RJ'S AVIAN

RJ'S AVIAN RJ’S AVIAN – A trusted Pet-Related F-commerce venture in Bangladesh, offering healthy birds, premium food & essential supplies.

Your go-to destination for all things avian!

28/09/2026

এ কী হলো! 🥲

⸻

ক্যান্ডি 🤍আমার কনুর পাখির প্রতি এত ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল এই ছোট্ট পাখিটাকে দিয়েই। ভালোবাসা থেকেই ওর নাম দিয়েছি...
26/09/2026

ক্যান্ডি 🤍

আমার কনুর পাখির প্রতি এত ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল এই ছোট্ট পাখিটাকে দিয়েই। ভালোবাসা থেকেই ওর নাম দিয়েছিলাম “ক্যান্ডি”। ও একটা মেয়ে পাখি, আমার ভীষণ আদরের একটা পাখি। 🥹

মাত্র ১৫ দিন বয়স থেকে ওকে একটু একটু করে বড় করেছি। তখন পাখি পালার তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না, তাই ওকে নিয়ে সব সময় ভেতরে ভেতরে অনেক ভয় কাজ করতো। হয়তো তখন বুঝিনি, সেই ছোট্ট ক্যান্ডিই একদিন আমার কনুর প্রতি এতটা ভালোবাসার কারণ হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ, সেই ছোট্ট ভয় থেকে শুরু হওয়া পথচলাটা আজ এতটা দূর এসেছে।

ক্যান্ডি ভীষণ মিষ্টি, আদুরে আর বাধ্য একটা পাখি। ওকে একবার কাছ থেকে দেখলে যে কেউ ওর প্রেমে পড়ে যাবে। ❤️

সত্যি বলতে, ওকে শুধু “একটা পাখি” বললে হয়তো কম বলা হবে। ক্যান্ডি আমার জীবনের একটা অংশ, আমার ভীষণ প্রিয় একজন সঙ্গী।

দোয়া করি, আল্লাহ তায়ালা যেনো আমার ক্যান্ডিকে সবসময় সুস্থ রাখেন, সকল খারাপ ও বদনজর থেকে হিফাজত করেন এবং আমাদের এই সুন্দর পথচলাটা আরও দীর্ঘায়ু করেন।

আমিন।

লেখা: Nuri Jannat Taj
Head of Aviary Operations at RJ'S AVIAN

জীবনে যত ব্যস্ততাই থাকুক, এদের এমন শান্তিতে একসাথে থাকতে দেখলে মনটা আপনাআপনি শান্ত হয়ে যায়।একজন পাখালের জন্য এর থেকে শ...
25/09/2026

জীবনে যত ব্যস্ততাই থাকুক, এদের এমন শান্তিতে একসাথে থাকতে দেখলে মনটা আপনাআপনি শান্ত হয়ে যায়।
একজন পাখালের জন্য এর থেকে শান্তির মুহূর্ত আর কিছু হতে পারে বলে মনে হয় না।
মাশাআল্লাহ 🤍

Species: Gouldian Finch
Bred by RJ'S AVIAN

মাশাআল্লাহ 🤍আমার গুলুমুলু মেয়ে “হিমী” 🥹ফিঞ্চ পাখি পোষ মানানো চাট্টিখানি কথা নয়,তবে একবার পোষ মানাতে পারলে এই মায়াটা আর ভ...
24/09/2026

মাশাআল্লাহ 🤍
আমার গুলুমুলু মেয়ে “হিমী” 🥹

ফিঞ্চ পাখি পোষ মানানো চাট্টিখানি কথা নয়,
তবে একবার পোষ মানাতে পারলে এই মায়াটা আর ভোলা যায় না।
হিমীও ঠিক তেমনই—ছোট্ট একটা পাখি, কিন্তু মায়াটা অনেক বড়। 😍

22/09/2026

প্রবাদ আছে, “যতনে রতন মিলে।” আমার ক্ষেত্রেও হয়তো কথাটা এমনই।

আল্লাহ চাইলে ভালোবাসা, যত্ন আর সঠিক পরিবেশে রাখলে একটা পাখি শুধু ভালো থাকে না, বছরের পর বছর তার সৌন্দর্য আর গুণ ধরে রাখতে পারে।

ওর জন্য সর্বদা আল্লাহর নিকট একটাই চাওয়া—তিনি যেন ওকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থ ও ভালো রাখেন, সব ধরনের বিপদ-আপদ ও অশুভ নজর থেকে হিফাজত করেন। আর আমাদের যত্নে ও যেন আরও অনেক সুন্দর সময় পার করতে পারে। আমিন। 🤲🏻

⸻

যদি বলি, এই বাচ্চাটির বয়স মাত্র ৩২ দিন, আর খালি পেটে ওজন ৫৭ গ্রাম। বিশ্বাস করবেন?হ্যাঁ, শুনতে হয়তো অবিশ্বাস্য মনে হতে পা...
21/09/2026

যদি বলি, এই বাচ্চাটির বয়স মাত্র ৩২ দিন, আর খালি পেটে ওজন ৫৭ গ্রাম। বিশ্বাস করবেন?

হ্যাঁ, শুনতে হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব। আলহামদুলিল্লাহ, এবারের প্রতিটি বাচ্চাই এমন সুন্দরভাবে বেড়ে উঠছে।

আমি বয়স অনুযায়ী হ্যান্ডফিডিং এ NutriBird A21/A19 দিই, দিনে সাধারণত ৩–৫ বার, প্রতিবার প্রায় ৭–১০ ml করে।

একটা বাস্তব সত্যি হলো একটি পাখির সাইজ শুধু খাবারের ওপর নির্ভর করে না। এর পেছনে থাকে Genetics, খাদ্যাভ্যাস, যত্ন এবং পরিবেশ। এককথায় সবকিছুর সম্মিলিত প্রভাব।

আমার কাছ থেকে যারা এখন পর্যন্ত পাখি নিয়েছেন, আলহামদুলিল্লাহ, তাদের অনেকেই নিজের অভিজ্ঞতা থেকেই আমার পাখির Quality-এর প্রশংসা করেছেন। আর আমি সবসময় কথার চেয়ে কাজে বিশ্বাসী।

ইনশাআল্লাহ, এইটুকু গর্ব করে বলতে পারি আমি কখনো কাউকে ঠকাইনি, কারও সঙ্গে মিথ্যা বলিনি। নিজের নীতি ঠিক রাখার চেষ্টা করেছি, আল্লাহকে ভয় করেছি এবং তাঁর ওপর অটুট বিশ্বাস রেখেছি।

হয়তো এসব কারণেই আল্লাহ তায়ালা অল্প সময়ের মধ্যেই আমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছেন। অথচ এই পথটা মোটেও সহজ ছিল না।

সবশেষে একটাই কথা—
আল্লাহ তায়ালার ওপর অটুট বিশ্বাস আর নিজের নীতি ঠিক রাখতে পারলে, ইনশাআল্লাহ অসম্ভব বলে কিছু থাকে না। ❤️

আলহামদুলিল্লাহ 🤍আজ আমাদের এভিয়ারীর কিছু সুন্দর পাখি Tamim Mahmudul Hasan ভাইয়ের পরিবারের নতুন সদস্য হয়েছে—‣ Black Brea...
20/09/2026

আলহামদুলিল্লাহ 🤍
আজ আমাদের এভিয়ারীর কিছু সুন্দর পাখি Tamim Mahmudul Hasan ভাইয়ের পরিবারের নতুন সদস্য হয়েছে—

‣ Black Breast x Isabel/BB Jumbo
‣ Fawn x White Creasted Bengali
‣ Black Breast x Light Back Pied
‣ Fawn
‣ Normal Gray x Fawn Pied

ভাইয়া আবারো তার পছন্দের কিছু পেয়ার তার এভিয়ারীর অংশ করেছেন। দোয়া করি, আল্লাহ তা'য়ালা ওদের দ্বারা ভাইয়ার মনের ইচ্ছে পূরণ করুন।

আমাদের ওপর আস্থা ও ভালোবাসা রাখার জন্য ভাইয়াকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

আলহামদুলিল্লাহ। 🤍গত কিছুদিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের Seed Mix-এর বেশ কিছু অর্ডার সফলভাবে ডেলিভারি সম্পন্ন হয়...
18/09/2026

আলহামদুলিল্লাহ। 🤍

গত কিছুদিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের Seed Mix-এর বেশ কিছু অর্ডার সফলভাবে ডেলিভারি সম্পন্ন হয়েছে। সত্যি বলতে, শুরুতে পরিচিত কিছু ভাইয়া-আপুদের কথা চিন্তা করেই এটি বাজারজাত করেছিলাম। আপনাদের কাছ থেকে এত সুন্দর সাড়া পাবো, এতটা পছন্দ হবে—সত্যিই ভাবিনি।
আপনাদের প্রতিটি অর্ডার আমাদের কাছে শুধু একটি পার্সেল নয়; এটি আমাদের প্রতি আপনাদের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের একটি সুন্দর বহিঃপ্রকাশ।

আপনাদের এই বিশ্বাসই আমাদের আরও যত্ন নিয়ে কাজ করার এবং প্রতিনিয়ত নিজেদের আরও ভালো করার অনুপ্রেরণা। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। 🤍

Address

Sadar Road
Barisal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJ'S AVIAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share