Shibir News24

Shibir News24 ইসলামী ছাত্রশিবিরের সার্বক্ষণিক খবরাখবর সরবারহকারী প্রতিষ্ঠান।

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অযোগ্যতা ঘোষণা করা সংবিধান বহির্ভূত। মিয়া গোলাম পরওয়ারসেক্রেটারি জেনারেল, বাংলাদে...
30/07/2026

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অযোগ্যতা ঘোষণা করা সংবিধান বহির্ভূত।

মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রতিমন্ত্রী ফরহাদের কোন ছবি বা ভিডিও ‘ছাত্রশিবির মিডিয়া উইং’ থেকে প্রচার করা হয়নি।সোশ্যাল মিডিয়ায় প্রচারকৃত প্রতিমন্ত্র...
29/07/2026

প্রতিমন্ত্রী ফরহাদের কোন ছবি বা ভিডিও ‘ছাত্রশিবির মিডিয়া উইং’ থেকে প্রচার করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় প্রচারকৃত প্রতিমন্ত্রী ফরহাদের ছবি ও ভিডিও সত্য প্রমাণ দ্যা ডিসেন্ট-এর।




Shibir News24

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হয়ে রাকসু প্রতিনিধিদের উপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনাস।    Shibir News24
28/07/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হয়ে রাকসু প্রতিনিধিদের উপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনাস।




Shibir News24

"ঢামেকের ম'র্গ থেকে বলছি"ভোর সাড়ে ৪ টা। ঢাকা মেডিকেলের জরুরি ম"র্গে"র সামনের দৃশ্য এটি। বিড়ালটির সামনে পেছনে থাকা রুম দু...
28/07/2026

"ঢামেকের ম'র্গ থেকে বলছি"

ভোর সাড়ে ৪ টা। ঢাকা মেডিকেলের জরুরি ম"র্গে"র সামনের দৃশ্য এটি। বিড়ালটির সামনে পেছনে থাকা রুম দুটো তখননো তাজা লা'শে ভর্তি। শহরের বিভিন্ন স্থান থেকে আসা লা'শ গুলো একের পর এক রুম দুটোতে রাখা হয়। শেষ পর্যন্ত জায়গা ছিলো না আর। এটির সাক্ষী আমি নয়, সে রাতের এ বিড়ালটিও বড় সাক্ষী।

বলছি শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাতের কথা। সারাদিন পল্টন এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধা'ও'য়া পাল্টা ধা'ও'য়া, গো'লা-গু'লি, আর পুলিশের টিয়ারগ্যাস খেয়ে ক্লান্ত শরীর নিয়ে রাত ৮ টার দিকে বাসায় ফিরছিলাম..। বাসার কাছাকাছি আসতেই এক সহকর্মীর ফোন। ঢাকা মেডিকেলে একের পর এক গু'লি'বিদ্ধ লোকজনকে নিয়ে আসা হচ্ছে। চলেন ঢাকা মেডিকেল যাই..।

আমি প্রথমে একবার ভাবছি যাবো না, কিন্তু কোনভাবেই নিজেকে মানাতে পারলাম না। রিকশা ঘুরিয়ে ঢাকা মেডিকেলের পথ ধরলাম। ঢামেকে গিয়ে দেখি একের পর অ্যাম্বুলেন্স আসছে। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বের করা হচ্ছে গু'লি'বিদ্ধ, গুরুত্বর আহত লোকজন। এর মধ্যে অনেকে পথিমধ্যে মৃ'ত্যু'র কোলে ঢলে পড়েছেন, আবার অনেককে জরুরি অবজারভেশন রুমে রাখার কয়েক মিনিটের মধ্যে মৃ'ত্যু বরণ করছেন।

স্বজনদের শোরগোল আহাজারিতে ভারি ঢামেকের পরিবেশ। আমি হতবিহ্বল। জীবনে কখনো এমন ভ'য়া'ভহ পরিস্থিতি দেখিনি। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। ভাই হারানো এক ভাই সারি করে দাঁড়িয়ে থাকা ব্যাটলিয়ন আনসারদের সামনে বুক পেতে দিয়ে বলেন, গু'লি করুন। কেন দাঁড়িয়ে আছেন? গু'লি করে আমাদেরও শেষ করে দিন।

স্বজনদের এমন আহাজারি, আর প্রশ্নের জবাব কিংবা শান্তনা দেওয়ার ভাষা কারও জানা নেই। দাঁড়িয়ে থাকা সব ব্যাটলিয়ন আনসাররা বিমূর্ত হয়ে আছেন। কারও মুখে কোন কথা নেই। কয়েকজনকে নিবৃত্তে কাঁদতেও দেখেছি। সাংবাদিকদের নাকি আবেগ থাকতে নেই। কিন্তু এমন দৃশ্যের কাছে সব আবেগ হার মেনে অশ্রুতে ভিজেছিলো দু-চোখ।

যাইহোক, একের পর এক ম'র্গে বাড়ছে লাশের সারি! ম'র্গে আসা লা"শ গুলোর ছবি তুলে তালিকা করছি আমি সহ আরও দুজন গণমাধ্যমকর্মী। এর মধ্যে একজন যমুনা টেলিভিশনের আমানত ভাই, অপর জন এএফপি'র ইয়ামিন ভাই। এএফপির ইয়ামিন ভাই আমাকে বললেন, পুরো রাত থাকবেন? আমি বললাম, দেখি ভাই। তিনি বললেন থাকেন নোমান। সাংবাদিকতার জীবনে আর এমন রাত কখনো না ও আসতে পারে। একটু পর ভাই চলে গেলেন। তবে ফোনে আমার কাছ থেকে সার্বিক তথ্য জেনেছিলেন।

এরই মধ্যে বেশ কয়েকটি লা"শ আসলো অজ্ঞাত, যাদের লা"শ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে হাসপাতালে পাঠিয়েন পথচারীরা। একদিকে র'ক্ত সংকট, রিদম ব্লাড ব্যাংক সাধারণ মানুষ থেকে র'ক্ত নিয়ে সেটি পূরণ করার চেষ্টা করছে..। চারদিকে হা'হা'কার। এ যেন এক মৃত্যুপুরীর রাজ্য। কার চিৎকার কে শোনে, কার খোঁজ নেয় কে!

রাত যত বাড়ছে, লাশের সারিও বাড়ছে। পল্টন এলাকা থেকে কামাল হোসেন নামে এক রিকশা চালকের লা'শ আনা হয়, তার ৩ মেয়ে ১ ছেলে। ছেলেটি ছোট। মেয়েরা ঢামেকে এসে গড়াগড়ি দিচ্ছে, আর বলছে, আমার বাবা তো নিরীহ, তাকে কেন মা'র'লো? বলো আমার বাবা কি দোষ করেছে? আমার বাবা তো স"ন্ত্রা"সী না। কেন আমার বাবাকে গু"লি করলো। তাদের প্রশ্নের জবাব দেওয়ার মত উত্তর কারও কাছে নেই। মেঝে মেয়ে এক থানা থেকে আরেক থানায় যাচ্ছিল বাবার লা'শ দ্রুত মর্গ থেকে নিয়ে যেতে। কিন্তু সে সুযোগ যে নেই, তাকে তা কে বোঝাবে।

এই মৃ'ত্যু পুরী শহরের এ দৃশ্য পাষাণ হৃদয়ের মানুষের মনও গলে যাবে! কোন রকম নিজেকে সামলে নেই আবার।

একে একে দীর্ঘ হচ্ছে আমার খাতায় লা"শের সিরিয়াল। যেন লা'শ ঘননার হিসেব রক্ষক আমি। আমি জানি না এ সঠিক তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে কিনা, তবে এ মানুষগুলো যাতে পরবর্তীতে কোন সহায়তার সুযোগ থাকলে সেটি পায়, সে জন্য বিশ্রামহীন এ রাতে লা-শের পেছনে পেছনে দৌঁড়ে তালিকা করা।

মাঝে মাঝে পা'দুটো যেন এক হয়ে আসছে, তবুও থামিনি। আমি যে থামতে আসিনি! এর মধ্যে মোহাম্মদপুর থেকে এক মা এলেন তার সন্তানের খোঁজে। তাকে পাচ্ছিলেন না। একমাত্র আদরের ধনের মৃ'ত্যু'র সংবাদ শুনে ঢামেকে এসে পাগলের মত খুঁজছেন। আমার কাছে থাকা লাশের তালিকা থেকে তাকে সন্ধান দিলাম, এবার যেন মুর্ছা যাওয়ার মত অবস্থা। একমাত্র সন্তান ইসমাইল জুতার ফ্যক্টরিতে কাজ করতো, মা নিজেই জানেন না, তার সন্তান কিভাবে নি'হ'ত হলো। শুধু শোনেছেন রাস্তায় পুলিশের গু'লি খেয়েছে।

এর মধ্যে বাহিরে এসে মাঝে মাঝে শ্বাস নেই। ভেতরে র'ক্তে'র গন্ধে দম বন্ধ হয়ে আসার মত পরিস্থিতি। তাঁজা মানুষের রক্তের গন্ধ।

রাত আড়াইটার দিকে ম'র্গে'র সামনে গিয়ে দেখি চাদর দিয়ে ঢাকা দুটি লা'শ পড়ে আছে৷ আমি হাত দিয়ে চাঁদর উল্টিয়ে প্রথমে মুখের ছবি তুলি, পরে আরেকটু সরিয়ে বুকের ওপরে থাকা নাম ও সিরিয়াল নাম্বারের ছবি তুলি, নাম কবির হোসেন (৪০)। নাম ধরে ডাক দিতেই পরিবারের লোকজন এসে জানায়, শনির আঁখড়া থেকে এসেছেন। ছোট ছেলে মাশরিফ ঘর থেকে বের হয়ে যাওয়ায় বাবা তাকে আনতে যায়, পথিমধ্যে আ.লীগের লোকজন প্রথমে তার মাথায় কো'প দেয়, পরে গু'লি করে।

এভাবে লা"শে"র মি'ছি'ল দেখতে দেখতে নেমে আসে ভোর। ফজরের আযান শেষে আমি বাসার পথে রওনা দেই...। আজ আকাশ যেন এক অন্য রকম। নীল আকাশে ছোপ ছোপ সাদা মেঘ, কোথাও কোথাও কালো মেঘে ঢেকে আছে। আজ সারা রাত এ শহরের আকাশে হেলিকপ্টার উড়েছে। আহ'ত-নি'হ'তদের স্বজনরা বলেছেন এ পরিষ্কার আকাশ থেকে নাকি গু'লি করে তাদের স্বজনজদের বুক ঝা'ঝরা করে দেয়া হয়েছে। কত শত লা'শ নাকি অলি-গলি পড়েছিলো।

আমি নিস্তব্ধ শহরের শীতল বাতাস থেকেও যেন র"ক্তে"র গন্ধ পাচ্ছিলাম। বেশ কয়েকবার ম'র্গে প্রবেশ করায় হয়তে আমার কাছে এমন মনে হচ্ছে। মানুষের রক্তের গন্ধ এভাবে অতীতে আর নাকে লাগেনি এত দীর্ঘ সময়। এসব ভাবতে ভাবতে বাসার পৌঁছায়।

বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। বেশি সময়ের সুযোগ নেই। কারণ আমাকে আবার ১০ টার মধ্যে ঢামেকের পথ ধরতে হবে....।

(ঢামকের সেই বী'ভ'ৎস দিনগুলো...থেকে কিছু অংশ)

~আব্দুল্লাহ আল-নোমান(সাংবাদিক)। মালিবাগ, ঢাকা।

২৭ জুলাই ২০২৪

Shibir News24

28/07/2026

জুলাইয়ে সাদা এপ্রোন এর ভূমিকা নিয়ে খুব কমই আলোচনা হয়।

সরকারি হাসপাতালের কিছু কিছু ডাক্তারদের বা কর্মকর্তাদের চিকিৎসায় অনীহা থাকলেও বেশিরভাগ যায়গায় বিশেষ করে প্রাইভেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার , শিক্ষানবিশ ডাক্তার ,নার্সদের ভূমিকা ছিলো অবিস্মরণীয়।

সরকারি হাসপাতালের ডাক্তারাও জীবনের ঝুকি নিয়ে কাজ করেছেন। অনেক ডাক্তারদের বা মেডিকেল কলেজ এর শিক্ষদের শোকজ করেছিলো কারফিউ এর সময়ে।

জুলাইয়ে স্কয়ার ,বিআরবি হাসপাতালের মত বড় বড় হাসপাতাল চিকিৎসা দেয়নি অনেক হাসপাতালে কোনোমতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক বা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছিলো।

এসবের পাশাপাশি ক্রিসেন্ট ,উত্তরা আধুনিক সহ অনেক মেডিকেল শিক্ষার্থী ,ডাক্তাররা এভাবে রাস্তায় নেমে এসে আমাদের পাশে দাড়িয়েছিলো।

আমরা শ্রদ্ধার সাথে জুলাইয়ে আমাদের পাশে থাকা সাদা এপ্রোন এর মানুষগুলোকে স্মরণ কর‍তে চাই।


#গণভোট_বাস্তবায়ন


Shibir News24

28/07/2026

এই দৃশ্য দেখার অপেক্ষায় প্রিয় বাংলাদেশের ১৮ কোটি মজলুম ছাত্র- জনতা,,,,

#খুনি #হাসিনা


Shibir News24

27/07/2026

রাজনীতি বোঝে না কিন্তু খালেদা জিয়ার বাড়ি ঘেড়াও দেয়া বোঝে




Shibir News24

27/07/2026

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স ফিরে পেল,,
-শিশির মনির

ক্ষমতায় আসার আগে জনগণকে বহু চটকদার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর নিজেদের আসল চেহারা উন্মোচিত করা শুরু করেছে ব...
27/07/2026

ক্ষমতায় আসার আগে জনগণকে বহু চটকদার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর নিজেদের আসল চেহারা উন্মোচিত করা শুরু করেছে বিএনপি। এভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সাথে স্পষ্ট মুনাফেকি করছে বিএনপি সরকার।

স্বৈরাচারের দোসর সাবেক রাষ্ট্রপতির প্রতি বিএনপির এত দরদ কেন?
26/07/2026

স্বৈরাচারের দোসর সাবেক রাষ্ট্রপতির প্রতি বিএনপির এত দরদ কেন?

Address

Pirojpur
Barishal
PIROJPUR

Alerts

Be the first to know and let us send you an email when Shibir News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shibir News24:

Shortcuts

Share