Yeafi & Inaya

Yeafi & Inaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yeafi & Inaya, Digital creator, Barishal.

আসসালামু আলাইকুম

মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়,যোগ্যতার পরিচয় দেয় কর্মে। আর ব্যবহারে পরিচয় দেয় বংশের।�
🖤
সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে পেইজে ফলো দিয়ে পাশে থাকুন।ধন্যবাদ🌺

১. অপমান নয়শিশুর সামনে কাউকে অপমানজনক বা গালিভরা ভাষায় কিছু বলবেন না। এতে শিশু শিখে যায় রূঢ়ভাবে কথা বলাটাই স্বাভাবিক। সে...
09/06/2025

১. অপমান নয়
শিশুর সামনে কাউকে অপমানজনক বা গালিভরা ভাষায় কিছু বলবেন না। এতে শিশু শিখে যায় রূঢ়ভাবে কথা বলাটাই স্বাভাবিক। সে নিজেও পরবর্তীতে সেই রকম ভাষা ব্যবহার করতে পারে।

২. তর্ক নয়
পরিবারের কোনো দ্বন্দ্ব বা ঝগড়া শিশুর সামনে করা উচিত নয়। শিশুর মনে এতে অস্থিরতা ও ভয় ঢুকে পড়ে। তারা নিরাপত্তাহীনতায় ভোগে এবং সম্পর্ক নিয়ে নেতিবাচক ধারণা গড়ে তোলে।

৩. সত্য বলুন
শিশুদের সামনে মিথ্যা বললে তারা মনে করে মিথ্যা বলা স্বাভাবিক। ফলে তাদের চারিত্রিক গঠনে সততার অভাব দেখা দিতে পারে। সত্য বলা শিখিয়ে দিন ছোটবেলা থেকেই।

৪. সমালোচনা নয়
অন্যের দোষ বা খারাপ দিকগুলো শিশুদের সামনে বেশি বলা উচিত নয়। এতে শিশুদের মধ্যে নেতিবাচক মনোভাব গড়ে ওঠে এবং তারা অন্যকে মূল্যায়নের বদলে দোষ ধরতে শেখে।

৫. ভয় দেখাবেন না
শিশুদের ভুল করলে ভয় দেখিয়ে নয়, বরং ধৈর্য ধরে বুঝিয়ে বলা উচিত। ভয় দেখালে তারা আত্মবিশ্বাস হারায় এবং নিজের ভুল স্বীকার করতে ভয় পায়।

৬. অর্থকথা নয়
পরিবারের অর্থনৈতিক সমস্যা নিয়ে শিশুর সামনে আলোচনা না করাই ভালো। এতে তাদের মনে দুশ্চিন্তা বা অনিরাপত্তার অনুভব তৈরি হয়, যা মনঃসংযোগ ও বিকাশে বাধা দেয়।

৭. তুলনা নয়
শিশুকে অন্য কারো সঙ্গে তুলনা করা তাদের আত্মসম্মান ও আত্মবিশ্বাসে আঘাত করে। প্রত্যেক শিশু আলাদা, তাদের নিজের মতো গড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত।

৮. গঠনমূলক প্রশংসা
শিশুকে প্রশংসা করুন, তবে সেটা হোক গঠনমূলক ও উৎসাহমূলক। অকারণে বাড়াবাড়ি প্রশংসা করলে তা তাদের বাস্তববোধ কমিয়ে দিতে পারে।

৯. ব্যক্তিগত কথা নয়
দাম্পত্য কলহ বা ব্যক্তিগত গোপন কোনো বিষয় শিশুর সামনে আলোচনা করা ঠিক নয়। এতে তারা মানসিকভাবে চাপ অনুভব করে এবং অপ্রয়োজনীয় তথ্য নিয়ে বিভ্রান্ত হয়।

১০. ভদ্র ভাষা ব্যবহার করুন
আপনার ব্যবহৃত ভাষা যেন সবসময় ভদ্র ও পরিশীলিত হয়। শিশুরা যা শুনে, তাই শেখে। তাই অশ্লীল শব্দ ব্যবহার করলে তারাও তা অনুসরণ করতে পারে।

১১. ধর্ম নিয়ে নেতিবাচকতা নয়
শিশুর মনে সব ধর্মের প্রতি সম্মানবোধ গড়ে তুলুন। কোনো ধর্ম নিয়ে নেতিবাচক মন্তব্য করলে তারা অসহিষ্ণু হয়ে উঠতে পারে।

১২. নেগেটিভ খবর নয়
খুন, ধর্ষণ বা ভয়ংকর কোনো ঘটনা শিশুকে বলা উচিত নয়। এতে তারা আতঙ্কিত হয় ও রাতে ঘুমের সমস্যা হতে পারে।

১৩. রূপ নিয়ে কটুক্তি নয়
কাউকে কালো, মোটা বা অন্য কোনো বাহ্যিক বিষয় নিয়ে উপহাস করবেন না। এতে শিশুর মনেও একই ধরণের বিচারবোধ জন্মায়।

মেয়েদের মা লাগে। পদে পদে লাগে। এক্কেবারে জন্মের পরের সময়ের মত, কোলে লেপ্টে থাকা সময়ের মত, হাঁটার আগের সময়ের মত। আবার মাক...
04/06/2025

মেয়েদের মা লাগে। পদে পদে লাগে। এক্কেবারে জন্মের পরের সময়ের মত, কোলে লেপ্টে থাকা সময়ের মত, হাঁটার আগের সময়ের মত। আবার মাকে লাগে।
খুব খুব করে লাগে। প্রতিবার মা হওয়ার সময় মনটা কেবল 'মা মা' করে।
প্রেগনেন্সিতে মা লাগে। পছন্দের খাবার রান্নার জন্য মা লাগে। শরীর খারাপ লাগলে মা লাগে।
সিজারের পর চেঞ্জ করানোর জন্য মা লাগে। তুলে তুলে খাওয়ানোর জন্য মা লাগে। নতুন বাচ্চা রেখে নিশ্চিন্তে ঘুমানোর জন্য মা লাগে। কথা বলার জন্য মা লাগে। ভরসার জন্য মা লাগে।
মা ছাড়া মানুষ মা হয় কীভাবে আমি জানি না। কোনদিন যেন আমাকে জানতে না হয়, কোনদিন না।

তাই মায়েরা, মায়ের মতো মা হয়ে উঠুন।
সন্তান যেন বলতে পারে আমার মা সেরা মা।

#পরিমার্জিত #সংশোধিত

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকত...
08/04/2025

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি...🌻

#

মা'দের মনের কথা....লেখাটি ভালো লাগলো, তাই শেয়ার করলাম।"মা হওয়ার পর বুঝতে পারলাম, সমাজের চোখে মায়েদের সামনে চলে আসে "না...
08/04/2025

মা'দের মনের কথা....
লেখাটি ভালো লাগলো, তাই শেয়ার করলাম।

"মা হওয়ার পর বুঝতে পারলাম, সমাজের চোখে মায়েদের সামনে চলে আসে "না" এর এক লম্বা লিস্ট । যেন সব কিছুই না না না এবং না । এই যেমন ধরেন-

✔️অভিযোগ করতে পারে না (কে বলেছিল তোমাকে বাচ্চা নিতে?)

✔️কাঁদতে পারে না (কেন কাঁদছো? ভেবেছিলে সহজ হবে?)

✔️ক্লান্ত হতে পারে না (কিসের ক্লান্তি? তুমিতো কিছুই করো না!)

✔️ঘুমাতে পারে না (আলসেমি বাদ দাও এত কীসের ঘুম !)

✔️বিশ্রাম নিতে পারে না (বাচ্চা বড় হলে বিশ্রাম নেওয়ার অনেক সময় পাবে!)

✔️চাকরি ছাড়তে পারবে না ( অন্য সবাই চাকুরির পাশাপাশি কীভাবে ম্যানেজ করে ?)

✔️চাকরি করতে পারবে না (তাহলে বাচ্চাকে দেখবে কে?)

✔️বাচ্চাকে ডে-কেয়ারে দিতে পারে না (নিজে জন্ম দিয়ে অন্যের হাতে তুলে দিচ্ছো!)

✔️ভালো গৃহিণী হতে পারে না (বেচারা স্বামী, সারাদিন খেটে মরে, আর স্ত্রী বাসায় বসে ব্যস্ততা দেখায় )

✔️একটু বাইরে ঘুরতে যেতে পারে না (বাচ্চাকে রেখে কীসের এতো আনন্দ করতে যাচ্ছো?)

আর জানো সবচেয়ে কষ্টের বিষয় কী?
এই কথাগুলোর ৯০%ই বলে অন্য নারীরা!🥲

আমরা একে অপরকে সাপোর্ট করতে শিখি। আমি একজন মা, আমি আমার সন্তানদের ভালোবাসি, কিন্তু আমি এই অনুভূতিগুলোতে কখনো না কখনো অপরাধবোধে ভুগেছি।

©Parenting Point"

এই যে, আপনাকেই বলছি আমার বাবুকে দেখলে আপনার আদর করতে ইচ্ছা করবে এটাই স্বাভাবিক কিন্তু তাঁকে চুমু খেয়ে আদর দেখাতে হবে না...
07/04/2025

এই যে, আপনাকেই বলছি আমার বাবুকে দেখলে আপনার আদর করতে ইচ্ছা করবে এটাই স্বাভাবিক কিন্তু তাঁকে চুমু খেয়ে আদর দেখাতে হবে না । মা অথবা বাবা হিসাবে এটা আমার নিষেধ বা অনুরোধ ।

আপনি কি জানেন, কিছু ভাইরাস শিশুর জন্য মারাত্মক হতে পারে, এমনকি প্রাণঘাতীও হতে পারে? সম্প্রতি (ছবিতে দেখানো )ছোট্ট রিভার্স নামে শিশুর জীবনে ঘটেছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আমাদের সবাইকে সচেতন হওয়ার বার্তা দেয়।

গত সপ্তাহে রিভার্সকে তার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল একজিমা ও ঠোঁটে একটি ছোট লাল দাগের জন্য। প্রথমে চিকিৎসক এটি হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ (HFMD) বলে মনে করেছিলেন। কিন্তু কিছু ঘণ্টার মধ্যেই তার শরীরে দাগগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।

পরবর্তী কয়েকদিন রিভার্স প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, অসহ্য যন্ত্রণায় কাঁদতে থাকে। অবশেষে, তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানালেন, এটি HFMD নয়, বরং এক বিরল এবং ভয়ানক ভাইরাস “একজিমা হারপেটিকাম (Eczema Herpeticum)”।

⚠️ এই ভাইরাস মূলত চুমুর মাধ্যমে ছড়ায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যিনি নিজেও হয়তো জানেন না যে তার শরীরে হারপেস ভাইরাস রয়েছে, তার চুমু থেকেই শিশুর মধ্যে এ ভয়ংকর সংক্রমণ ছড়াতে পারে।

🔴 একজিমা হারপেটিকাম কেন ভয়ানক?
✅ এটি শিশুর মস্তিষ্ক, চোখ, গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করতে পারে।
✅ যদি দ্রুত চিকিৎসা না করা হয়, এটি প্রাণঘাতীও হতে পারে।
✅ শিশুকে বাঁচাতে তাকে IV অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল চিকিৎসা দিতে হয়।

শিশুদের দেখলে আদর করতে ইচ্ছা করবে এটা স্বাভাবিক, কিন্তু অনুরোধ রইলো— অন্যের শিশুকে চুমু দেবেন না! কারণ আপনার শরীরে লুকিয়ে থাকা ভাইরাস তার জীবনের জন্য হুমকি হতে পারে।

শিশুর সুস্থতার জন্য আমাদের সবাইকে আরও সতর্ক হতে হবে। ছবিতে দেয়া শিশুটির মতো যেন আর কোনো শিশু এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার না হয়। সবাই সচেতন হোন, শিশুদের নিরাপদ রাখুন!

শেয়ার করুন, যেন সবাই এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানতে পারে!

মায়েরা মরণকেও ততো বেশি ভয় পায় না, যতোটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোব...
01/04/2025

মায়েরা মরণকেও ততো বেশি ভয় পায় না, যতোটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না।🥹❤️

30/03/2025

পরের মেয়ের মর্ম বুঝতে হলে প্রত্যেক পুরুষের একটা করে মেয়ে সন্তান থাকা দরকার!😅💔

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yeafi & Inaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share