Shop Nest

Shop Nest Shop Nest এ আপনি পাবেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ক্যান্ডেল, হোগলা ও বেতের তৈরি পণ্যসহ আরও উচ্চমানের সব হোম ডেকোর পণ্য❤️
(5)

সানফ্লাওয়ার ৩ পিসের সেট ৬৫০ টাকা। (ম্যাটগুলো দেয়ালে লাগানোর জন্য ডাবল সাইডেড টেপ এটাচ করা থাকবে) সাইজ: বড়টা ১৩ ইঞ্চি। ছো...
10/06/2026

সানফ্লাওয়ার ৩ পিসের সেট ৬৫০ টাকা।

(ম্যাটগুলো দেয়ালে লাগানোর জন্য ডাবল সাইডেড টেপ এটাচ করা থাকবে)

সাইজ:
বড়টা ১৩ ইঞ্চি।
ছোট ২ টা ১০ ইঞ্চি

বিজনেস মানেই কি শুধু লাভ? 🤔ইদানীং অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেন "আপু, আমিও আপনার মতো অনলাইন বিজনেস শুরু করতে চাই, সহজ কোনো...
10/06/2026

বিজনেস মানেই কি শুধু লাভ? 🤔

ইদানীং অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেন "আপু, আমিও আপনার মতো অনলাইন বিজনেস শুরু করতে চাই, সহজ কোনো বুদ্ধি দেন!" তাদের জন্য আজকের এই পোস্ট।

অনলাইনে সুন্দর সুন্দর ছবি আর ডেলিভারির আপডেট দেখে ভাবছেন, ইশ! বিজনেস করাটা কতই না সহজ!!

ছবি পোস্ট করো, অর্ডার নাও আর ডেলিভারি দিয়ে দাও। 🤷‍♀️

​সত্যি বলতে কী আপুরা, বাইরের গ্ল্যামার আর ক্যামেরার পেছনের গল্পের মাঝে আকাশ-পাতাল তফাৎ। শখের এই জায়গাটা টিকিয়ে রাখতে প্রতিদিন কতটা ঘাম ঝরাতে হয়, সেটা শুধু একজন উদ্যোক্তাই জানেন।

​আপনারা স্ক্রিনে যে সুন্দর প্রোডাক্টের ছবি দেখেন, সেই একটা ছবির পেছনে থাকে ঘণ্টার পর ঘণ্টা পারফেক্ট অ্যাঙ্গেল খোঁজার স্ট্রাগল। এরপর হরেক রকম প্রোডাক্ট সোর্সিং, স্টক মেলানো, আর সবশেষে নিখুঁতভাবে প্যাকিং করা। একেকদিন প্যাকিং শেষে পুরো ঘরটা যে কী পরিমাণ রণক্ষেত্র হয়ে থাকে, তা আর বলার মতো না! 🫠

​এত কিছুর পরও যে শক্ত হয়ে দাঁড়িয়ে আছি, তার বড় কারণ হলো পরিবারের সাপোর্ট। বিশেষ করে আমার মা এবং হাজব্যান্ডের সাহায্যটুকু না থাকলে হয়তো একা হাতে এতকিছু সামলানো অসম্ভব হতো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ❤️

​তাই যারা নতুন বিজনেস শুরু করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আমার ছোট্ট কিছু পরামর্শ:

​📌 গ্ল্যামার দেখে ঝাঁপিয়ে পড়বেন না: বাইরে থেকে বিজনেসকে যতই সহজ আর আরামদায়ক মনে হোক, ভেতরে আছে দিন-রাতের হাড়ভাঙা খাটুনি। পরিশ্রম করার মতো মনমানসিকতা তৈরি করতে হবে।

📌 সব্যসাচী হওয়ার প্রস্তুতি নিন: অন্তত শুরুর দিকে ফটোগ্রাফি, কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে কাস্টমার সার্ভিস সব এ টু জেড নিজেকেই সামলাতে হবে।

📌 প্রচুর রিসার্চ করুন: কোনো কিছু শুরু করার আগে প্রোপার নলেজ থাকা মাস্ট। পথে অনেকবার ঠেকবেন, লসও হবে, সেখান থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়াতে হবে।

📌 ডেডিকেশন: এটা কোনো পার্ট-টাইম শখ না আপুরা, এটা একটা ফুল-টাইম কমিটমেন্ট।

📌পরিবারের ফুল সাপোর্ট থাকবে কিনা আগেই নিশ্চিত হয়ে নিন

​শখ আর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সহজ নয়, তবে লেগে থাকলে অসম্ভবও নয়।

​আমার আর আমার এই ছোট্ট উদ্যোগের জন্য অনেক অনেক দোয়া চাই। বারাকার দোয়া করতে ভুলবেন না প্লিজ। বারকাল্লহু ফিকুম।

৩৫০ টাকার লতা সেটআপের রিভিউ ছবি মাশাআল্লাহ 💕পছন্দের একজন মানুষ রিভিউ ছবি শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ 🥰💗
10/06/2026

৩৫০ টাকার লতা সেটআপের রিভিউ ছবি মাশাআল্লাহ 💕
পছন্দের একজন মানুষ রিভিউ ছবি শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ 🥰💗

দারুণ সুন্দর করে সাজিয়েছে আপু😍মাশাআল্লাহ বারকাল্লাহু ফিকী
09/06/2026

দারুণ সুন্দর করে সাজিয়েছে আপু😍
মাশাআল্লাহ বারকাল্লাহু ফিকী

আহা।
কত মায়া;
আমার এই ঘর খানাই🌷💦
Artificial tree from Shop Nest
Selling lamp Autumn Bangladesh

এই খাবারগুলোর মধ্যে আপনি কোনগুলো খান? পয়েন্ট মিলিয়ে জেনে নিন আপনার লেভেল কোনটি! ​৪০ এর নিচে: আপনার মুখে কোনো রুচিই নাই! ...
09/06/2026

এই খাবারগুলোর মধ্যে আপনি কোনগুলো খান? পয়েন্ট মিলিয়ে জেনে নিন আপনার লেভেল কোনটি!

​৪০ এর নিচে: আপনার মুখে কোনো রুচিই নাই! ভাই, দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করেন। 🤣

​৪১ - ৭০: আপনি বড্ড বেশি সেফজোনে চলেন। একটু তো রিস্ক নিতে শিখুন! 🧐

​৭১+: আপনি মানুষ নন, আস্ত একটা ব্লেন্ডার মেশিন! সুযোগ পেলে বিছানা-বালিশও চিবিয়ে খেয়ে ফেলবেন! 🤣🤣

​আপনার স্কোর কত হলো? কমেন্টে জানান!

৩/১.৫ ফিট জুটরাগ প্রাইস ৪৫০ টাকা
09/06/2026

৩/১.৫ ফিট জুটরাগ প্রাইস ৪৫০ টাকা

রসিকতা আর অপমান এক জিনিস না। যখনই দেখবেন কেউ আপনার সাথে মজা করার ছলে বাজেভাবে অপমান করছে,ছাড় দিবেন না। ফর দ‍্যা ফার্স্ট...
09/06/2026

রসিকতা আর অপমান এক জিনিস না। যখনই দেখবেন কেউ আপনার সাথে মজা করার ছলে বাজেভাবে অপমান করছে,ছাড় দিবেন না। ফর দ‍্যা ফার্স্ট টাইমটাই যেন লাস্ট হয়। সে যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি করার আগে দুবার ভাবে। আপনার ব‍্যক্তিত্ব ঠিক এমনই করুন যেন কেউ পারলে দুটো ভালো কথা শুনাবে নাহলে চুপ থাকবে। না কারো গীবতের মধ্যে থাকবেন আর না কারো কাছে নিজেকে বদনাম হতে দিবেন।

বেহুদা কথা বলে মানুষকে কষ্ট দিয়ে কথা বলতেই বা হবে কেন? খুশি করতে ? আনন্দ দিতে?
তাহলে তাকে বলুন আপনার ওমুক দক্ষতা একদম চোখ লাগিয়ে দেবার মতো, আপনি তো সুন্দর রান্না জানেন আমাকেও রেসিপি দিয়েন। কিংবা কারো মন ভালো করতে তাকে বলুন আপনার হাসিটা মিষ্টি। অথবা এই পোশাকে দারুন মানিয়েছে কোথা থেকে নিলেন?

মানুষের কত চারিত্রিক গুন আছে, কর্মদক্ষতা আছে,ভালো অভ‍্যাস আছে, ব‍্যবহারের সৌন্দর্য রয়েছে, মুগ্ধ করার জন্য একশ কুড়িটা জিনিসপত্র পাবেন। অথচ আমাদের উল্লাস কেবল মানুষকে ছোট করে রসিকতা করার মধ্যে ! ছিহ্!!

মানুষের সাথে রসিকতা করার মধ্যে মিনিমাম একটা বাউন্ডারি থাকা উচিত। এমন কোনো কথা মুখ দিয়ে বের করবেন না যেটাতে আরেকজনকে আঘাত দেওয়া হবে এবং নিজের কথায় নিজেরই জঘন্য পার্সোনালিটি ফুটে উঠবে।

নিঃসন্দেহে ফুল সুন্দর। তবে কথার চেয়ে সুন্দর ফুল দুনিয়াতে একটিও নেই। কথার সৌন্দর্যের কাছে বহু পাপ তার যোগ্যতা হারিয়েছে,বহু তওবা কবুল হয়েছে রবের দরবারে, মানুষ মানুষকে মায়া করতে পেরেছে।

একটু সুন্দর করে কথা বলেই দেখুন না-পৃথিবী কত চমৎকার!
©আশফিকা নওশিন

কাস্টমার রিভিউ ছবি মাশাআল্লাহ 🥰🥰
09/06/2026

কাস্টমার রিভিউ ছবি মাশাআল্লাহ 🥰🥰

কম্বোসেট অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি😍৬ পিসের কম্বোসেট ১১০০ টাকা ( স্টক ক্লিয়ারেন্স অফার)যেহেতু স্টক সীমিত, তাই পেইজের ইন...
09/06/2026

কম্বোসেট অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি😍

৬ পিসের কম্বোসেট ১১০০ টাকা

( স্টক ক্লিয়ারেন্স অফার)

যেহেতু স্টক সীমিত, তাই পেইজের ইনবক্সে হাই হ্যালো মেসেজ না দিয়ে নাম, মোবাইল নম্বর, ডিটেইলস এড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করুন।

কি কি থাকছে কম্বোসেটে⁉️

1️⃣শীতলপাটির ট্রে (১৪ ইঞ্চি সাইজ)
2️⃣১টা ১৬ ফিটের স্ট্রিং লাইট
3️⃣মিনি টব+গোলাপ ফুল
4️⃣মিনি টব+জিনিয়া ফুল
5️⃣ভাস+ঝোপালো লতা
6️⃣টব+স্টার গোলাপ ফুল

Address

Dhaka
Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when Shop Nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share