Memon News Media

Memon News Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Memon News Media, Media/News Company, Mohabaz Safi Miar Garege, Word 4 Bcc, Barishal.

বরিশালে আওয়ামী লীগ নেতার বাসা থেকে সাপের বাচ্চা উদ্ধার, ধারনা রাসেল ভাইপারবরিশাল নগরীর এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে উদ্...
21/06/2024

বরিশালে আওয়ামী লীগ নেতার বাসা থেকে সাপের বাচ্চা উদ্ধার, ধারনা রাসেল ভাইপার

বরিশাল নগরীর এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে উদ্ধার করা একটি সাপের বাচ্চা। এ সাপের বাচ্চাটি রাসেল ভাইপার প্রজাতির বলে ধারনা করছে উদ্ধার করা সৌখিন সাপুড়ে মজিবুল হক মজনু।
নগরীর ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন হাওলাদারের ঘর থেকে বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন হাওলাদার জানান, বৃহস্পতিবার দুপুরে ওই সাপের বাচ্চাটি নগরীর কালিজিরা এলাকায় প্রান কোম্পানীর ডিপো এলাকার বাসার জানালা দিয়ে রান্না ঘরে প্রবেশ করে। পরে সৌখিন সাপুড়ে মজিবুল হককে খবর দেয়া হয়। তার সহকারী মো. সোহেল হাওলাদার এসে সাপটি উদ্ধার করেছে।
সাপটি কি জাতের জানি না জানিয়ে হুমায়ুন হাওলাদার বলেন, একটি ছোট সাপ, এটা স্থানীয় কোন জাতের সাপ হবে। ওরা এখন নাম করার জন্য রাসেল ভাইপার বলছে।
সাপ উদ্ধার করা সোহেল হাওলাদার বলেন, বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ নেতা হুমায়ুন হাওলাদার মজনুর চায়ের দোকানে আসেন। এ সময় সে দোকানে ছিলেন। তিনি গিয়ে সাপটি ধরেছেন। বর্তমানে সাপটি তার ও মজনুর হেফাজতে রয়েছে।
মজনু বলেন, সাপটি বর্তমানে একটি কাছের বয়ামে (পাত্র) রয়েছে। বন বিভাগের কর্মকর্তারা এলে তাদের দিয়ে দেয়া হবে।
এটা কোথাও অবমুক্ত করার ঝুকি তারা নেবেন না জানিয়ে মজনু বলেন, বন বিভাগের কেউ না এলে সাপটি মেরে ফেলা হবে।
বরিশাল কোষ্টাল সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ কাজ ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল ইউনিট কাজ করে। তাদেরকে অবহিত করার পরামর্শ দেন তিনি।
ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল ইউনিটের প্রধান সানাউল্ল্যাহ পাটোয়ারীর সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বর্তমান মেয়র চাচার বিরুদ্ধে পোষ্ট দিয়ে সাবেক মেয়র ভাতিজার অনুসারী গ্রেপ্তারফেসবুকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও সরকার...
30/05/2024

বর্তমান মেয়র চাচার বিরুদ্ধে পোষ্ট দিয়ে সাবেক মেয়র ভাতিজার অনুসারী গ্রেপ্তার

ফেসবুকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার মামলায় কথিত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ওসি জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া মাসুদ সিকদার (৪৪) বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকার ফকির ম্যানসনের তিন তলার ভাড়াটিয়া এবং বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের মৃত মোক্তাদির হোসেনের ছেলে।
সে নিজেকে বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ’র ভাতিজা সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারী মহানগর যুবলীগ নেতা পরিচয় দেন। মহানগর যুবলীগ নেতা পরিচয় দিয়ে নগরীতে ব্যানার পোষ্টার টানিয়েছে মাসুদ সিকদার।
ফেসবুক আইডির তার প্রোফাইলে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ ও তার স্ত্রী লিপি আব্দুল্লাহর সাথে থাকা ছবি এবং কভারে সাদিক আব্দুল্লাহর সাথে থাকা ছবি ব্যবহার করেছেন।
তবে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, মাসুদ সিকদার মহানগর যুবলীগের কোন পদে নেই। এমনকি মহানগরের ৩০ ওয়ার্ডের কোন কমিটিতেও সদস্য নন তিনি।
কোতয়ালী মডেল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগে সাইবার আইনে একটি মামলা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসানউদ্দিন রোমেল বাদী হয়ে মামলা করেন।
মামলার একমাত্র আসামী মাসুদ সিকদারকে বুধবার দিনগত রাত দেড়টার দিকে নগরীর রূপাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বরাতে বাদী অভিযোগ করেছে, আসামী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে। মিথ্যা ও বিভ্রান্তিমুলক পোষ্ট দিয়ে সাধারন জনগনের মধ্যে বিশৃংখলা সৃষ্টি তৈরি করে।
তেমনি প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে মাসুদ সিকদার তার নিজস্ব ফেসবুক আইডি থেকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং সাধারন জনগনের নিত্য প্রয়োজনীয় সেবাকে ক্ষতি করতে ইচ্ছাকৃতভাবে আইনশৃংলার অবনতি ঘটাতে পোষ্ট দিয়ে উঃসাহ দিয়েছে।
আসামী মাসুদ সিকদার তার ফেসবুক আইডি থেকে গত ১৪ মে থেকে ২৯ মে বিভিন্ন সময় দেয়া পোষ্টে উল্লেখ করেছে “ঘূর্নিঝড় রিমালকে পুজি করে ৮ কোটি টাকা ভাউচারের ত্রান নাটক অবশেষে সমালোচনার মুখে পড়ে ঘুর্নিঝড় বিদায় হওয়ার পরদিন শুধুমাত্র শুকনো মুড়ি দিয়ে ফটোসেশন করে হালাল করে নিলো ! নতুন বরিশালের অঙ্গীকার জনগনের মাঝে শুধুই মাত্র হাহাকার!!”।
পরবর্তীতে “ঘুর্নিঝড় রেমাল চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেলো, বরিশাল সিটি কর্পোরেশন অভিভাবক শুন্য” এবং নতুন বরিশালের অঙ্গীকার জনগনের মধ্যে হাহাকার পোষ্ট দিয়েছেন।
বাদী উল্লেখ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোষ্ট অজ্ঞাতদের সহায়তায় শেয়ারের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনের সাধারন জনগনসহ, কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্নধর্মের অনুসারীদের মধ্যে শত্রুতা ও ঘৃনা সৃষ্টি করেছে। এছাড়াও জনগনের সেবার মানকে ক্ষতিগ্রস্থ করেছে। মিথ্যা তথ্য প্রকাশ ও প্রচারনা করে সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের মানহানি হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না বলেন, মাসুদ সিকদার সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মেয়াদে নগরীতে চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে ২০ টাকা করে চাঁদা উত্তোলন করতো। মাসুদ সিকদার বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে জামানত হারিয়েছে।
মহানগর যুবলীগ নেতা পরিচয় দেয় এবং নগরীতে ব্যানার ফেস্টুনে বিভিন্ন ভুয়া পদবি উল্লেখ কররেও তার কোনো সাংগঠনিক পদ নেই।
মাসুদ সিকদাররের ফেসবুক আইডি ঘুরে দেখা গেছে ১৭ ঘন্টা পূর্বে একটি পোষ্ট দিয়েছেন। সেই পোস্টে লিখেছেন “আমাকে না হয় মামলা দিয়ে আটকাবেন, তবে জনগনের মুখ কি দিয়ে আটকাবেন”।
কিন্তু মামলায় উল্লেখ করা কোন পোষ্ট তার ফেসবুক আইডিতে দেখা যায়নি। # #

চাঁদার দাবিতে হামলা-অগ্নিসংযোগের মামলায় ইউপি চেয়ারম্যান জেলেউজিরপুরে চাঁদার দাবিতে মাছের ঘেরসহ পোল্টি খামারে হামলা চালিয়...
30/05/2024

চাঁদার দাবিতে হামলা-অগ্নিসংযোগের মামলায় ইউপি চেয়ারম্যান জেলে

উজিরপুরে চাঁদার দাবিতে মাছের ঘেরসহ পোল্টি খামারে হামলা চালিয়ে কোটি টাকা ক্ষতিসাধনের মামলার আসামী ইউনিয়ন চেয়ারম্যানসহ দুই আসামীকে জেলে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে মামলার ৫ আসামী জামিনের প্রার্থনা করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহফুজুর রহমান দুই জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বলে আইনজীবী মুজিবুর রহমান জানিয়েছেন।
জেলে যাওয়া মো. শাহিন হাওলাদার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন চেয়ারম্যান। অপরজন হলেন ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই ইলিয়াস হাওলাদার।
চেয়ারম্যান শাহীন হাওলাদার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
জামিন পাওয়া মামলার তিন আসামী হলেন-সোহেল হাওলাদার, কাইয়ুম ভাট্টি ও শাওন ভাট্টি।
মামলার বরাতে এ্যাড. মুজিবুর রহমান জানান, সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের মাছের ঘের, পোল্টি খামার, ফিড, মেডিসিন ও কীটনাশকসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। ইদ্রিস হাওলাদার পশ্চিম সাতলা গ্রামে নতুন একটি মাছের ঘের করার কাজ শুরু করেন। তখন ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের নেতৃত্বে আসামীরা এক কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বিভিন্ন সময় হুমকি দেয়। গত ১৬ মার্চ গভীর রাতে আসামীরা দেশীয় অস্ত্র, কেরোসিন ও পেট্রোল নিয়ে মাছের ঘেরে হামলা করে। তারা ঘেরে বিভিন্ন মুল্যবান মালামাল কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে। খবর পেয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা ব্যবহৃত মাইক্রোবাস ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মাইক্রোবাস উদ্ধার করে। এ ঘটনায় ১৮ মার্চ বাদী হয়ে ইদ্রিস হাওলাদার উজিরপুর মডেল থানায় মামলা করে।
মামলার আসামী হিসেবে উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেয়। জামিন শেষে পাঁচ আসামী আদালতে হাজির হলে দুই জেলকে জেলে পাঠিয়ে ৩ জনের জামিন মঞ্জুর করেন। মামলায় নামধারী অন্য ৭ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছে। # #

নববধূকে নিয়ে ফেরা হলোনা নতুন বরের, নদীতে গোসলে নেমে নিখোঁজউজিরপুরে গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে বর নিখো...
24/05/2024

নববধূকে নিয়ে ফেরা হলোনা নতুন বরের, নদীতে গোসলে নেমে নিখোঁজ

উজিরপুরে গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে বর নিখোঁজ রয়েছে। শুক্রবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক তৌহিদুজ্জামান জানিয়েছেন।
নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, নিখোঁজ আরিফ দু.সম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের কন্যা নিপা আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে অপর দুইভাই সহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ।
পরিদর্শক জানান, স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরী নিখোঁজের সন্ধানে তল্লাশী করছে।
উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরীদের টিম লিডার মো. নজরুল ইসলাম বলেন, নতুন বিয়ে করা বর স্রোতের টানে ভেসে গিয়েছে। তার সন্ধানে ডুবুরীরা নদীতে তল্লাশী করছেন। সন্ধ্যা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছে, সকালে বিয়ের পর বর ও কনের হলুদের অনুষ্ঠান হয়। হলুদের অনুষ্ঠানের পর দুপুরের খাবার খেয়ে কনেকে নিয়ে গাজীপুরে যাওয়ার কথা ছিলো। কিন্তু নদীতে হারিয়ে যাওয়ায় সকল কিছু ভেস্তে গিয়েছে।
বর হাফেজ ছিলো। তার স্ত্রী নিপা কঠোরভাবে ধর্মীয় রীতি পালন করে।

নগরীতে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষন মামলার ধর্ষক গ্রেপ্তারবরিশাল নগরীতে গোয়েন্দা সংস্থার লোক পরিচয়ে প্রবেশ করে বুদ্ধি প্রতিবন...
24/05/2024

নগরীতে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষন মামলার ধর্ষক গ্রেপ্তার

বরিশাল নগরীতে গোয়েন্দা সংস্থার লোক পরিচয়ে প্রবেশ করে বুদ্ধি প্রতিবন্ধী তরুনীর ধর্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর একটি দল। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ধর্ষককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এএসপি হাসান জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ধর্ষক রেফাউল ইসলাম লিটন (২৩) নগরীর পূর্ব বগুড়া রোডের বাসিন্দা আব্দুল ছাত্তার মিয়ার ছেলে।
র‌্যাবের এএসপি হাসান জানান, গত ১২ মে নগরীর আমির কুটির এলাকার বাসায় বুদ্ধি প্রতিবন্ধী তরুনী কন্যাকে বাসায় একা রেখে মা কাজে যায়। বেলা পৌনে একটার দিকে লিটন ওই বাসায় আসে। লিটন নিজেকে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে। পরে বুদ্ধি প্রতিবন্ধী তরুনীকে ধর্ষন করে।
তরুনীর মা ঘরে এসে লিটনকে দেখতে পেয়ে পরিচয় জানতে চায়। তখন লিটন পালিয়ে যায়। এ ঘটনায় তরুনীর মা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা করে।
এএসপি জানান, চাঞ্চল্যকর ও আলোচিত এ ঘটনায় করা মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তথ্য প্রযুক্তির মাধ্যমে লিটনের অবস্থান বাকেরগঞ্জ এলাকায় শনাক্ত করে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে লিটনকে গ্রেপ্তার করেছে।
ধর্ষককে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে এএসপি জানান। # #

যৌতুকের দাবীতে স্ত্রী নির্যাতনকারী পুলিশের এএসআই’র কারাদন্ডবরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় সহকারী উপ-প...
20/05/2024

যৌতুকের দাবীতে স্ত্রী নির্যাতনকারী পুলিশের এএসআই’র কারাদন্ড

বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) দুই বছর কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ দন্ড দেন বলে বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির জানিয়েছেন।
দণ্ডিত ঈশা খান পটুয়াখালী সদর উপজেলার শেহাকাঠি গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে। সে ভোলার কলতলীর চর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হিসেবে কর্মরত। বর্তমানে ঈশা খান সাময়িক বরখাস্ত হয়েছেন ভোলা জেলা পুলিশের এক আদেশ থেকে জানা গেছে। রায় ঘোষনার সময় দন্ডিত ঈশা খান আদালতে উপস্থিত ছিলো।
বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির বলেন, ২০১৭ সালে কাশিপুর এলাকার বাসিন্দা মৃত গোলাম মোস্তফার কন্যা শাহনাজ আফরোজের সাথে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে তাকে আড়াই লাখ টাকা দেয়া হয়। এরপরে আরো ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করে। এএসআই ঈশা খানের নির্যাতনে স্ত্রী শাহনাজ পারভীনের গর্ভপাত হয়। এ ঘটনায় ২০২০ সালের ১ জানুয়ারী বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করে। মামলায় বিচারক ৯ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।
সাজা পরোয়ানায় ঈশা খানকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বেঞ্চ সহকারী। # #

শিক্ষার্থীর শ্বাসনালিতে আটকে যাওয়াবাইন মাছ বের হলো অপারেশ করেবরগুনার বেতাগীতে খালে মাছ ধরতে গিয়ে ছুটে দশম শ্রেনীর শিক্ষা...
17/05/2024

শিক্ষার্থীর শ্বাসনালিতে আটকে যাওয়া
বাইন মাছ বের হলো অপারেশ করে

বরগুনার বেতাগীতে খালে মাছ ধরতে গিয়ে ছুটে দশম শ্রেনীর শিক্ষার্থীর গলায় আটকে যাওয়া মাছ অস্ত্রপচারের মাধ্যমে বের করা হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা ৬ ঘন্টা অস্ত্রপচার করে মাছ বের করে করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বরগুনার বেতাগী উপজেলার কেওড়াবুনিয়া এলাকার জমাদ্দার বাড়ির বাসিন্দা কৃষক সিদ্দিক জমাদ্দারের ছেলে আব্দুল কাইউম বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে বেতাগী ছালিয়া মাদ্রাসার আলিয়া বিভাগের দশম শ্রেণিতে পড়াশোনা করছেন।
শিক্ষার্থীর স্বজনরা জানান, গত ২৭ এপ্রিল বিকেলে বাড়ির পাশের কেওড়াবুনিয়া খালে মাছ ধরতে যায় আব্দুল কাইউম। সন্ধ্যা ৬ টার দিকে মাছের জাল তোলার সময় হঠাৎ খালের পানিতে ডুবে যায় কাইউম। এসময় তার হাতে থাকা একটি ৬ ইঞ্চির বাইন মাছ মুখের মধ্যে চলে যায়। পরে খবর পেয়ে কাইউমের খালা ও চাচাতো বোন তাকে উদ্ধার করে। কাইউমের শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাত ১০ টার দিকে তাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয় এবং দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টায় বাইন মাছটি বের করতে সক্ষম হন চিকিৎসকরা।
শিক্ষার্থী আব্দুল কাইউম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, নতুন খাল খনন করায় সেখানে গভীরতা বেশি হওয়ায় ঠাঁই পাচ্ছিলাম না। এরমাঝেই মাছটি হাত থেকে ছুটে গেলে আমি মুখ খুলে ডুব দেই। আর তখনই মাছটি আমার গলার মধ্যে ঢুকে যায়। এরপর কোনোভাবে আমি খাল থেকে পাশের রাস্তায় উঠতে পারলেও শ্বাস নিতে পারছিলাম না। তাৎক্ষণিক স্বজনদের কোনোভাবে ডাক দিয়ে পেটের মধ্যে বাইন মাছ চলে যাওয়ার কথা বলেছি।
এদিকে কোনো ধরনের সমস্যা ছাড়াই অস্ত্রোপচারটি সুষ্ঠভাবে সম্পূর্ণ করতে পেরে খুশি চিকিৎসকরা।
অস্ত্রোপচারের ঘটনার রাতের বর্ণনায় রেজিষ্ট্রারার ডা. মোস্তফা কামাল বলেন, হাসপাতালে নিয়ে আসার পর অক্সিজেন লাগানো অবস্থাতেও রোগী হাঁসফাঁস করছিলো বাঁচার জন্য। রোগীর বাবা জানায় গলায় বাইন মাছ চলে যাওয়ার কথা। শুরুতে গলা চেক কোথাও কোন মাছের অস্তিত্ব পাওয়া যায়নি, তবে শ্বাসে মাছের আঁশটে গন্ধ ছিল। রোগীর কন্ডিশন খারাপ থাকায় এক্সরে করার সুযোগ না থাকলেও নানান লক্ষণে আমরা বুঝতে পারি মাছ টি শ্বাসনালিতে চলে গেছে। পরে সহকারী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান স্যারের নেতৃত্বে টানা ঘণ্টা তিনেক যুদ্ধ শেষে শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়।
হাসপাতালের নাক কান গলা বিভাগের চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত একটি বড় বাইন মাছ রোগীর শ্বাসনালিতে চলে যায়। এতে শ্বাসকষ্ট শুরু হওয়ায় মৃত্যু ঝুঁকি দেখা দেয় রোগীর। আর তাকে খুব মুমূর্ষু অবস্থাতেই বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে আড়াই থেকে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি কেটে রোগীকে সেইভ করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো টিউব রিমুভ করি আমরা।
রোগী এখন সুস্থ আছে জানিয়ে তিনি বলেন, পর্যবেক্ষণের জন্য শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগে এখনও ভর্তি রাখা হয়েছে কাইউমকে। সেইসাথে অভিজ্ঞতা ছাড়া মাছ ধরতে সন্তানদের না পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি।
উল্লেখ্য আব্দুল কাইউম বরগুনার বেতাগী উপজেলার কেওড়াবুনিয়া এলাকার জোমাদ্দার বাড়ির বাসিন্দা কৃষক সিদ্দিক জমাদ্দারের ছেলে। ৫ ভাইবোনের মধ্যে কাইউম সবার ছোট। সে বেতাগী ছালিয়া মাদ্রাসার আলিয়া বিভাগের দশম শ্রেণিতে পড়াশোনা করছেন।

বরিশালে এপেনডিসাইটিসের অস্ত্রপচার করতে যাওয়া তরুনীর মৃত্যু  বরিশালের উজিরপুরে ক্লিনিকে এপেনডিসাইটিসের অস্ত্রপচার করতে গি...
12/05/2024

বরিশালে এপেনডিসাইটিসের অস্ত্রপচার করতে যাওয়া তরুনীর মৃত্যু





বরিশালের উজিরপুরে ক্লিনিকে এপেনডিসাইটিসের অস্ত্রপচার করতে গিয়ে এক তরুনীর মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত ১২ টায় উপজেলার পশ্চিম সাতলা মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

মৃত তরুনী সুমাইয়া আক্তার (১৮) আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের হেলাল মীরের কন্যা।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, সুমাইয়ার পেটের ডান পাশে ব্যথা হলে বড় ভাই রবিউল মীর শনিবার বিকেলে বোনকে নিয়ে মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে আসে। কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করে এপেনডিসাইটিস হয়েছে জানিয়ে রাত সাড়ে আটটায় অস্ত্রপচার করতে নিয়ে যায়। ক্লিনিকের ডা. সাধন বসু তার অস্ত্রপচার করে। রাত সোয়া ৯টার দিকে অস্ত্রপচার কক্ষ থেকে ডা. সাধন বসু বেরিয়ে যায়। তখন স্বজনদের জানিয়েছে, রোগীর অবস্থা ভালো নায়। রাত ১২ টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ সুমাইয়াকে মৃত ঘোষনা করেন।

পরিদর্শক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুনীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত করার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন পরিদর্শক তৌহিদুজ্জামান।

এ বিষয়ে জানার জন্য ক্লিনিক পরিচালক ডা. রেজাউল করিমের নম্বরে কল করা হয়। কিন্তু নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।

বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, রোগী মৃত্যুর কোন খবর পায়নি। রোগীর স্বজন যদি অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। # #

ভাবীকে হত্যায় দেবরের ফাঁসিভাবীকে হত্যায় দেবরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বরি...
09/05/2024

ভাবীকে হত্যায় দেবরের ফাঁসি

ভাবীকে হত্যায় দেবরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা রায় দেন।
দণ্ডিত আলম শরীফ বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুর এলাকার বাসিন্দা লতিফ শরীফ। রায় ঘোষনার সময় সে আদালতে উপস্থিত ছিলো।
মামলার বরাতে বেঞ্চ সহকারী মো. সবুজ বলেন, দন্ডিত আসামীর ভাই সৌদি প্রবাসী হালিম শরীফের স্ত্রী বিলকিস বেগম। স্বামী সৌদি আরবে থাকায় দেবর আলম প্রায়ই তাকে কু প্রস্তাব দেয়। কিন্তু এতে সে রাজি হয়নি। বিলকিস ২০১৩ সালের ১২ ডিসেম্বর নগরীর কাশিপুর চহুতপুর শেরে বাংলা সড়কের নির্মানীধীন শরীফ ম্যানশনে যায়। এ সময় সেখানে আলমসহ অজ্ঞাত কয়েকজন আসে। এ সময় দেবর আলম ভাবী বিলকিসকে কু-প্রস্তাব দেয়। এতে রাজী না হওয়ায় প্রথমে বিলকিসকে মারধর করে। পরে ধারালো চা পাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
গুরুতর জখম বিলকিসকে প্রথমে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও পরে ঢাকা নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৪ সালের ২৮ জানুয়ারী মারা যায় বিলকিস। এ ঘটনায় বিলকিসের বাবা মফিজউদ্দিন হাওলাদার বাদী হয়ে আলমসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে মামলা করে।
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার এসআই সুলতান আহমেদ ২০১৪ সালের ৩০ নভেম্বর শুধু আলম শরীফকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ১৪ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

উজিরপুরে শিশু ধর্ষন ও হত্যায় এক পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা                               উজিরপুরে শিশু কন্যা ধর্ষন ও...
07/05/2024

উজিরপুরে শিশু ধর্ষন ও হত্যায় এক পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা উজিরপুরে শিশু কন্যা ধর্ষন ও হত্যার অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর পরিবারের ৫ সদস্যর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে শিশুর মা বাদী হয়ে মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন মামলায় আনা অভিযোগ তদন্ত করে উজিরপুর মডেল থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার আসামীরা হলো-উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাদারশী এলাকার তাওহীদ হাওলাদার, তার বাবা সুলতান হাওলাদার, তার স্ত্রী নাজনিন বেগম, কন্যা সুমি আক্তার ও শিমু আক্তার।
বাদী তানজিলা বেগম বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন ফকিরের স্ত্রী। বিবাদী নাজনিন বেগম তার ফুফাতো বোন।
গত ৩ মে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান হাওলাদারের ঘরের সিড়ি কোঠা থেকে ৯ বছর বয়সী শিশু কন্যা তামান্না আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শিশু তামান্না আগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ছিলো।
আদালতে করা মামলায় বাদী উল্লেখ করেন, গত ১ মে ফুফাতো বোনের কন্যা সুমি ও শিমু আক্তার তাদের বাড়ী বেড়াতে আসে। পরদিন ২ মে তামান্নাকে নিয়ে তাদের বাড়ী যায়। গত ৩ মে তাওহীদ হাওলাদার নিজ ঘরে তামান্নাকে একা পেয়ে একাধিকবার ধর্ষন করে। পরে অন্যান্য আসামীরা এসে বিষয়টি জানতে পেরে তামান্নাকে ভয়ভীতি প্রদর্শন করে। এলাকাবাসী জানার পূর্বে তামান্নার গলায় ওড়না পেছিয়ে শ্বাসরোধ করে হত্যার পর সিড়ি কোঠার আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। আদালতে করা মামলায় বাদী ন্যায় বিচার প্রার্থনা করেছেন।

মেহেন্দিগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যুবরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্...
02/05/2024

মেহেন্দিগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্মানাধীন ঘরে পানি দিতে গিয়ে মৃত্যু হয় বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানিয়েছেন।
মৃত মোহাম্মদ ফরহাদ (২৫) মেহেন্দিগঞ্জের পানবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদের বেপারীর ছেলে।
ওসি ইয়াছিনুল হক বলেন, উপজেলার চানপুর ইউনিয়নের দেশ খাগকাটা গ্রামের মফিজল বেপারীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে ফরহাদ। সকাল সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক মটর দিয়ে নির্মানাধীন ভবনে পানি দিতে যায়। এ সময় মটরের ক্যাবলে হাত লেগে বিদ্যুতস্পৃষ্ট হয় ফরহাদ। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ওসি আরো জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। # #

Address

Mohabaz Safi Miar Garege, Word 4 Bcc
Barishal

Telephone

+8801711113441

Website

Alerts

Be the first to know and let us send you an email when Memon News Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Memon News Media:

Share