13/08/2021
মহল্লায় যে মেয়েটা একাধিক ছেলের কাছ থেকে প্রেমপত্র পেত অনায়াসে তার নজরকাড়া রূপসৌন্দর্য্যে, মিষ্টি মুখে দু'কথা শুনিয়ে। সে এখন ঘোর সংসারী, দুই বাচ্চার জননী। গ্রামের সরল মেধাবী ছেলেটা আজ তার বর, ইনকাম ট্যাক্সের বড় অফিসার।🥀
ক্যাডার ট্যাক্স না পেয়ে, বয়ষ্ক ব্যক্তির গায়ে হাত তুলেছিল যে তুখোড় ছাত্রনেতা, সে এখন নিয়ম করে
বছরে ছ'মাস ঘুড়ে বেড়ায় তীর্থে তীর্থে। পুজো এলে
তার বড় ডোনেশন, নিয়ম করে ভবতারিণী মায়ের ভোগে।🎭
যে মানুষটা মদের আসরে গলা ভিজিয়ে পয়সা উড়িয়ে, শেষরাতে বাড়ি ফিরে অকথ্য ভাষায় বউকে পেটাতো। সে এখন ভ্যলেন্টাইন ডে তে লাল গোলাপ আর শাড়ি এনে ভালো বর সেজেছে বউয়ের কাছে। জীবনের শেষ ক'টা দিন নিজেকে শুধরে নিতে।🔥
রিলেশন ব্রেকাপে হতাশ হয়ে যে মেয়েটা শিরা কেটে সুইসাইড করতে চেয়েছিল, সে এখন অন্যকারো জীবন বাঁচায় নিজের একটা কিডনি দিয়ে। প্রবাসী তরুণের আদর আবদারে জীবন কাটায় পরম সুখে।👄
গরীব মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে, যে মানুষটা শহরে থাকে দামী ফ্লাটে। তার এখন ওষুধ ছাড়া ঘুম আসে না,
শেষ বয়সে হৃদকম্পে শরীর কাঁপে তার বৃদ্ধ মায়ের অভিশাপে।😥
ভার্সিটি ক্যাম্পাসের শত ছেলের হৃদয়হরিণী শুনেছি কোন হোটেলের কামড়ায় ধরা খেয়েছে তার প্রতারক প্রেমিক নিয়ে। এখন সেই ক্রাশ মেয়েটা প্রতারণায় নিজেকে সাজিয়েছে বারোভাতারি।💔
অথচ, প্রতিনিয়ত প্রতারিত হই কিংবা প্রতারণার
শত তাল বাহনায় নিজেকে গুলিয়ে ফেলি কত সহজেই।♟️
।।প্রতারণার শত তাল বাহনা।। 😥