23/03/2026
: জানি না
: জানি না 😐
#বাসা: ভোলা সদর উপজেলায় হবে
#প্রথম_দেখা: ড্রিমল্যান্ড পার্কে - ঈদের পরের দিন
গতকাল রাতে আপনাদেরকে ভোলা সদর চরনোয়াবাদ ড্রিমল্যান্ড পার্কে প্রথম দেখেছি। আপনাদের দুজনকে আমাদের দুই বন্ধুর প্রথম দেখাতেই ভালো লেগে যায়। এরপরে আমরা আপনাদের অনেকক্ষণ ফলো করেছি, আপনারা বুঝেও ফেলেছেন। বিশেষ করে লাল ড্রেস পরা আপনাকে আমার বন্ধুর খুবই ভালো লেগে গিয়েছে। আপনাকেও খুবই পজেটিভ মনে হয়েছে। আপনি নাগরদোলায় উঠেছিলেন, আমরা পাশে বসে তাকিয়েছিলাম। নাগরদোলা থেকে নেমে আমাদের দিকে আসার সময় আপনি আপনার ফ্যামিলিকে ছেড়ে আমার বন্ধুর পাশ দিয়ে গিয়েছিলেন, এটাও আমরা পজিটিভলি নিলাম 😊
কালো বোরকা: আপনাকেই আমি প্রথম দেখেছিলাম। তখনই অবাক হয়ে গিয়েছি আপনার সৌন্দর্যের মুগ্ধতায়। তারপর যতক্ষণ সময় পেয়েছি ততক্ষণ শুধু আপনাকেই দেখেছি। আপনি মাশাল্লাহ ভয়ংকর সুন্দর। আপনার রেসপন্সের অপেক্ষায় আছি। আপনার মতো এমন একখান চাঁদ🌙 যার ঘরে থাকবে তার ঘরে প্রতিদিনই ঈদ হবে!😊
পুরো ড্রিমল্যান্ড পার্কের লাইম লাইট আপনি এব আপনার সাথের লাল ড্রেস পরিহিত উনি মনে হয় কেড়ে নিয়েছেন!😊
অনেকক্ষণ ঘুরে ঘুরে শুধু আমরা দুজন আপনাদের দুজনকেই দেখতেছিলাম। আপনাদের ফ্যামিলি কাছে ছিলো তাই বেশিদূর আগাতে পারিনি।
আপনারা চলে যাওয়ার সময়: যখন গেইট থেকে বের হলেন, লাল ড্রেস পরিহিত জন আর আমার বন্ধুর চোখাচোখি বলে দেয় আপনারা দুজন খুব পজিটিভ।এবং বন্ধুকে যেই হাসি দিয়েছেন সেই হাসিতে সে ফিদা হয়ে গিয়েছে এবং রাতে ঘুমায়নি পর্যন্ত 🥲!
তবে কালো বোরকা পরিহিত জন ছিলো খুবই শান্ত-শিষ্ট। আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা নিয়ে কনফিউশন হচ্ছে আমার।
পোস্টটা আপনাদের পর্যন্ত পৌছালে, রেসপন্স করিয়েন। এডমিন থেকে জেনে নিয়েন আমাদের পরিচয়। আমরা আছি অপেক্ষায়....
"চৈত্রের এই কাঠফাটা রোদ্দুরে, হঠাৎ বৃষ্টি হয়ে নামেন দুই বন্ধুর হৃদয়ে" 😍
যৌথ কনফেশন দিলাম। তাও আবার প্রথমবার 😊
স্পেশাল ক্ষমা: অনুমতি ছাড়া আমাদের সেলফিতে আপনাদেরকে ক্যামেরা বন্দি করার জন্য চাই ক্ষমা 😬