Md.Sabbir Hossen Saiful

Md.Sabbir Hossen Saiful ইসলামিক পোষ্ট এবং ভিডিও গজল, হামদ, নাত, ইসলামিক সঙ্গীত,ওয়াজ, ইত্যাদি ফেজবুক পেজ।
(4)

09/05/2026
পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভিতরেই দুঃখ আছে, যে প্রকাশ করে সে দুঃখী, আর যে প্রকাশ করে না সে সুখী!🖤😊
22/04/2026

পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভিতরেই দুঃখ আছে, যে প্রকাশ করে সে দুঃখী, আর যে প্রকাশ করে না সে সুখী!🖤😊

30/03/2026

আমি গত সপ্তাহে আমার একটি পোস্টে 120টির বেশি প্রতিক্রিয়া পেয়েছি! এই সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ! 🎉

তাকে (স্ত্রীকে) বলেছিলাম—২৯ মার্চ আমার ডিউটি আছে। তোমরা বাড়িতেই থাকো। কিন্তু বউ শুনল না। বলল, 'আব্দুল্লাহ'র বাপ, তোমারে ...
26/03/2026

তাকে (স্ত্রীকে) বলেছিলাম—২৯ মার্চ আমার ডিউটি আছে। তোমরা বাড়িতেই থাকো। কিন্তু বউ শুনল না। বলল, 'আব্দুল্লাহ'র বাপ, তোমারে না দেখলে আমার ভালো লাগে না। আমি বাড়ি থাকমু না। তোমারে না দেখলে আমার অস্থির লাগে।' এখন আমার কী হবে? তারে ছাড়া আমি কেমনে বাঁচমু?

প্রশ্ন : প্রথম বৈঠকে তাশাহুদের পর দরূদ পড়ে ফেললে সাহু সেজদা দিতে হবে কি?উত্তর : ফরয, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা নামাযের ...
17/03/2026

প্রশ্ন : প্রথম বৈঠকে তাশাহুদের পর দরূদ পড়ে ফেললে সাহু সেজদা দিতে হবে কি?

উত্তর : ফরয, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর কেউ যদি ভুলে দরূদ শরীফ اللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ পর্যন্ত বা এর বেশি পড়ে ফেলে তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। তাই এমন ক্ষেত্রে সাহু সিজদা করতে হবে। আর নফল ও সুন্নতে গায়রে মুআক্কাদা (যেমন আসর ও ইশার আগের চার রাকাত) নামাযের প্রথম বৈঠকে দরূদ ও দুআ সবই পড়া উত্তম। তাই এসব নামাযে কেউ যদি তাশাহহুদের পর দরূদ শরীফ পড়ে তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে না।

হযরত শাবী রহিমাহুল্লাহ বলেন— যে ব্যক্তি প্রথম দুই রাকাতের বৈঠকে তাশাহুদের পর কোন কিছু পড়ে, তাহলে তার উপর দুই সেজদা দেয়া আবশ্যক। তথা সেজদায়ে সাহু। {মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩০৩৯}

প্রথম বৈঠকে ভুলে দরূদ শরীফ পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হয়। তবে সাহু সিজদা ওয়াজিব হয়েছে মূলত ভুলের কারণে। ভুলবশত দরূদ পড়ার কারণে পরবর্তী রাকাতে দাঁড়াতে বিলম্ব হয়েছে। কেননা তাশাহহুদের পরপরই তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো ওয়াজিব।

জেনে রাখা দরকার যে, প্রথম বৈঠক দরূদের স্থান নয়। আর এ কথাও মনে রাখা আবশ্যক যে, দরূদ শরীফ পড়া সওয়াবের কাজ তাই বলে যে কোনো স্থানে পড়লেও সওয়াব হবে এ ধারণা ঠিক নয়। যেমন কেউ যদি সওয়াবের কাজ মনে করে কেরাতের স্থলে দরূদ পড়তে থাকে সেক্ষেত্রে সকলেরই জানা যে, তার নামায আদায় হবে না।

নামায আদায় করতে হবে ঠিক যেভাবে হাদীস ও ফিকহে উল্লেখ আছে। মনগড়া পদ্ধতিতে করলে তা বিদআত হবে।

عن الشعبي ، قال : من زاد في الركعتين الأوليين على التشهد فعليه سجدتا السه (مصنف ابن ابى شيبة، كتاب الصلاة، ما يقال بعد التشهد مما رخص فيه، رقم الحديث-3039

فى الدر المختار– ولا يصلي على النبي صلى الله عليه وسلم في القعدة الأولى في الأربع قبل الظهر والجمعة وبعدها ) ولو صلى ناسيا فعليه السهو (الفتاوى الشامية، كتاب الصلاة، باب الوتر والنوافل-2/456، الفتاوى الهندية، كتاب الصلاة، الباب الثانى عشر فى سجود السهو-1/127، مراقى الفلاح، باب سجود السهو-376

— খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭; ফাতাওয়া খানিয়া ১/১২১; দুরারুল হুক্কাম ১/১১৬; মাজমাউল আনহুর ১/১৯৭; ফাতহুল কাদীর ১/৩৯৬; রদ্দুল মুহতার ১/৫১০,
বাদায়েউস সনায়ে ১/৪০২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭; হালবাতুল মুজাল্লী ২/১৭৭; আলমুহীতুল বুরহানী ২/৩১৪; আদ্দুররুল মুখতার ২/৮১

সূত্র :
১. মাসিক আল কাউসার,
রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩; রবিউল আউয়াল ১৪৩৮ || ডিসেম্বর ২০১৬
২. আহলে হক মিডিয়া

Address

Barishal

Telephone

+8801777402615

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Sabbir Hossen Saiful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Sabbir Hossen Saiful:

Share