Mahmud Azmani

  • Home
  • Mahmud Azmani

Mahmud Azmani প্রযুক্তিতে লক্ষ্য, হৃদয়ে মানবতা।

IT Professional | Social Activist | Voice Artist This Page is all about Mahmud Azmani.

19/05/2026

বরিশালে মুঘল স্থাপত্যর নিদর্শন মিয়া বাড়ি জামে মসজিদ

19/02/2026

আমার ভাগিনা মাশাআল্লাহ বড় হয়ে গেছে।

গতবছর এই দিনে আমি আব্বুকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ছিলাম। ওয়ার্ডের সব রোগীই মোটামুটি স্বাভাবিক। আব্বুর দুদিন চিকিৎসায়...
31/12/2025

গতবছর এই দিনে আমি আব্বুকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ছিলাম। ওয়ার্ডের সব রোগীই মোটামুটি স্বাভাবিক। আব্বুর দুদিন চিকিৎসায় তিনিও অনেকটা সুস্থ্য। রাত অব্দি আমরা সজাগ থাকতাম। ১১ টার দিকে স্টাফ নার্স'রা নানান ডেকরেশন আইটেম নিয়ে আসলেন। কয়েকদিনে তাদের সাথে খুব সুসম্পর্ক হয়ে গিয়েছিল। তারা বললেন, "নতুন বছরের সূচনায় রোগীদের সুস্থ্যতা কামনা ও মনকে সাহস দেয়ার জন্য সব ওয়ার্ড সাজানো হবে। আপনারা সহযোগীতা করুন। সেদিন আমি, রাশেদ ভাইসহ সবাই মিলে আমাদের ওয়ার্ড সাজালাম। সব রোগীদের সাথে আমরা কথা বললাম, গল্প করলাম। রাতে রোগীর সাথে থাকা সবাই হাসপাতালের ছাদে গেলাম। নতুন বছরকে স্বাগতম জানালাম। অবলোকন করলাম রাজধানীর আকাশের বুকে উড়ন্ত ফানুস, চোখ ঝাঝালো আশতবাজি।

সত্যি হাসপাতালের অভিজ্ঞতায় জনাব ডাঃ রফিকুল ইসলাম স্যারসহ তার সহযোগী ডাক্তার, ওয়ার্ডের নার্স, স্টাফ সবাই খুবই আন্তরিক ছিলেন।

জানুয়ারী ৯, ২০২৫ইং আব্বু আমাদেরকে ছেড়ে চলে যান। আমাদের বেডের পাশে এক আঙ্কেল ছিলেন তিনি আল্লাহর অশেষ রহমতে সুস্থ্যতার সাথে বাড়ীতে যান।

হে মহান রাব্বুল আলামিন, আজ নতুন একটি বছরের সূচনালগ্নে তোমার কাছে প্রার্থনা, সকল কবরবাসীকে তুমি মাফ করে দাও, আমার আব্বুকে জান্নাতের মেহমান করে নাও, সকল রোগীদেরকে তুমি সুস্থ্য করে দাও, সবার গুনাহ মাফ করে দাও, সবাইকে তোমার একনিষ্ঠ গোলাম করে তোমার কাছে নিও। আমিন।

হে আল্লাহ, প্রত্যেক সন্তানের জন্য বাবাদেরকে বাঁচিয়ে রোখো।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mahmud Azmani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share