24/02/2026
বাজারে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী। একটু কম টাকায় পণ্য কিনতে টিসিবির ট্রাকের পেছনে ভীড় করেছিলো স্বল্প আয়ের মানুষজন। ভীড় বেশি হওয়ায় একটু বিশৃঙ্খলা হলে ট্রাকচালক সামনে আগানোর চেষ্টা করে।
লোকজন চলন্ত ট্রাকের পেছনে মরিয়া হয়ে ছুটতে থাকে। পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ট্রাকের পেছনের অংশ ধরে ঝুলে পড়ে কেউ কেউ। এক নারী ছিটকে পড়ে যায় রাস্তার ওপর।
এই হচ্ছে দেশের অবস্থা! অর্থনৈতিক মুক্তি কবে পাব আমরা!
ছবি: দীপু মালাকার। স্থান - উত্তরা ঢাকা৷