26/12/2025
হযরত আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাঈল (আলাইহিস সালাম)-কে ডেকে বলেন, 'আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাসো।' তখন জিবরাঈল (আলাইহিস সালাম) তাকে ভালোবাসেন এবং আকাশের ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেন যে, 'আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো।' তখন আকাশের ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করেন। এরপর জমিনের অধিবাসীদের (মানুষের) অন্তরেও তার জন্য কবুলিয়াত বা জনপ্রিয়তা ঢেলে দেওয়া হয়।"
(সহীহ বুখারী: ৩২০৯, সহীহ মুসলিম: ২৬৩৭)