Akhi Voice

Akhi Voice Book & Magazine Distributor

16/01/2026

ফিলিংস চেঞ্জ হয়ে যায়। এর মানে এই না আগের ফিলিংস গুলো সব ফেইক ছিলো। মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়।
যে আজ আপনার সবচেয়ে প্রিয়, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সেও হয়তো একদিন আপনাকে বিশ্রীভাবে ঠকিয়ে চলে যাবে। সেদিন অসহায় চোখে তাকিয়ে থাকা ছাড়া হয়তো আপনার আর করারও কিছু থাকবে না। যেতে দেওয়ার অপশন থাকলে এসব ক্ষেত্রে তাকে পেছন থেকে ডেকে এনে আবার সুযোগ না দেওয়াই উত্তম। হাজার হোক, যে জিনিস একবার নষ্ট হতে শুরু করে, সেটা ঠিক হয়ে আবার আগের মতো কখনোই হয় না। বরং নষ্ট জিনিসকে আপনার সাথে রাখলে সেটা আপনার ভালো ভবিষ্যতকেও নষ্ট করবে।
কথায় আছে, Sometime your most loved person becomes a life lesson.
এটাই বাস্তব... 🙂

14/01/2026

যে দেশের ৭৫ পার্সেন্ট পুরুষের যৌ**/ন সমস্যা রয়েছে তারা আবার দ্বিতীয় বিয়ে করতে চায় তাদের প্রথম স্ত্রী যে তাদের সহ্য করছে এই তো বেশি।
একাধিক বিবাহ তাদের কাছে ফ্যান্টাসি অথচ অনেকের কলিকাতা হারবাল ছাড়া চলেই না। যে দেশে ভাই বোনের সম্পদের হক নষ্ট করে সেই পুরুষটি আবার চায় একের অধিক বিবাহ করতে।
যে এক স্ত্রীকে ঠিকমতো সময় দেয়ার হিসাব জানে না সে দুই স্ত্রীকে আলাদা বাড়িতে রেখে, বাবা মাকে আরো একটা আলাদা বাড়িতে রেখে ভরণ পোষণ দিয়ে অতঃপর দুটি স্ত্রীকেই সাড়ে তিন দিন সাড়ে তিন দিন করে সময় ভাগ করে দিবে বা দিতে পারবে বা দেবার যোগ্য এমন কয়জন পুরুষ আছে?
যেখানে নিরক্ষর পুরুষের সংখ্যা অনেক আছে যোগ বিয়োগও ঠিকমতো জানেনা মানে বলছিলাম শিক্ষার হারের কথা তারা কি আদৌ জানবে, চারজন বউকে সাতটি দিন সমান ভাবে কিভাবে ভাগ করে দিতে হবে?
যাকগে ফ্যান্টাসির জগতের পুরুষেরা এবার মাটিতে নেমে আসুন কোরআন শরীফ ভালো মতো পড়ুন।
দেশের আইন ভালো মত জানুন।
তারপর লাফ দিয়ে এসে বলবেন আয় দুই বিয়া কইতাম চাই।
আপনারা যারা ভাবছেন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কিংবা যতগুলো স্ত্রী আছে তাদের অনুমতি ছাড়া আপনি মনের মাধুরি মিশিয়ে বিবাহ করিতে পারবেন ইহা সম্পূর্ণ ভুল।
আপনার আগেও অনুমতি নেয়া লাগতো এখনো লাগবে তবে সেটা অবশ্যই একটি নিয়ম ফলো করে।
বাংলাদেশিরা ইসলাম বলতে বুঝে বেডিগো পর্দা আর ব্যাডাগো চার বিয়ে।

14/01/2026

নিজের স্বার্থেই একটি মেয়ের চালাক হওয়া উচিত। চারপাশের পরিবেশ থেকে সেইফ থাকতে, নিজের ভেতরে ইগো রাখা উচিত, অহংকার রাখা উচিত।

একটি চালাক মেয়ে কখনোই অন্যের অহেতুক প্রশংসায় গলে যাবে না। কেউউ তার সাথে ফ্লাটিং করলে সে হুট করে ধরে ফেলবে। কেউ তার দিকে কুদৃষ্টি নিয়ে তাকালে এই তাকানোটা সে বুঝতে পারবে।

অতিরিক্ত গা ঘেঁষা স্বভাবের মেয়েকে বড়জোর সস্তা ভাবা যায়, এর বেশি কিছু না।

একটি মেয়ে থাকবে ধরা ছোঁয়ার বাইরে। ঠিক যেন রবীন্দ্রনাথের ভাষায় দেবীর মতো। চাইলেই ধরা যাবে না, ছোঁয়া যাবে না, সাধনা লাগবে।

যে পুরুষ এই সাধনার দেয়াল অতিক্রম করবে, সে শুধু তার।
ব্যাস।🩵

13/01/2026

মানুষের ব্যাপারে আমার কনফিডেন্স এখন শূন্যের কাছাকাছি। তাই আর কাউকে নিয়ে বড় কথা বলি না, আর দাবি করি না—অমুক সম্পর্কটা টিকে যাবে, তমুক কখনো ছেড়ে যাবে না। মানুষ চিনতে আমি কাঁচা—এই সত্যিটা আমি মেনে নিয়েছি।

এখন আর অন্ধ বিশ্বাস রাখি না, অযথা প্রত্যাশাও করি না। কারণ অভিজ্ঞতা শিখিয়েছে, মানুষ কথায় একরকম, সময়ে আরেকরকম। সকালে কেউ কাঁধে হাত রেখে আশ্বাস দেয়, আর সন্ধ্যা নামতেই সেই হাতই বুকে আঘাত করে বসে—এখন এসব আমাকে খুব একটা অবাক করে না।

দিনে দিনে বুঝে গেছি, মানুষ এমনই। বদলায়, সরে যায়, নিজের সুবিধা দেখে সিদ্ধান্ত নেয়। তাই এখন আমি কম বিশ্বাস করি, বেশি বুঝতে চেষ্টা করি। নিজেকে প্রস্তুত রাখি—যাতে কেউ বদলে গেলেও, অন্তত আমি ভেঙে না পড়ি।

13/01/2026

আমি আজীবন নিজের আত্মসম্মান মেইনটেইন করার ব্যাপারে যত্নশীল থেকেছি।

নিজেকে নিজে যেটুকু ছোট করে রাখি, তা মূলত আমার বিনয়। অন্যকেউ আমাকে কোন ভাবে ছোট করে দেখলে, তাকে আমি তাচ্ছিল্য হিসেবে বিবেচনা করি এবং যত দ্রুত সম্ভব সেসব মানুষ থেকে দূরে সরে আসি।

যারা আমাকে অশ্রদ্ধার চোখে দেখবে; যেকোন কৌশলে আমি তাদের দৃষ্টির বাইরে চলে যাই।
প্রতিশোধ নেওয়ার নেশা আমার নেই।❤️‍🩹

13/01/2026
11/01/2026

সন্তান থাকার পরেও যারা ডিভোর্স করে এরা আসলে জীবনে কি চায় তা তারা নিজেরাও জানেনা।
প্রাক্তন ওয়াইফ বা হাজবেন্ড এর সাথে যারা যোগাযোগ রাখে সন্তানের কথা চিন্তা করে তাদের আসলে কখনো ডিভোর্স করা উচিত না। তাদের কখনো আলাদা হওয়া উচিত না, যারা ডিভোর্স হওয়ার পরেও যোগাযোগ চালিয়ে যায়।

আজীবন যোগাযোগ ই যদি রাখবি তাহলে ডিভোর্স কেন দিবি তাকে??
এসব ভন্ডদের জীবনে নতুন যারা আসে সাফার করতে হয় তাদের।
যেমন রোজার সাফার করতে হইল। সৃজিত মুখার্জির সাফার করতে হইল।
বাচ্চার অজুহাতে তাহসান মিথিলার সাথে প্রতিদিন যোগাযোগ করে। এইটা রোজা কেন দুনিয়ার কোন সুস্থ মেয়ের পক্ষে মেনে নেয়া অসম্ভব।

11/01/2026

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share