Barguna Govt. College Red Crescent Youth Unit

Barguna Govt. College Red Crescent Youth Unit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barguna Govt. College Red Crescent Youth Unit, Digital creator, Barguna, Barishal.

08/05/2026

আজ ৮ই মে,
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা সরকারি কলেজ ইউনিট। মানবতা, স্বেচ্ছাসেবা ও সহমর্মিতার মহান আদর্শকে ধারণ করে
সবসময় মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

এই বিশেষ দিনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা
Jean Henry Dunant - এর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

Bangladesh Red Crescent Society(BDRCS)
Barguna Govt college Unit | Youth Red Crescent

07/05/2026
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ ..! বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট..! জেলা RCY এর আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিস...
07/05/2026

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ ..!
বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট..!
জেলা RCY এর আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উদযাপন কার্যক্রমে বরগুনা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট শাখার স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ।👬আজকের এই আয়োজন মানবতা, সেবা ও স্বেচ্ছাসেবার চেতনাকে আরও দৃঢ়ভাবে ধারণ করার এক অনন্য সুযোগ হয়ে উঠেছে। জেলা RCY এর সাথে একাত্ম হয়ে বরগুনা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট শাখার সদস্যরা শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও দলগত সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। ❤️🤝
স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলে। মানবতার সেবায় সবসময় পাশে থাকার এই অঙ্গীকারই রেড ক্রিসেন্টের মূল শক্তি।
“মানবতার তরে, সবসময় আমরা” ✨

🩸 আপনার রক্তে লেখা আছে কারো নতুন সকাল।এই প্রতিপাদ্য বিষয়ে বিশ্বাস করে আমাদের যুব সদস্য মোঃ তোফা জরুরি প্রয়োজনে একজন রোগ...
19/01/2026

🩸 আপনার রক্তে লেখা আছে কারো নতুন সকাল।

এই প্রতিপাদ্য বিষয়ে বিশ্বাস করে আমাদের যুব সদস্য মোঃ তোফা জরুরি প্রয়োজনে একজন রোগীর জন্য স্বেচ্ছায় ‘‘ও পজেটিভ'’ রক্তদান করেছে। 🩸❤️

মানবতার প্রতি তার এই দ্রুত সাড়া ও নিঃস্বার্থ অংশগ্রহণ রেড ক্রিসেন্টের আসল চেতনারই বহিঃপ্রকাশ।

আমরা তোফাকে ধন্যবাদ জানাই—তার এই উদ্যোগ অন্য সদস্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। 💜

📌 আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতায় বরগুনা সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট.. জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক জেলা পর্যায়ে আয়োজিত আন্...
06/01/2026

📌 আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতায় বরগুনা সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট..

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক জেলা পর্যায়ে আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর অংশ হিসেবে আজ ০৬ জানুয়ারি ২০২৬ বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গনে আন্তঃকলেজ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতাকে নিরাপদ, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরগুনা সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে একটি “ফার্স্ট এইড ও রেসকিউ টিম” সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে।

খেলাকালীন সময়ে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের যেকোনো জরুরি চিকিৎসা সহায়তা ও প্রাথমিক সেবা প্রদানে রেড ক্রিসেন্ট টিম সর্বোচ্চ প্রস্তুত ছিল।


29/12/2025

চলমান শৈত্যপ্রবাহ ও এর ক্ষতিকর প্রভাব থেকে সুস্থ্য ও নিরাপদ থাকতে, সহজ সাধারণ কিছু সতর্কতা গ্রহণ করি।

• শৈত্যপ্রবাহের পূর্বাভাস সম্পর্কে জানব ও সবাইকে জানাব।
• শিশু, গর্ভবতী, বয়স্ক, প্রতিবন্ধী ও শ্বাসকষ্টের রোগীদের প্রতি যত্নশীল হব।
• শীতের কাপড় পরিধান করব এবং ঘুমানোর সময় কাঁথা-কম্বল ব্যবহার করব ।
• চর্মরোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখব।
• ফসলের ক্ষতি কমাতে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নেব।
• মাটির তাপধারণ ক্ষমতা বাড়াতে জমিতে প্রয়োজনে জৈব সার ব্যবহার করব।
• হাঁস-মুরগী, গবাদি পশু ও পশুর ঘর চট দিয়ে ঢেকে রাখব।
• অগ্নি-দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা থেকে বিরত থাকব।

প্রয়োজনে সরকারের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করুন।
শৈত্যপ্রবাহে সুস্থ্য থাকার জন্য নিজে প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ করি এবং অন্যকেও উৎসাহিত করি।

জন সচেতনতায়ঃ Bangladesh Red Crescent Society(BDRCS)

🩸 আপনার রক্তে লেখা আছে কারো নতুন সকাল।এই প্রতিপাদ্য বিষয়ে বিশ্বাস করে আমাদের যুব সদস্য মোঃ ফাহিম জরুরি প্রয়োজনে একজন সি...
27/12/2025

🩸 আপনার রক্তে লেখা আছে কারো নতুন সকাল।

এই প্রতিপাদ্য বিষয়ে বিশ্বাস করে আমাদের যুব সদস্য মোঃ ফাহিম জরুরি প্রয়োজনে একজন সিজারিয়ান রোগীর জন্য স্বেচ্ছায় ‘এবি পজেটিভ' রক্তদান করেছে। 🩸❤️

মানবতার প্রতি তার এই দ্রুত সাড়া ও নিঃস্বার্থ অংশগ্রহণ রেড ক্রিসেন্টের আসল চেতনারই বহিঃপ্রকাশ।

আমরা ফাহিমকে ধন্যবাদ জানাই—তার এই উদ্যোগ অন্য সদস্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। 💜

📌 মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বিজয় প্যারেডে বরগুনা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট শাখার অংশগ্রহণ। 🇧🇩১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজ...
16/12/2025

📌 মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বিজয় প্যারেডে বরগুনা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট শাখার অংশগ্রহণ। 🇧🇩

১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে আয়োজিত বিজয় প্যারেডে বরগুনা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট শাখার যুব সদস্যরা সুশৃঙ্খল, স্বতঃস্ফূর্ত ও দায়িত্বশীল মনোভাব নিয়ে আনুষ্ঠানিকভাবে প্যারেডে অংশগ্রহণ করে।

উক্ত প্যারেডের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে মহান বিজয় দিবসের তাৎপর্য অনুধাবন, মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বরগুনা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট শাখা ভবিষ্যতেও জাতীয় দিবসসমূহে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশপ্রেম ও মানবিক কার্যক্রমে নিজেদের ভূমিকা অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করে। 🤍🌿

📌 শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরগুন...
14/12/2025

📌 শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরগুনা সরকারি কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ এবং বরগুনা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট শাখার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মতিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।

আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের অনন্য ভূমিকা এবং জাতি গঠনে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়াও সভায় শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা সহ জাতীয় দিবসগুলোর গুরুত্ব অনুধাবন ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ তৈরির বিষয়টির ওপরে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বরগুনা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট শাখার যুব সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

🩸 আপনার রক্তে লেখা আছে কারো নতুন সকাল।এই প্রতিপাদ্য বিষয়ে বিশ্বাস করে আমাদের যুব সদস্য মোঃ রায়হান জরুরি প্রয়োজনে একজন র...
09/12/2025

🩸 আপনার রক্তে লেখা আছে কারো নতুন সকাল।

এই প্রতিপাদ্য বিষয়ে বিশ্বাস করে আমাদের যুব সদস্য মোঃ রায়হান জরুরি প্রয়োজনে একজন রোগীর জন্য স্বেচ্ছায় ‘ও পজেটিভ' রক্তদান করেছে। 🩸❤️

মানবতার প্রতি তার এই দ্রুত সাড়া ও নিঃস্বার্থ অংশগ্রহণ রেড ক্রিসেন্টের আসল চেতনারই বহিঃপ্রকাশ।

আমরা রায়হানকে ধন্যবাদ জানাই—তার এই উদ্যোগ অন্য সদস্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। 💚

Address

Barguna
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barguna Govt. College Red Crescent Youth Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share