JANO TV

JANO TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JANO TV, Digital creator, Barisal, Barisal.

নামাজের সময়সূচী, বরিশাল, বাংলাদেশ।
20/02/2026

নামাজের সময়সূচী,
বরিশাল, বাংলাদেশ।

11/02/2026

সাপ্তাহিক রোজা সম্পর্কে

বৃহস্পতিবার হলো সপ্তাহের সেই বিশেষ দিন, যখন আমাদের আমলনামা মহান আল্লাহর দরবারে পেশ করা হয়। আমাদের জীবনের প্রতিটি ছোট-বড় কাজের রিপোর্ট যখন আকাশমণ্ডলীর অধিপতির কাছে উপস্থাপন করা হয়, তখন একজন মুমিন হিসেবে রোজা রাখা বা সওম পালনরত অবস্থায় থাকা অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটি আমাদের আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও আন্তরিকতার পরিচয় দেয়।

সপ্তাহের এই দিনে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন। নবীজি (সা) এই দিনটির ফজিলত সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন এবং নিয়মিত রোজা রাখতেন। আসুন, রাসূলুল্লাহ (সা)-এর এই প্রিয় আমলটিকে ভালোবেসে আমরাও সুন্নাহ রোজা পালনের প্রস্তুতি নেই।

হাদীস ১
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন:

প্রতি সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহ তা’আলার দরবারে বান্দার) আমল পেশ করা হয়। সুতরাং আমার আমলসমূহ রোযা পালনরত অবস্থায় পেশ করা হোক এটাই আমার নিকট পছন্দনীয়।

তিরমিযি ৭৪৭

হাদীস ২
আইশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন:

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রতি বেশি খেয়াল রাখতেন।

তিরমিযি ৭৪৫

হাদীস ৩
আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্ণিত: তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেয়া হয়, যারা আল্লাহর সাথে শিরক (অংশীদার স্থাপন) করে না। তবে সে ব্যক্তিকে নয়, যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান।

মুসলিম ৬৪৩৮

আল্লাহ আমাদের সবাইকে বৃহস্পতিবারের সুন্নাহ সওম পালনের তাওফিক দান করুন। আমীন।

বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপিকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনবিএনপির একটি নির্বাচনী জনসভায় বক্তব্য ...
31/01/2026

বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি
কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুন
বিএনপির একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবির উৎস,BNP Media Cell
ছবির ক্যাপশান,বিএনপির একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় থাকা নেতাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারেনি বিএনপি।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন এমন অন্তত ৭১ জনকে বহিষ্কার করেও নির্বাচনী লড়াই থেকে বিরত রাখা যায়নি।

বরং এসব স্বতন্ত্র প্রার্থীরা বেশ কিছু জায়গায় দলের মনোনীত প্রার্থীদেরই ঝুঁকিতে ফেলে দিয়েছেন বলে দলের ভেতরেই আলোচনা আছে। কোনো কোনো এলাকায় দলের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

আবার ভিন্ন দলের যেসব নেতাকে বিএনপি দলীয়ভাবে সমর্থন দিয়েছে তাদেরও অনেকে এসব স্বতন্ত্র প্রার্থীর কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তাদের কেউ কেউ প্রকাশ্যেই এসব নিয়ে ক্ষোভও প্রকাশ করছেন।

আবার দলের মনোনয়ন চেয়ে পাননি, কিন্তু দলের মনোনীত প্রার্থীর পক্ষেও দাঁড়াননি এমন নেতাদের নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। যদিও দলের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপে তাদের কেউ কেউ শেষ মুহূর্তে এসে দলের প্রার্থীর পক্ষে সক্রিয় হতে শুরু করেছেন।

বিএনপির নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত কয়েকজন নেতা বলেছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যাওয়ার পর থেকেই স্বতন্ত্র প্রার্থীদের নিষ্ক্রিয় করার তৎপরতা বন্ধ করে দিয়েছিল বিএনপি।

তবে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী বিবিসি বাংলাকে বলছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করছেন তাদের বহিষ্কার করা হয়েছে এবং তিনি মনে করেন এসব প্রার্থীদের কারণে বিএনপির কোনো সমস্যা হবে না।

একজন বিশ্লেষক বলছেন, যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে বিদ্রোহী তকমা পেয়েছেন, তাদের মধ্যে যারা বিজয়ী হবেন তারা বিএনপিতেই ফিরে আসা নিয়ে সংশয় নেই বলেই বিএনপির মধ্যে এ নিয়ে উদ্বেগ কম বলে মনে হচ্ছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের ঘটনায় ...
31/01/2026

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে ওই বিস্ফোরণ ঘটেছৈ। এতে ভবনের দুটি তলা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশে কয়েকটি যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বিস্ফোরণের এই ঘটনার পরপরই সেখানে দেশটির উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন। বর্তমানে ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন তারা।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা ‌‌সম্পূর্ণ মিথ্যা।

ইরানের সাম্প্রতিক সরকার-বিরোধী বিক্ষোভে দমন-পীড়নের অভিযোগে গত কয়েক দিন ধরে দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের আশপাশে ব্যাপক সামরিক উপস্থিতি ঘটিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মাঝেই শনিবার দেশটির বন্দরনগরীতে ভবনে বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

Address

Barisal
Barisal

Alerts

Be the first to know and let us send you an email when JANO TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share