29/10/2025
আমাকে ছাড়ার পর তুমি নতুন কাউকে পাবে। আমার মধ্যে কমতি থাকা বিষয়গুলো তার মাঝে খোঁজে নিবে। সত্যি বলতে তুমি প্রথম প্রথম তাকে পেয়ে ভাববে ভালো কাউকে পেয়েছো। প্রথম প্রথম সে তোমার অতীত মেনে নিবে। তোমাকে পাওয়ার বা ইমপ্রেস করার যা যা প্রয়োজন সে তা করবে। তোমার সব কথা সে মেনে নেবে। শুধু তুমি একবার তার ডাকে সাড়া দিয়ে যখনই তার হয়ে যাবে তখন বুঝবে তিক্ততা কি। কিছুদিন যাওয়ার পর সে তোমার অতীত নিয়ে কথা শোনাবে। নিমিষেই তার তোমার প্রতি ভালো লাগা কমে যাবে। তোমার প্রতি মানসিক অত্যাচার বাড়তে থাকবে। তারপর তার সাথে তোমার কিছুদিন যেতে না যেতেই তুমি আলাদা হতে চাইবে। সেদিন তুমি বুঝবে, যাকে তুমি ছেড়ে এসেছো তার মতো তোমাকে কেউ ভালোবাসবে না, ভালোবাসতেও পারবে না...