02/06/2026
হিজাব পড়ে ড্রাম বাজানোর সেই ভাইরাল মেয়েটার কথা মনে আছে?? তার নাম নাজিয়া সামন্ত।
হিজাব পরে আবার ড্রাম বাজাচ্ছে এটা নিয়ে প্রচুর সমালোচনা তো হয়েছে।
তবে এবার নাজিয়া নিজেই জানিয়েছেন, ২০২৫ সালে তিনি হজ করেছেন। হজের পর নিজের লাইফস্টাইলে বড়সড় বদল এনেছেন তিনি।
নাচগানসহ অনেক কিছুই লাইফ থেকে বাদ দিয়েছেন, কিন্তু ড্রামসের স্টিকটা হাত থেকে ছাড়তে পারেননি। কারণ? মিউজিকের প্রতি তার ভালোবাসাটা একদম ছোটবেলার।
তার এই মিউজিকে আসার পেছনে মেইন কারিগর কিন্তু তার বাবা। ছোটবেলায় বাবার কাছেই তার মিউজিকের হাতেখড়ি।
বাবা তাকে শুধু ড্রামসই না গিটার, বেহালাসহ হরেক রকমের বাদ্যযন্ত্র বাজানো শিখিয়েছেন।
রিসেন্টলি তার ভাইয়ের ব্যান্ড 'নবজাত'-এর একটা লাইভ শো ছিল। সেখানে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই হুট করে স্টেজে উঠে ড্রামস বাজিয়ে বসেন নাজিয়া। ব্যস! ওই কয়েক সেকেন্ডের ধামাকা পারফরম্যান্সই এখন নেট দুনিয়ার হট টপিক।
হিজাব পরে ড্রাম বাজানোয় একদল মানুষ তো স্বভাবসুলভভাবে সমালোচনা আর ট্রোলিং শুরু করে দিয়েছে। কিন্তু নাজিয়া এসব নেতিবাচক কমেন্টকে পাত্তাই দিচ্ছেন না।
তার সোজা সাপটা কথা হিজাব পরা যেমন তার পার্সোনাল চয়েস, ড্রাম বাজানোটাও তেমনি তার নিজের সিদ্ধান্ত। এখানে অন্য কারও নাক গলানোর কিছু নেই!🤷♀️
দিনশেষে ফ্যামিলির, বিশেষ করে বাবার ফুল সাপোর্টই তাকে এতদূর নিয়ে এসেছে। সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের প্যাশনকে এভাবে ধরে রেখেছে নাজিয়া।