02/04/2026
সবশেষে আমি পাইলাম....।।।
একটা অসহায় জীবন, যেখানে স্বপ্ন গুলো ক্লান্ত হয়ে একা একা জমে গেছে, যেখানে চেষ্টা করাটাও একসময় বোঝা হয়ে দাঁড়ায়, অনেক কিছু চেয়েছিলাম অনেক কিছুর জন্য লড়েছিলাম কিন্তু সময় যেনো সব প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেছে, এখন আর অভিযোগ করার শক্তি নেই, কারন বুঝে গেছি সব কিছুর জবাব হয় না, কিছু কষ্ট নীরবে বুকে জমে থাকে, কিছু হারানো শুধু দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসে, আর নীরবতায় ধীরে ধীরে আমার ভাষা হয়ে উঠেছে, এই জীবনে আর জয় পরাজয়ের হিসাব করি না কারন শেষ পর্যন্ত আফসোস কে সঙ্গী করে নিতে হয়েছে...।।
মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ বাকি নেই, এই অসহায়তাই এখন আমার বাস্তবতা এই মেনে নেওয়াটাই আমার বেঁচে থাকার কারন, আর আজ যখন নিজের দিকে তাকাই দেখি আমি আর আগের মতো নই আমি আর আগের আমিতে ফিরতে পারিনি, বিশ্বাস গুলো ধীরে ধীরে ভেঙে পড়েছে আশা গুলো কেবল স্মৃতি হয়ে বেঁচে আছে, তবুও জীবন থেমে থাকে না কষ্ট নিয়েই এগোতে হয় হয়তো কেউ বুঝবে না কেউ জানবেও না, এই নীরব লড়াইয়ে গল্প কেউ পড়বে না, তবুও প্রতিদিন বেঁচে থাকার দায়ে হাঁটি কারন হারিয়ে গেলেও জীবন থেমে থাকবে না, এই নীবর যাত্রাটাই এখন আমার সব, আর একদিন যখন সবকিছু থেমে যাবে তখনো হয়তো আমার কষ্ট গুলো কোনো শব্দ পাবে না...।।।