Frenzy Life

Frenzy Life Be Frenzy

তিনি আমাদের মতোই একজন মানুষ, কিন্তু সমগ্র সৃষ্টিজগতের মাঝে সর্বশ্রেষ্ঠ ও অনন্য...​আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবীব (ﷺ)-কে র...
25/08/2026

তিনি আমাদের মতোই একজন মানুষ, কিন্তু সমগ্র সৃষ্টিজগতের মাঝে সর্বশ্রেষ্ঠ ও অনন্য...
​আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবীব (ﷺ)-কে রক্ত-মাংসের মানুষ হিসেবেই পাঠিয়েছেন।

​তিনি আমাদের মতোই মানুষ, কেবল তাঁর ওপর নাজিল হতো রব্বুল আলামীনের পবিত্র ওহি। (রেফারেন্স: আল-কুরআন, সূরা আল-কাহফ: ১১০)

​তিনি সাধারণ মানুষ, কেবল স্বয়ং আল্লাহ তাআলা তাঁর ফেরেশতাদের সাথে নিয়ে তাঁর ওপর প্রতিনিয়ত দরুদ ও সালাম বর্ষণ করেন এবং মুমিনদেরও তা করার নির্দেশ দেন। (রেফারেন্স: আল-কুরআন, সূরা আল-আহজাব: ৫৬)

​তিনি আমাদের মতোই মানুষ, কেবল তাঁর চরিত্র ও মর্যাদার শ্রেষ্ঠত্ব স্বয়ং আল্লাহ তাআলা খোদ কুরআনে বয়ান করেছেন। (রেফারেন্স: আল-কুরআন, সূরা আল-কলম: ৪, সূরা আশ-শারহ: ৪)

​তিনি সাধারণ মানুষ, কেবল সর্বশক্তিমান আল্লাহ তাঁকেই সমগ্র সৃষ্টিজগতের জন্য সর্বশ্রেষ্ঠ 'রহমত' হিসেবে রূপায়িত করে পাঠিয়েছেন। (রেফারেন্স: আল-কুরআন, সূরা আল-আনবিয়া: ১০৭)

​তিনি সাধারণ মানুষ, কেবল তাঁর আঙুলের মোবারক ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। (রেফারেন্স: আল-কুরআন, সূরা আল-ক্বামার: ১-২; সহিহ বুখারি: ৩৬৩৬)

​তিনি সাধারণ মানুষ, কেবল তাঁর ওযুর ব্যবহৃত পানি ও কফ মোবারক নিজের গায়ে মাখার জন্য সাহাবিদের মাঝে প্রতিযোগিতা লেগে যেত। (রেফারেন্স: সহিহ বুখারি: ২৭৩১, ১৮৭)

​তিনি সাধারণ মানুষ, কেবল তাঁর শরীরের ঘাম মোবারক সাহাবিগণ শিশিতে ভরে পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি হিসেবে সংরক্ষণ করতেন। (রেফারেন্স: সহিহ মুসলিম: ২৩৩১)

​তিনি সাধারণ মানুষ, কেবল তাঁর থুথু ও লালা মোবারকের ছোঁয়ায় অন্ধত্ব ও জটিল রোগ ভালো হয়ে যেত। (রেফারেন্স: সহিহ বুখারি: ৩৭০৬)

​তিনি মানবজাতিরই একজন, কেবল কিয়ামতের কঠিন ময়দানে তিনিই হবেন সমস্ত বনি আদমের প্রধান শাফায়াতকারী ও সর্বশ্রেষ্ঠ সরদার। (রেফারেন্স: সহিহ মুসলিম: ২২৭৮)

​তাহলে কি সাহাবিদের বরকত হাসিল (তাবাররুক) কি বেদআত ছিল?
​নবীজি (ﷺ)-এর কফ, ওযুর পানি বা চুল মোবারক নিয়ে সাহাবিদের এই বরকত হাসিলের কাজকে কেউ কখনোই বেদআত বলেননি। কারণ:
​মৌন সম্মতি (সুন্নাতে তাকরীরি): উম্মে সুলাইম (রা.) ঘাম সংগ্রহ করলে নবীজি (ﷺ) মানা না করে সমর্থন দিয়ে বলেছিলেন, "তুমি ঠিকই করেছ।" (সহিহ মুসলিম: ২৩৩১)

​ঈদে মিলাদুন নবী (ﷺ): আপত্তির প্রধান যুক্তি (সংক্ষেপে):
১. সাহাবি ও সালাফদের যুগে নির্দিষ্ট দিন মেপে এই উৎসব উদযাপিত হয়নি।
২. "দ্বীনে নতুন উদ্ভাবিত প্রতিটি বিষয়ই বিদআত" (আবু দাউদ: ৪৬০৭)—এই হাদিসের সাধারণ নিষেধাজ্ঞা।
৩. ইসলামে নির্দিষ্ট ঈদের দিন কেবল দুটি (আবু দাউদ: ১১৩৪)।

​কিন্তু কথা হলো ​'না করা' মানেই 'হারাম' নয়: উসূলে ফিকাহর মূলনীতি হলো—সালাফগণ কোনো কাজ না করলেই তা সরাসরি হারাম হয়ে যায় না। দ্বীনের মূলনীতির সাথে সাংঘর্ষিক নয় এবং কুরআন-সুন্নাহর বিধান লঙ্ঘন করে না এমন কল্যাণকর আমল ইসলামি শরীয়তে গ্রহণযোগ্য।

​রহমতে আনন্দ প্রকাশের কুরআনীয় নির্দেশ: আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন— "বলুন, আল্লাহর অনুগ্রহ ও তাঁর রহমত নিয়ে যেন তারা আনন্দ প্রকাশ করে..." (সূরা ইউনুস: ৫৮)। আর নবীজি (ﷺ) নিজেই সর্বশ্রেষ্ঠ রহমত (সূরা আল-আনবিয়া: ১০৭)।

​কুরআনে আনন্দের দিনকে 'ঈদ' আখ্যা: আসমান থেকে খাদ্য নাজিলের দিনকে ঈসা (আ.) "আমাদের জন্য ঈদ" বলেছিলেন (সূরা আল-মায়িদাহ: ১১৪)। সুতরাং সর্বশ্রেষ্ঠ নবীর আগমনে দরুদ, শুকরিয়া ও সীরাত আলোচনার মাহফিল আয়োজন করা দ্বীনের মৌলিক নীতি ও সুন্নাহর অনুকূল—তা কোনোভাবেই বেদআত নয়।

​আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী (ﷺ)-এর সুন্নাহ, মর্যাদা ও ভালোবাসায় জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।

15/03/2026

Evolution is better than Revulsion

13/02/2026

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে আমি শিওর 🤔
নয়ত আসন এত গুলাও বা পায় কিভাবে?

Address

Barishal

Telephone

+8801737544751

Website

Alerts

Be the first to know and let us send you an email when Frenzy Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Frenzy Life:

Shortcuts

Share