Beautiful Life

Beautiful Life জীবন চলার পথে বিভিন্ন শিক্ষামূলক,স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শ পেতে..
এই পেইজটিকে ✅দিয়ে ফলো করুন!

🌿 তুমি দেখছো দুষ্টুমি, আমি দেখছি বিকাশতুমি দেখছো আমার শিশু জেদ করছে,আমি দেখি — তার নিজস্ব সত্তা গড়ে উঠছে।তুমি বলো — “ও স...
04/11/2025

🌿 তুমি দেখছো দুষ্টুমি, আমি দেখছি বিকাশ

তুমি দেখছো আমার শিশু জেদ করছে,
আমি দেখি — তার নিজস্ব সত্তা গড়ে উঠছে।

তুমি বলো — “ও সব সময় ছোটাছুটি করে”,
আমি বলি — ওর শরীর ও মস্তিষ্ক একসাথে বেড়ে উঠছে।

তুমি শুনছো কান্না,
আমি শুনছি — তার আবেগ প্রকাশের ভাষা।

তুমি দেখছো দেয়ালে আঁকিবুঁকি,
আমি দেখি — সৃজনশীলতার প্রথম ছোঁয়া।

তুমি ভাবছো অবাধ্য,
আমি জানি — ও নিজের সিদ্ধান্ত নিতে শিখছে।

তুমি বলো “খাবার শেষ করে না”,
আমি জানি — ওর শরীর জানে কখন থামতে হয়।

তুমি রাগ করো,
আমি হাসি — কারণ ও নিজেকে চিনছে, নিজের জায়গা খুঁজছে।

তুমি দেখছো দুষ্ট শিশু,
আমি দেখি একটি বেড়ে ওঠা আত্মা।
゚ ゚viralシ
#কালেক্টেড
©️

ভুলে যাওয়া রোগীদের দৃষ্টি আকর্ষণ করছি।।একজন অস্ট্রেলিয়ান নারী হঠাৎ করে ভুলে যাওয়া, মাথাব্যথা আর ডিপ্রেশনে ভুগছিলেন। প্রথ...
02/11/2025

ভুলে যাওয়া রোগীদের দৃষ্টি আকর্ষণ করছি।।
একজন অস্ট্রেলিয়ান নারী হঠাৎ করে ভুলে যাওয়া, মাথাব্যথা আর ডিপ্রেশনে ভুগছিলেন। প্রথমে সবাই ভেবেছিল মানসিক সমস্যা। কিন্তু এমআরআই করার পর দেখা গেল তার মস্তিষ্কে এক অদ্ভুত দাগ! অস্ত্রোপচারে বের হলো—একটি জীবিত ৮ সেন্টিমিটার লম্বা কৃমি!

ডাক্তাররা পরে জানলেন, কৃমিটা এসেছে Carpet Python নামের সাপের মল থেকে দূষিত ঘাসের মাধ্যমে। মহিলা বনে-জঙ্গলে সবজি তুলতেন, হাত না ধুয়ে রান্না করতেন—সেখান থেকেই ডিম শরীরে ঢুকে পরে মস্তিষ্কে চলে যায়।

কেন হয় :-

অপরিষ্কার বা আধা সেদ্ধ খাবার খেলে

দূষিত ঘাস, পানি বা কাঁচা শাকসবজি থেকে

বন্যপ্রাণীর সংস্পর্শে এলে

কিভাবে বাঁচবেন?

শাকসবজি ভালোভাবে ধুয়ে ও সিদ্ধ করে খাবেন

খাওয়ার আগে হাত ধুয়ে নেবেন

বন্য এলাকায় খাবার বা ঘাস সংগ্রহে সতর্ক থাকবেন

চিকিৎসা
এ ধরনের পরজীবী সংক্রমণে অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ (যেমন Albendazole, Ivermectin) এবং প্রয়োজনে সার্জারি লাগে। তবে সবচেয়ে বড় প্রতিরোধ হলো—পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সতর্কতা।

একটা ছোট ভুল, এক জীবন্ত কৃমি—মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যেতে পারে।
খাবার ধোয়া, হাত ধোয়া—জীবন বাঁচায়!
নিজে সতর্কতা অবলম্বন করুণ, অন্যকেও সতর্ক করুণ।

Dr-Abdur Rahman
ছবি: Medical Media

বর্তমানে আমাদের দেশে ছাত্রছাত্রীদের দূর্নীতির হাতেখড়ি হয় শিক্ষাপ্রতিষ্ঠানে:এই সেই ভাইরাল পাঙ্গাশ রাসেল মাস্টার। শিক্ষকতা...
28/10/2025

বর্তমানে আমাদের দেশে ছাত্রছাত্রীদের দূর্নীতির হাতেখড়ি হয় শিক্ষাপ্রতিষ্ঠানে:

এই সেই ভাইরাল পাঙ্গাশ রাসেল মাস্টার। শিক্ষকতা করে যে বেতন পায় তা দিয়ে নাকি ইলিশ মাছ কিনে বাচ্চাদের খাওয়াতে পারেনা, বউ বাচ্চাদের নিয়ে ঘুরতে পারেনা। কিন্তু দ্বিতীয় ফটোতে দেখুন সে সিলেট ভ্রমণে গেছে।

এই যদি হয় শিক্ষকদের নৈতিকতা তাহলে আমাদের বাচ্চারা কোথায় যাবে?

সেনানিবাস এলাকাতে ডিমের গাড়ি টা উল্টে গেছিলো। সাথে সাথে চালক উচ্চ স্বরে কান্না শুরু করলো। চালক কান্না করতে করতে বলল আমার...
27/10/2025

সেনানিবাস এলাকাতে ডিমের গাড়ি টা উল্টে গেছিলো। সাথে সাথে চালক উচ্চ স্বরে কান্না শুরু করলো। চালক কান্না করতে করতে বলল আমার এই ডিমের ক্ষতিপূরণ দিতে হবে মালিক কে। এত টাকা আমি কোথায় পাব।

এ কান্না দেখে এক ভদ্র লোক এগিয়ে এসে নিজের পকেট থেকে ১০০০ টাকা দিয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের কে উদ্দেশ্য করে বলল, আমি আমার জায়গা থেকে তাকে কিছু দিলাম। আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারেন দেন।

এবার সবাই যে যা পারলো সাহায্য করলো। সব মিলিয়ে হিসেব করে দেখা গেল ক্ষতির পরিমাণ অনুযায়ী ৩০০ টাকা কম উঠলো। এবার সেই ১০০০ টাকা দেওয়া লোক টি বলল যান আপনার মালিক আর কিছু আপনাকে বলবে না। এই বলে তিনি চলে গেলেন।

পাশে থেকে একজন ভ্যান চালককে উদ্দেশ্য করে বলল এই ১০০০ টাকা দেওয়া লোক টা খুবই দয়ালু। সে না থাকলে তুমি আজ তোমার মালিকের কাছে কি জবাব দিতে?? তোমাকে জরিমানা দিতে হতো।
তখন ভ্যান চালক টাকাগুলো হাতে নিয়ে বলল ওই যে ১ হাজার টাকা দেওয়া ব্যাক্তিই আমার মালিক ।
©️

🔴 যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশঃআমরা প্রায়ই শু...
26/09/2025

🔴 যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশঃ
আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য সম্পর্কিত ফর্মুলাটি নিজে মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটে। সুতরাং সবাই নিয়মটি মানতে চেষ্টা করবেন।
©️

যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না..💥প্রাচীন প্রবাদ
31/08/2025

যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না..💥

প্রাচীন প্রবাদ

🇧🇩 Bangladesh has announced their final squad 🏏for the Asia Cup T20 2025 🌟and the Tigers are ready to roar 🐅🔥
24/08/2025

🇧🇩 Bangladesh has announced their final squad 🏏
for the Asia Cup T20 2025 🌟
and the Tigers are ready to roar 🐅🔥

আমরা সবাই-যদি স্ট্রোক (Stroke) এর এই ছোট্ট সাধারণ শণাক্তকরণ উপায় টা শিখে ফেলি,তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা ...
31/07/2025

আমরা সবাই-যদি স্ট্রোক (Stroke) এর এই ছোট্ট সাধারণ শণাক্তকরণ উপায় টা শিখে ফেলি,তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারবো।

একটি সত্যি গল্পঃ
একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু
ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন এম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন
না। সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন।

অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত
থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন
করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন। মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো,তিনি অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক করেছিলেন। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক শনাক্ত করা সম্ভব,তাহলে হয়তো ভদ্র মহিলা আজও বেঁচে থাকতেন।

সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাই হয় বিছানায়,সাহায্যহীন, ভরসাহীন মূমুর্ষূ অবস্থায়।মাত্র কিছু সময় নিয়ে এটা পড়ে ফেলুন।

একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া যায়,
তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত
পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায় এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।

স্ট্রোককে_চিনুন…

সহজ তিনটি ধাপঃ- S T ও R…পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর মস্তিষ্কে যখন ভয়ানক
রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয় জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।সহজ উপায়ে স্ট্রোক শনাক্ত করার উপায়।

সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile রোগীকে হাসতে বলুন।
T – Talk রোগীকে আপনার সাথেসাথে একটি বাক্য বলতে বলুন।
উদাহরণঃআজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয় তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন।

(রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)

সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে,
বা অথবা যদি তা বেঁকে যে কোনো একদিকে চলে যায়,সেটাও স্ট্রোকের লক্ষণ।
তৎক্ষণাৎতাকে হাসপাতালে নিয়ে যান।

যদি আমরা সবাই-ই
এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি,তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো।

সংগৃহীত

✅✅✅
29/07/2025

✅✅✅

✅
21/07/2025

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share