Jji Creation

Jji Creation অনন্ত মহাকালে মোর যাত্রা
অসীম মহাকাশের অন্তে—

কথা ছিলো সবসময় মাথায় করে রাখবে,জামাই কথা রাখে নি🙄
23/04/2026

কথা ছিলো সবসময় মাথায় করে রাখবে,জামাই কথা রাখে নি🙄

একটি বই, হাজার ভাবনা—আজ ২৩এপ্রিল বিশ্ব বই দিবস📚
23/04/2026

একটি বই, হাজার ভাবনা—আজ ২৩এপ্রিল বিশ্ব বই দিবস📚

21/04/2026

বিয়ের পরে মানুষের এত কথা শুনতে হবে জানতাম না😅
আমার বিয়ে নিয়ে মানুষের এত আগ্রহ
বুঝতেই পারি নি, এত না জানালেও পারতো!

Captured by Mom, filled with love—মেয়েরা খুশি হয়, যখন মা তাদের সুখটা দেখে 💙ছেলেদের উচিত অভিবাবকদের সামনে শ্রেষ্ঠ আচরণটাই...
20/04/2026

Captured by Mom, filled with love—মেয়েরা খুশি হয়, যখন মা তাদের সুখটা দেখে 💙

ছেলেদের উচিত অভিবাবকদের সামনে শ্রেষ্ঠ আচরণটাই তাদের মেয়ে মানে নিজের বউয়ের সাথে করা, এবং তাদের পরিবারকে ও নিজের পরিবারের মত প্রকাশ করা তারা তখন বুঝতে পারেন, তাদের মেয়েটা সঠিক মানুষের হাতেই আছে।
রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু আচরণ নিয়ন্ত্রণে রাখা আসল শক্তি।
একটা ভালো আচরণ হাজার কথার থেকেও বেশি বিশ্বাস তৈরি করে।
মেয়েরা সবচেয়ে খুশি হয়, যখন দেখে তার মানুষটা তার পরিবারকে সম্মান করছে, এবং সবার সামনে তাকে ও আগলে রাখছে!
এটাই মা–বাবার ভরসা, আর মেয়ের মনে নিরাপত্তা ও গর্ব তৈরি করে💙✨





জুয়েনা জেরিন ইসলাম।

17/04/2026

যা ভেবে রেখেছিলাম Perfect হবে, তা হলো না!
Real life story ....🌿

12/04/2026

৫ দিনের দাঁতের ব্যথা 😖 ৩ দিনের জ্বর
তার মাঝেই চললো পরীক্ষা…

Exam চলাকালীন মনে হয়—সব শেষ!কিন্তু exam শেষ হতেই—সব ঠিক! সুস্থ লাগছে 🤗
এইটাই আমার student life—Exam থাকলেই অসুখ,Exam শেষ মানেই recovery!,😐

এটা হাসির হলেও এই নার্ভাসনেসে যে ভোগে সে জানে কেমন অসহায়ত্ব!

তবে আমি ভাবি এই অসহায়ত্ব তো একদিন শেষ হবে, যেমন করে শেষ হয়েছিলো আমার স্কুল কলেজ জীবন! 🥺

আমি খুব করে চেয়েছিলাম একদিন স্কুলে না যেতে, স্কুল জীবনের আনন্দ কি কখনও বুঝিও নি,

একদিন আমি স্কুলে যাচ্ছি না ,
এমন করে এখন চাই ,আমি খুব করে একদম বাসায় থাকতে, পরীক্ষা থাকবে না ,ভয় থাকবে না,
শুধু বাসায় থাকবো!

এই দিন টা আসবে কিনা জানি না তবে সেই দিন টা আসলে আবার কি চাবো কে জানে!

Criminology Exam শেষ করে বাসায় আসার পরের অনুভূতি 🕊️

জুয়েনা জেরিন ইসলাম।
১২এপ্রিল , রবিবার২০২৬।

কখনো খেয়াল করেছেন—পৃথিবী চাঁদের তুলনায় কতটা বেশি সুন্দর? চাঁদকে দেখলে সাদাটে, নীরব একটা জগত মনে হয়। অথচ পৃথিবী—সবুজ, নীল...
09/04/2026

কখনো খেয়াল করেছেন—পৃথিবী চাঁদের তুলনায় কতটা বেশি সুন্দর? চাঁদকে দেখলে সাদাটে, নীরব একটা জগত মনে হয়। অথচ পৃথিবী—সবুজ, নীল, সোনালি, আর জীবনের হাজারো রঙে ভরা। এখানে আছে হাসি, কান্না, ভালোবাসা, লড়াই… আছে জীবনের স্পন্দন।

প্রেয়সীর রূপের তুলনা যদি সত্যিই দিতে হয়, তবে সেটা পৃথিবীর সাথেই মানায়। কারণ এই গ্রহটাই জীবন্ত, অনুভূতিপূর্ণ, গল্পে ভরা।

আমরা দূরের জিনিসে মুগ্ধ হই—তাই চাঁদকে নিয়ে এত কল্পনা, এত কবিতা। কিন্তু যদি প্রতিদিন বাইরে থেকে পৃথিবীকে দেখতে পারতাম, তবে হয়তো পৃথিবী নিয়েই লেখা হতো হাজারো কবিতা। চোখের আড়াল হলেই মনের আড়াল হয়—এই কথাটা যেন পৃথিবীর জন্যই সত্যি।

চাঁদে আমরা কল্পনা করি বুড়ি চরকা কাটছে, আর পৃথিবীকে দেখলে মনে হয়—এ যেন এক বিশাল ফুলের বাগান। এখানে পরী না থাকলেও মানুষ আছে, আছে সভ্যতা, আছে ভালোবাসা। এখানে আছে হিমালয়, আছে বিশাল সমুদ্র—এখানেই আমাদের সবকিছু। 🌍✨

Image credit - NASA

#পৃথিবী #চাঁদ

08/04/2026

কিরে পানিপুরি খাওয়াবি?🤤

Address

Barishal

Telephone

+8801816400657

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jji Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category