোবাসার কোনো বয়স হয় না, কোনো শর্ত হয় না। সন্তান যত বড়ই হোক, মায়ের চোখে সে সবসময়ই আদরের ছোট্ট সন্তান।
আল্লাহ আমার মাকে সহ পৃথিবীর সকল মায়েদের সুস্থতা, নিরাপত্তা ও দীর্ঘ নেক হায়াত দান করুন। আমীন।

আমিন🥺🌼🖤
24/06/2026

আমিন🥺🌼🖤

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Living on Dua by Humayra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share